September, 2019
প্রবর্তক আবৃত্তি সংসদের আবৃত্তি কর্মশালার ২য় আবর্তন উদ্বোধন
প্রবর্তক আবৃত্তি সংসদের আবৃত্তি কর্মশালার ২য় আবর্তনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া পুরাতন কাচারী ভবনের রুমে উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু। তিনি কেক কেটে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক শিশু বন্ধু নিয়াজ মোহাম্মদ খান বিটু, তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক আবৃত্তিশিল্পী বাছির দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবর্তক আবৃত্তি সংসদের সভাপতি আবু কাউছার। উদ্বোধক মোহাম্মদ আরজু বলেন আবৃত্তি একটি শিল্প মাধ্যম। কীভাবে প্রমিত উচ্চারণে সুন্দরভাবে কথা বলতে হয় তা আবৃত্তিশিল্পীদের মাধ্যমেই প্রকাশRead More
৬ সেপ্টেম্বর সুর সম্্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৭তম মূত্যু বার্ষিকী
আজ ও অবহেলিত জন্মস্থান ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের শিবপুর গ্রাম
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর,প্রতিনিধি:: ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের শিবপুরের খাঁ বাড়িতে ১৮৮১ সালে জন্ম ওস্তাদ আলাউদ্দিন খাঁর। ওস্তাদ ও তাঁর পরিবারকে এলাকায় চিন্তেন সাধক ফকির হিসাবে। তাদের ভাষায় তিনি ও তার দুই ভাই ফকিরি হাছিল করে ছিলেন। তাঁর পিতা মাতা ও দুই ভাইয়ের মাজার রয়েছে বাড়িতে। আর ওস্তাদ আলাউদ্দিন খাঁ মাজার ভারতের মাইহারে রাজবাড়িতে। তাঁর পিতা সবদর আলী খাঁ কে ফকির দরবেশ হিসাবে চিনত প্রবীনরা। ওস্তাদ আলাউদ্দিন খাঁ ৫ ভাইয়ের মধ্যে তিনি সহ তিনজনই উপমহাদেশের শ্রেষ্ঠ সুর সম্্রাট হয়ে ছিলেন। তবে তিনি তার বড় ভাই ফকির আফতাব উদ্দিনের কাছ থেকে শিষ্যত্ব গ্রহন করেRead More
নবীনগরে লাপাং উচ্চ বিদ্যালয়ের আইসিটি ভবন নির্মাণাধীন অবস্থায় ধ্বসে পড়ে আহত তিন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাপাং উচ্চ বিদ্যালয়ে আইসিটি ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী। আর এ কারণে কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ভবনের একাংশ। এ ঘটনায় দুই নির্মাণ শ্রমিক ও এক ছাত্র আহত হয়েছে। জাইকা প্রকল্পের অর্থায়নে এক তলা এ ভবন নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা। জানাযায়, নবীনগর উপজেলার লাপাং উচ্চ বিদ্যালয়ে আইসিটি ভবনটি জাইকা প্রকল্পের অধিনে ঠিকাদারী প্রতিষ্ঠান বেঙ্গল এন্টারপ্রাইজ গত মাসে নির্মাণ কাজ শুরু করেন। ভবনটির নিম্ন মানের কাজ হওয়ায় গতকাল দুপুরে বিকট শব্দেRead More
জেলা স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তাগণ
পংকজ নাথ এম.পির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বরিশাল হিজলা ও মেহেদিগঞ্জের মাঠি ও মানুষের নেতা পংকজ দেবনাথ এম.পির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে কুৎসা রটনাকারীদের দৃস্টান্তমূলক শাস্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ বৃহস্পতিবার প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আব্দুল খালেক বাবুল। জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিজয় কৃষ্ণ মল্লিক, রুমেল আল-ফয়সল, সজরুল হক সুজন, মোক্তার হোসেনRead More
সরাইলে পিফোরডি প্রকল্পের প্রদর্শনী মেলা
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অংশি দারিত্বে বৃটিশ কাউন্সিলের বাস্তবায়িত পিফোরডি প্রকল্পের আওতায় প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩টি স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংগঠন বাল্য বিবাহ, প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য,মাদক, ইউনিয়ন পরিষদের কর আদায়ের, বাজট, সেনিটেশন উপর কাজ করছে। সরাইল উপজেলা সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার দুপুরে প্লাটফর্মস ফর ডায়ালকের উপজেলা কমিউনিটি রিসোর্স সেন্টারের সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দুর রে শাহওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকেয়া বেগম,Read More
নবীনগরে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী খুনের ঘটনার রহস্য উদঘাটন
