August, 2019
ডেঙ্গু প্রতিরোধে নবীনগরে উপজেলা প্রশাসনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। মঙ্গলবার সকাল থেকে সারা দিন ব্যাপী উপজেলার বিভিন্ন জায়গায় এই অভিযান করতে দেখা যায়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান,সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান,আওয়ামীলীগ নেতা মো. নাছির উদ্দিন, উপজেলা ইঞ্জিনিয়ার মো. নূরুল ইসলাম, উপজেলা সমবায় চেয়ারম্যান মো. আব্দুল সোহবান, যুবলীগ সভাপতি সামস আলম, শামিম রেজা প্রমুখ। এছারাও উপজেলার বিভিন্ন স্কুল,কলেজসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গুলিতে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
সরাইলে জেলেদের মাঝে ছাগল বিতরণ
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মৎস্য অফিস গতকাল(৬ আগষ্ট) মঙ্গলবার সকালে বৃহত্তর কুমিল্লা জেলাায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ৩০জন জেলেদের মাঝে ৬০টি ছাগল বিতরণ করেছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ,এস,এম মোসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানা অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটু। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান, উপজেলা মৎস্য অফিস হিসাব রক্ষক জসিম উদ্দিন প্রমুখ।
সরাইলে জাতীয় শোক দিবসে প্রস্তুতি সভা
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে (৬ আগষ্ট) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ,এস,এম মোসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ফারজানা পিয়াংকা, সরাইল থানা অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটু বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সাহিদ খালিদ জামিল খান প্রমুখ। আগামী ১৫ আগষ্টের দিন সকাল সাড়ে আটটায় র্যলী, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান, উপজেলা মিলনায়তনে স্কুল কলেজের ছাত্র,ছাত্রীদের নিয়ে সকালে আলোচনা সভা ওRead More
সরাইলে ব্র্যাকের কর্মশালা
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ সরাইলে গ্রাম এলাকার কমিউনিটি ক্লিনিকের কাজকে গতিশীল করার লক্ষ্যে কাজ করবে ব্র্যাক। ইএনডিও মন্ডের অর্থায়নে ব্র্যাকের পরিচালনায় নিরাপদ প্রসব, মা ও শিশু মৃত্যু রোধ করে ও সংশ্লিষ্ট কমিউনিটিকে আরো শক্তিশালী করতে গতকাল (৬ আগষ্ট) আনুষ্ঠানিক ভাবে এ কাজের উদ্ধোধন ঘোষণা করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া। এ উপলক্ষ্যে সরাইল ৫০ শয্যা হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত দিন ব্যাপি কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- পরিবার পরিকল্পনা বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. আবুল কালাম। বক্তব্য রাখেন-ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডা. মনোয়ারুল আজিজ, প্রোগ্রাম ম্যানেজার ডা. রেশমা খানম, জেলাRead More
কসবায় ডেঙ্গু সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে র্যালী,আলোচনা সভা অনুষ্ঠিত
কসবা প্রতিনিধি:: এডিস মশা,ডেঙ্গু ও মশক নিধন ,পরিস্কার পরিচ্ছন্নতার কর্মসূচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চত্বরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হইয়াছে। আজ মঙ্গলবার সকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন, সহকারী কমিশনার(ভ’মি) জাহাঙ্গীর হোসেন,কসবা থানা অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,কসবা আর্দশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভ’ইয়া রগু,টিএইচ আই ডাক্তার কে এম হুমায়নRead More
সরাইলে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান। দুই পক্ষের সংঘর্ষ, আহত-১০
