Main Menu

August, 2019

 

গাড়ী আটকিয়ে ঈদ বকশিসের নামে আশুগঞ্জে বেপোরোয়া পুলিশ, নেপথ্যে টি.এস.আই বিল্লাল

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঈদকে সামনে রেখে বকশিসের নামে বেপোরোয়া হয়ে উঠেছে সৈয়দ নজরুল ইসলাম সেতুতে টোল প্লাজা পুলিশ। অভিযোগ রয়েছে টোল প্লাজা পুলিশে দায়িত্বে থাকা উপসহকারি-শহর পরিদর্শক (টি.এস.আই) মো. বিল্লাল হোসেন গাড়ী আটকিয়ে চাদাবাঁজি ও চালকদের হয়রানি করছেন প্রতিনিয়িত। এই সকল অভিযোগে ভিত্তিতে তাকে একাধিকবার সদ্যবিদায়ী পুলিশ সুপার প্রত্যাহার করলেও তিনি আবার স্ব-পদে বহাল হয়ে যান। ফলে আরও বেপোরোয়া হয়ে পড়েন তিনি। এই সকল অভিযোগ থাকার পরও বহাল তবিয়তে আছেন তিনি। তবে এই সকল অভিযোগ অস্বীকার করেছেন আশুগঞ্জে টোল প্লাজা পুলিশে দায়িত্বে থাকা উপ-সহকারি শহর পরিদর্শক (টি.এস.আই) মো. বিল্লাল হোসেন। জানাযায়,Read More


বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সাথে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন ॥

ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ক্রাশ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সাথে ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক এক মতবিনিময় সভা করেছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। রোববার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ও চেম্বার পরিচালক আলহাজ্ব মোঃ শাহ আলম, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়েরRead More


ডেঙ্গু রোগ থেকে সচেতনতায় ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে পিস ভিশন বাংলাদেশ এর উদ্বুদ্ধ করণ সভা

দেশে চলমান ডেঙ্গু জ্বর জনীত রোগ ও এডিস মশা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং আতংকিত না হওয়ার লক্ষ্যে পিস ভিশন বাংলাদেশ এর উদ্যোগে ৪ জুলাই রবিবার দুপুরে টিফিন আওয়ারে ব্রাহ্মণবাড়িয়া রামকানাই হাই একাডেমীতে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। প্রয়াত রামকানাই দত্ত প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া রামকানাই হাই একাডেমী’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত উদ্বুদ্ধ করণ সভায় ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগের বাহক বড় আকৃতির মশা এডিস এর জন্ম প্রতিরোধে নিজ নিজ স্কুল কলেজ মাদ্রাসা বাসা-বাড়ির চারদিক সার্বক্ষণিক পরিস্কার বা পরিচ্ছন্ন রাখা, এডিস মশা হাঁটুর নীচের অংশে কামড়Read More


নবীনগরে খেয়া পারাপারে দ্বিগুন ভাড়া উত্তোলন,অসহায় সাধারন মানুষ

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের ‘মনতলা ঘাট থেকে সীতারামপুর’ ঘাট পর্যন্ত নৌকা পারাপারে পাঁচ টাকার স্থলে ১০ টাকা করে আদায় করছেন ইজারাদারের লোকজন। এর আগে গত ১ জুলাই থেকে এই নৌঘাটে জেলা পরিষদ থেকে ‘মাশুল তালিকা’ টাঙানো হলেও প্রশাসনের কঠোর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত এক মাস ধরে ৫টাকার পরিবর্তে ১০ টাকা করে আদায় করা হোচ্ছে। মনতলা নৌঘাটে জেলা পরিষদ থেকে টাঙানো ‘মাশুল তালিকা’ সেখানে বলা হয় কোনোভাবেই যেন একজন ব্যক্তির কাছ থেকে পাঁচ টাকা ও মটর সাইকেল জানবাহনে কাছ থেকে ১৫ টাকার বেশি নৌকা ভাড়া আদায়Read More


কসবায় মশক নিধন সপ্তাহব্যাপী অভিযান

কসবা প্রতিনিধি:: এডিস মশা,ডেঙ্গু ও মশক নিধন সপ্তাহ কর্মসূচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে কসবা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মশক নিধন কার্যক্রম উদ্বোধন কসবা পৌর মেয়র মো:এমরান উদ্দিন জুয়েল। এসময় কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ. ম. হারুনুর রশীদ ঢালী,পৌর সভার প্যানেল মেয়র আবু জাহের,কসবা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার,কসবা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম বেদন, উপজেলা ছাত্রলীগৈর সাবেক সাধারণ সম্পাদক এমদুল হক পলাশ, রস্তম খাRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার লক্ষ্যে অভিযান

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে মশক নিধন ও পরিস্কার -পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। শনিবার (০৩ আগস্ট) সকাল ১০ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে ফগার মেশিন দিয়ে মশার ওষুধ স্প্রে করে আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরু করেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলেন এবং ডেঙ্গুর প্রকোপ যেন ব্যাপকভাবে বিস্তার করতে না পারে সে লক্ষ্যে বাড়ীর আশপাশ আঙ্গিনায় বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারRead More


নবীনগরে সর্প দংশনে খামারির মৃত্যু।

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের নীলনগর গ্রামে রবিবার রাতে সাপের কামড়ে খামারির মৃত্যু হয়েছে। সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম জিনিয়া গ্রামের আলম মিয়া (৪৮)। তিনি উপজেলার সাতমোড়া ইউনিয়নের শিকানিকা গ্রামে এক যুগের বেশি সময় সাপের খামার পরিচালনা করছেন। জানা যায়, রবিবার বিকেলে উপজেলার নীলনগর গ্রামের মোমেন মিয়ার জালে একটি সাপ আটকা পড়েছে শুনে আলম সেখানে গিয়ে সাপটি ধরে বাচ্চাদের খেলা দেখানোর সময় সাপটি খামারি দুই হাতে কামড় দেয়। স্থায়ীররা উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এলাকাবাসী জানায়,Read More


নবীনগরে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নে শনিবার সকালে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা। ইউপি চেয়ারম্যান মো. আলি আকবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,মো. জালাল উদ্দিন, স্বাস্থ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম,শাকিল সিকদার,মো. জুয়েল প্রমুখ। এসময় বক্তারা স্বাস্থ্য সেবায় গুণগত মান ঠিক রেখে জনসাধারনকে সেবা প্রদান করার জন্য স্থানীয় স্বাস্থ্য কর্মিদের আহবান জানান।


কসবায় ডেঙ্গুতে আতস্ক হওয়ার কিছুই নেই। সচেনতার আহবান ।।

কসবা প্রতিনিধি:: ডেঙ্গু সম্পর্কে গ্রামবাসীকে সচেতন করতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়েছেন জনস্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক প্রফেসার ডাক্তার আব্দুল হান্নান। আজ শনিবার সকালে কসবা উপজেলার খাড়েরা ইউপির দেলীতে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক মো: মাজু মিয়া সর্দারের সভাপতিত্বে ডেঙ্গু সম্পর্কে গ্রামের সাধারণ মানুষকে সচেতন করতে,ডাক্তার, ইমাম,শিক্ষক,ব্যবসায়ীকসহ সামাজিক সংগঠনের প্রতি আহবান জানান; অনুষ্ঠানের প্রধান অতিথি জনস্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক প্রফেসার ডাক্তার আব্দুল হান্নান । তিনি আরও বলেন,ডেঙ্গুতে আতস্ক হওয়ার কিছুই নেই তবে সকলকে সচেতন থাকার আহবান জানান। সেবার মানসিকতা নিয়ে এগিয়েRead More


ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৮ জন ডেঙ্গু আক্রান্ত, পরীক্ষার উপকরণ নেই হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮ জন। জেলার সিভিল সার্জন মো. শাহআলম জানান- বৃহস্পতিবার ৩৩ জন ডেঙ্গু রোগী ছিল। আর শুক্রবার ৮ জন বেড়ে তা এখন ৪১ জন হয়েছে। তবে আক্রান্তদের মধ্যে আবার ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অন্যদিকে অবস্থা গুরুতর হওয়ায় ৪ জনকে পাঠানো হয়েছে ঢাকায়। আক্রান্তদের বেশির ভাগ ঢাকা থেকে আসা বলেও জানান তিনি। এদিকে বৃহস্পতিবার কিট সরবরাহ পেয়েছেন জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ফলোআপ পরীক্ষার জন্য যে উপকরণ (ওয়ান জি এম এবং ওয়ান জি জি) সরবরাহ নেই বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।Read More


This site is protected by wp-copyrightpro.com