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী ফাতেমা খুনের ঘটনার রহস্য উদঘাটন সহ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আসামী আবু রায়হান কে গ্রেফতার করে গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আসামী স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ শে আগষ্ট নবীনগর থানার শাহপুর গ্রামের আল আমিন মিয়ার মেয়ে ফাতেমা আক্তার (১০) নিখোঁজ হয়।পরবর্তীতে ৮ দিন পর ভিকটিম ফাতেমা আক্তার এর অর্ধ গলিত মৃতদেহ উপজেলার শাহপুর গ্রামের জনৈক শহিদ মিয়ার পুকুরের উত্তর পাড়ে বাঁশ ঝাড়ের নিচ থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায়Read More
কসবায় দেশীয় অস্ত্র সহ ১জনকে আটক করেছে পুলিশ
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেশীয় লৌহার তৈরী ১৮টি কুড়ালসহ ১জনকে আটক করেছে থানা পুলিশ। কসবা থানা পুলিশ গোপন সংবাদে পুরাতন বাজার সুপার মাকের্ট আনন্দ গ্লাস এন্ড হার্ডওয়্যারের দোকানে গত বুধবার রাতে এক অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে দোকানের ভিতরে থাকা বাজারের দুইটি ছোটু হাত ব্যাগে দেশীয় লৌহার তৈয়ারী ১৮টি কুড়াল জব্দ করেন। এবং দোকানের মালিক আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন আজ বৃহম্পতিবার টেলিভিশন সাংবাদিকদেরকে জানান, গোপন সংবাদে তার দোকান অভিযান চালিয়ে ১৮টি কুড়াল পাওয়া যায় এবং দোকানীকে আটক করা হয়। এই ব্যাপারেRead More
পৈরতলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী ২০০৪ ব্যাচ পুর্নমিলনী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন আহবায়ক কমিটি গঠন
গত মঙ্গলবার বিকাল ৩:০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের ২০নং পৈরতলা (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী ব্যাচ ২০০৪ এর পুর্নমিলনী অনুষ্ঠিত হয়। এ পুর্নমিলনীতে বিদ্যালয়ের সমাপনী ব্যাচ ২০০৪ এর ছাত্র-ছাত্রী সহ বর্তমান ও সাবেক শিক্ষক মন্ডলীবৃন্দ অংশ গ্রহণ করেন। পুর্নমিলনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো: রাহিম মিয়া, পবিত্র গীতা পাঠ করেন প্রসন্ন দাস। দীর্ঘ ১৫ বছর পর পুর্নমিলনী অনুষ্ঠানে শিক্ষক ছাত্র-ছাত্রী মাঝে আত্মার বন্ধন ঘটে। পুর্নমিলনী অনুষ্ঠান প্রসন্ন দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলন রানী সাহা, সহকারী শিক্ষক আয়েশা সিদ্দিকা, রেবেকা খানম, পিয়ারা বেগম, রাজিয়াRead More
কাতার বিশ্বকাপের লোগো উন্মোচন
কাতার প্রতিনিধি:: জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে উন্মোচিত হল ২০২২ সালের কাতার বিশ্বকাপের লোগো। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে প্রকাশ করা হয় এই লোগো। কোনও বিশ্বকাপের আগে এই লোগো উন্মোচন বিষয়টিকে চূড়ান্ত আয়োজন শুরুর প্রতীক হিসেবে মনে করা হয়। অনুষ্ঠানে ফিফার ঊর্ধ্বতন কর্তারা ও কাতার সরকারের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। উন্মোচনের সঙ্গে সঙ্গে রাজধানী দোহাসহ দেশটির বড় বড় স্থাপনাগুলোতে আলো প্রক্ষেপণের মাধ্যমে প্রদর্শিত হয় লোগটি। শুধু তাই নয়, বিশ্বের ২৪টি দেশের বড় বড় শহরের বিখ্যাত স্থাপনাগুলোতেও দেখা যায় এই আলোর ঝলকানি। এর মধ্যে রয়েছে কুয়েত, লেবানন, তিউনিশিয়া, ইরাক, মিশর, যুক্তরাষ্ট্র, ব্রাজিল,Read More
নবীনগর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন আজ মঙ্গলবার এ তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ১৪ অক্টোবর সোমবার নবীনগর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিললুর রহমান বলেন, মঙ্গলবার নির্বাচন কমিশন এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রথম নবীনগর পৌরসভা নির্বাচনে সব গুলি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে এবং সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হবে,ভোট গ্রহন শেষ হবে বিকেল ৫টায়। উল্লেখ্য, ১৯৯৯ সালে গঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভায় এটি হবে দ্বিতীয় নির্বাচন। বর্তমানে এটি ‘ক’ শ্রেণির পৌরসভা।Read More



