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কিছু দখলদারদের মাঝে সংঘর্ষ বেধেঁ যায়। আহত হয় উভয় পক্ষের অন্তত ১০ জন। সরাইল-নাসিরনগর- লাখাই আঞ্চলিক সড়কের সরাইল হাসপাতাল মোড়ের সড়ক ও জনপথের (সওজ) জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা সমূহ ১৫-২০ দিন আগে লাল কালি দিয়ে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার সকালে সওজের কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরাইল হাসপাতাল মোড়ে উচ্ছেদ অভিযান শুরু করেন নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট এএসএম মোসা। এই বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা বলেন, ডেঙ্গুর কারনে রাস্তার উভয় পাশেরRead More
নাসিরনগরে বিনা মূল্যে জরায়ুমুখের ক্যান্সার ও ভায়া পরীক্ষা
মুরাদ মৃধা, নাসিরনগর হতে:: “আর নয় ব্রাহ্মণবাড়িয়া” এ শ্লোগানকে সামনে রেখে এখন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হচ্ছে জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত রোগীদের সেবা সব বিনামূল্যে ভায়া টেষ্টের সুযোগ। বিশ্বে জরায়ুমুখের ক্যানসারে নারী মৃত্যুর হারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। সূত্র- (আইএআরসি)। বাংলাদেশে এই রোগে আক্রান্ত হয়ে বছরে মারা যান ৮ হাজার ৬৮ জন নারী, যা মোট ক্যানসারে মৃত্যুর ১২ ভাগ। ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তবে ডাক্তারদের অভিমত হলো নিয়মিত পরীক্ষা এবং সঠিক সময়ে জরায়ুমুখের ক্যান্সার নির্ণয় করা গেলে, এটিকে সম্পূর্ণ নিরাময় করা যায়। ৬ আগষ্ট মঙ্গলবার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে সম্পূর্ণRead More
ব্রাহ্মণবাড়িয়ার ক্লিনিকগুলোতে ডেঙ্গু পরীক্ষার রি-অ্যাজেন্ট সংকট
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষার স্ট্রিপ সংকট দেখা দিয়েছে বলে জানান ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও তাদের আত্নীয়-স্বজনরা । ব্রাহ্মণবাড়িয়ায় রি-অ্যাজেন্ট সংকটের কারণেও ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে না। শহরের বেশ কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে খোঁজ নিতে গেলে বলা হয়—ডেঙ্গু এনএস-১ পরীক্ষার উপকরণ নেই, তাই পরীক্ষা হচ্ছে না। তবে সংশ্লিষ্ট বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানা গেছে, সংকটের কথা যতটা বলা হচ্ছে ততটা আসলেই নেই। কোনো কোনো ক্ষেত্রে কৃত্রিমভাবে সংকট তৈরি করা হচ্ছে। নাম প্রকাশে অনিষ্ছুক এক রি-অ্যাজেন্ট ব্যবসায়ী বলেন, ‘প্রতি ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতাল-ক্লিনিকে যদি ডেঙ্গুর কোনো টেস্টইRead More
আখাউড়ায় গ্যাস ফিল্ডের তেল খোলাবাজারে বিক্রির সময় ১২ হাজার লিটার জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে গ্যাস ফিল্ডের অপরিশোধিত তেল খোলাবাজারে বিক্রির সময় ১২ হাজার লিটার তেলবোঝাই একটি লরি জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। সোমবার রাত ৯টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার বাজার থেকে লরিটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এনএসআই সূত্রে জানা গেছে, কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্র থেকে উৎপাদিত গ্যাসের সঙ্গে বের হওয়া অপরিশোধিত তেল নিয়ে একটি লরি (চট্ট মেট্রো-ঢ-০৮০০৪৬) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় আসছিল। ঘাটুরা গ্যাসক্ষেত্রে তেল পরিশোধনের জন্য আনা হচ্ছিল। গোপন সংবাদ পেয়ে ওই লরি থেকে ধরখার বাজারের একটি দোকানেRead More
দফতরির কানের পর্দা ফাটানো সেই এসআই জামিরুল প্রত্যাহার
বিদ্যালয়ের দফতরিকে নির্যাতন করে কানের পর্দা ফাটিয়ে টাকা আদায় করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জামিরুল ইসলামকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আলমগীর হোসেন জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।\ এর আগে গত শনিবার (৩ আগস্ট) রাতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের খাকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী মো. উবায়দুল্লাকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর চেষ্টা করে তাকে মারধর করেন এসআই জামিরুল ও তার সঙ্গেRead More



















