Main Menu

September, 2019

 

সরাইলে বধ্যভূমিতে উধাও হওয়া নামের ফলক, প্রশাসনের সাইনবোর্ড

সরাইল প্রতিনিধি: সরাইলের উধাও হওয়া বধ্যভূমিতে প্রশাসনের সাইনবোর্ড স্থাপন । সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশে দখলকৃত ওই জায়গায় জেলা প্রশাসকের নির্দেশে গণহত্যার স্থানের স্বীকৃতির সাইনবোর্ডটি স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে যান ওই বধ্যভূমিতে। উপস্থিত ছিলেন সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, কালিকচ্ছ ইউপি কমান্ডার রমেশ চন্দ্র দেব সহ কয়েকজন মুক্তিযোদ্ধা। উল্ল্যেখ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনী কর্তৃক পরিচালিত গণহত্যার স্থান। এই স্থানের পবিত্রতা রক্ষা করার জন্য অনুরোধ করা হইল।’ অবশেষে সরাইলেরRead More


নবীনগরের সেতু নয় যন মরন ফাঁদ,২২ বছরে ৪ জনের মৃত্যু!

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর পৌরএলাকার ১নং ও ২নং ওয়ার্ড সহ ১০গ্রামের মানুষের চলাচলে জন্য নির্মিত সেতুটির বেহাল দশা দখার কউ নেই। গত ২০/২৫ বছরে এই ভাঙ্গাচোরা সেতুর উপরে গাড়ি উঠতে গিয়া এই পর্যন্ত এলাকার কমপক্ষে চারজন জিবন্ত মানুষ এই মরণ সেতুতে উঠত গিয় প্রাণ হারিয়ছ। সেতুটিতে গাড়ি উঠার সময় বর্তমানে প্রায়ই দূর্ঘটনা ঘটে বহু লোক পঙ্গুত্ত্ব বরণ করে মানবেতর জীবন যাপন করছে এই সেতু দিয়ে পারাপার করতে গিয়। মাঝে মাঝে স্থানীয়রা সেতুটির রেলিংয়ে বাঁশ নিয়ে জোড়া তালি দিলেও সাপ্তাহ পার হলে সেই আগের অবস্থায়ই ফিরে আসে। পৌর এলাকারRead More


নবীনগরে আপন ভাবীকে হত্যার চেষ্টাকালে লম্পট দেবর আটক

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সম্পত্তি দখল করার পর আপন বিধবা ভাবি কে হত্যা করার অপচেষ্টা করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক দুর্বৃত্ত কানন মিয়া (৫৫) নামে এক বৃদ্ধাকে আটক করেছে পুলিশ। কানন মিয়া উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সোনা মিয়ার ছেলে । স্থানীয়রা জানান, কানন মিয়া তার আপন বিধবা ভাবী মরিয়ম বেগমের সহায় সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দলিল করে দখল করে নেওয়ার পর, তাকে হত্যা করার উদ্দেশ্যে সোমবার সন্ধ্যায় এক রক্ষিতা নারীর সহায়তায় তার ভাবিকে শারীরিক নির্যাতন করে। এসময় বিক্ষুব্ধ গ্রামবাসী টের পেয়ে কানন ও তার রক্ষিতাকে গণপিটুনি দেওয়ার চেষ্টাRead More


সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাসেবার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে ০৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাসেবার মান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিটন দাস এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক এর শিক্ষা বিষয়ক উপ কমিটির আহ্বায়ক অধ্যাপক মোঃ শফিকুল বারী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সনাকRead More


ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনের সবাই আছেন প্রশিক্ষনে, অফিসে ছুটির আবহ

ভূমি মন্ত্রনালয়ের সচিব মো: মাকছুদুর রহমান পাটোয়ারীর ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রশিক্ষনকে কেন্দ্র করে সরকারি অফিসগুলোতে ছুটির আবহ বিরাজ করছে।ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা প্রশাসনেও কেউ নেই। একই অবস্থা জেলা প্রশাসনে। ইউনিয়ন এবং উপজেলার কর্মকর্তাদের কক্ষে ঝুলছে তালা। কোথাও কোথাও দেখা মিলে একজন পিয়নের। মোট কথা সাধারন ছুটির আবহ। মঙ্গলবার অফিসে কাজ হবেনা বা সবাই প্রশিক্ষনে থাকবেন এমন কোন পূর্ব ঘোষনা না থাকায় সেবা প্রার্থীরা বিভিন্ন অফিসে গিয়ে দূর্ভোগের মুখে পড়েন। শহরের ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়নতে সকাল সাড়ে ৯ টায় শুরু হয় স্বচ্ছ,দক্ষ,জবাবদিহিতামূলক ও জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচার এবং উত্তমচর্চাRead More


ফখরুল হাসানের পিতার মৃত্যুতে মোকতাদির চৌধুরী এমপির শোক

ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো ফখরুল হাসানের পিতা হাজী তাজুল ইসলাম (৭০ ) গত রোববার রাত ৮টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী….. রাজীউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরি এমপি। তিনি তাঁর বিদেহী আত্মর মাগফিরাত কামনা করে শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মুখ্য বিচারিক হাকিম আদালত প্রাঙ্গণে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

লিমন ভূইয়া :: ‘আমাদের দায়িত্ববোধ ডেঙ্গু করি প্রতিরোধ’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করেছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে আদালত প্রাঙ্গণে মশার ওষুধ ছিটিয়েছেন বন্ধুরা। সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম আদালত প্রাঙ্গণে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালান বন্ধুরা। কেন্দ্রীয় বন্ধুসভার এই কার্যক্রমকে ঘিরে গত কয়েকদিন ধরেই বন্ধুরা এর প্রস্তুতি নিচ্ছিল। গত রোববার ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক সাদ হোসেন ব্যানার প্রস্তুত এবং সাধারণ সম্পাদক মাইনুদ্দিন রুবেল ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ বন্ধুসভার আহাবায়ক সোহান মাহমুদ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো নিয়ে আগে থেকেই স্থান নির্বাচনের জন্যRead More


নাসিরনগরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কাউন্সিল অনুষ্ঠিত

মুরাদ মৃধা::জেলার নাসিরনগরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত ১ সেপ্টেম্বর সকালে নাসিরনগর জমিয়া মতিনিয়া মাদ্রাসায় নাসিরনগর উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা রহিম নেওয়াজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা অাহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি, উপজেলা অাহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্ঠা মন্ডলী ও উপজেলার ১৩টি ইউনিয়নের প্রতিনিধিগন। পরে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মাওলানা রিয়াজুল করিম রেনু কে সভাপতি ও মাওলানা কাজী মো: অাতাউর রহমাান গিলমান কে সাধারণ সম্পাদক করে নাসিরনগর উপজেলা অাহলেRead More


নবীনগর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়তে চাই –ছাত্রনেতা আব্দুল আল রোমান।

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আব্দুল আল রোমানের এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নবীনগর পৌরএলাকার ১নং ওয়ার্ড আলমনগর উত্তর পাড়া বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ক্রাউন্সিলর মো. আবু হানিফ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পিদক মো.সফিকুল ইসলাম,ডা. শাহ্ আলম,আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা মো.কামাল উদ্দিন, কাউছার আলম শিবু, নিলুফা ইয়াসমিন, সেচ্ছাসেবক লীগ নেতা অমর ফারুক, মো.নূরে আলম,নূরু মিয়া প্রমুখ। এসময় ছাত্রনেতা মো. আব্দুল আল রোমান বলেন,প্রিয় নেত্রীর দোয়া ও দলের সমর্থন পেলে অবহেলিত নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করে অবহেলিতRead More


কসবায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আলোচনা সভা

কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া।: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার বিকালে জনতা শপিং টাওয়ারের তিন তলায় ফুড প্যালেস পার্টি সেন্টারে বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা হয়। কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এড,ফখরউদ্দিন আহাম্মদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন। বক্তব্য রাখেন,কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকলিল আজম, সহসভাপতি বেনুজির আহাম্মেদ রাশু, কসবা উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন,যুগ্ম আহবায়ক জিয়াউল হুদা শিপন ও সদস্য সচিব শরীফুল হক স্বপন,কসবা উপজেলা ছাত্রRead More


This site is protected by wp-copyrightpro.com