Main Menu

নবীনগর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন আজ মঙ্গলবার এ তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ১৪ অক্টোবর সোমবার নবীনগর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিললুর রহমান বলেন, মঙ্গলবার নির্বাচন কমিশন এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রথম নবীনগর পৌরসভা নির্বাচনে সব গুলি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে এবং সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হবে,ভোট গ্রহন শেষ হবে বিকেল ৫টায়।
উল্লেখ্য, ১৯৯৯ সালে গঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভায় এটি হবে দ্বিতীয় নির্বাচন। বর্তমানে এটি ‘ক’ শ্রেণির পৌরসভা। তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares