Main Menu

সরাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী স্ত্রী গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ ॥ সরাইলের বাসিন্ধা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ঢাকার মুগদা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত স্বামীর নাম সুলতান মিয়া ও তার স্ত্রী মাহফুজা বেগম। উভয়ের বাড়ি উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে।

তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদ্বয় আইনকে ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares