August, 2019
নবীনগরে ট্রাকের চাপায় নিহত ১
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার মহেশ রোডে বৃহস্পতিবার বিকেলে ট্রাক চাপায় মো.মোসলেম মিয়া(৩০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। নিহতের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামে। এসময় তার সাথে থাকা দুজন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। স্থানিয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ধানের কোরা বোঝাই করে শিবপুর থেকে মহেশ রোড দিয়ে ব্রাহ্মনবাড়িয়া যাওয়ার পথি মধ্যে স্টিলের একটি ব্রীজে উঠতে গিয়ে ট্রাকটি উল্টে খাদে পরে যায়। এবং ঘটনাস্থলেই ট্রাক চালক মারা যায়। এঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরন করেছে।
নবীনগরের তিতাস নদীতে গরু বোঝাই নৌকা ডুবে ৩টি গরুর মৃত্যু
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সদরের তিতাস নদীতে গরু বোঝাই নৌকা ডুবে ৩টি গরু মারা যায়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নবীনগর সদরের করিমশাহ মাজার কাছাকাছি তিতাস নদীতে এ ঘটনা ঘটে। জানা যায়,বৃহস্পতিবার সকালে উপজেলার সদরের নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে বড় পশুর হাতে ৬টি গরু নিয়ে সীতারামপুর খেয়া ঘাট থেকে নৌকা যোগে কমিশাহ মাজারের কাছে এলে বিপরিতমুখি একটি যাত্রীবাহি স্পিডবোটের ঢেউয়ের ধাক্কায় গরু বোঝাই নৌকাটি তলিয়ে যায়। এসময় স্থানীয়রা ৬টি গরুর মধ্যে ৩টি গরু উদ্ধার করলেও বাকি তিনটি গরু মারা যায়। তাদের মধ্যে দুইটি গরুর মালি সীতারামপুর গ্রামের মো.ফারুক মিয়াRead More
নবীনগরে জমে উঠেছে পশুর হাট
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ঈদ সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমে উঠেছে পশুর হাট নবীনগর উপজেলার প্রতিটি পশুর হাট এখন ক্রেতা বিক্রেতায় জমজমাট। বৃহষ্পতিবার পৌর সদরের নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী পশুর হাটে ৫০ হাজার থেকে শুরু করে ৫লাক্ষ টাকা দামের গরু বিক্রয় হতে দেখা গেছে। উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে ও নৌ-যোগে হাট গুলিতে গরু আসছে। নির্দিষ্ট জায়গা ছাড়িয়ে সড়কের ফুটপাতে পর্যন্ত বিস্তৃত হয়েছে এই হাট। নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী পশুর হাটে গরু কিনতে আসা দুলাল মিয়া বলেন গরু পছন্দ হলেও দরে দামে বনিবনা হচ্ছেনা ব্যাপারীরRead More
কসবায় এসিড মশা নিধন ও ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে বিশাল র্যালী
কসবা প্রতিনিধি:: এডিস মশা,ডেঙ্গু ও মশক নিধন ,পরিস্কার পরিচ্ছন্নতা বিভাগীয় কমিশনারের কর্মসূচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রশাসনের এসিড মশা নিধন ও ডেঙ্গু রোগ প্রতিরোধে বিশাল র্যালী ও অনুষ্ঠিত হইয়াছে। আজ ৮ আগস্ট বৃহম্পতিবার সকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের নেতৃত্বে র্যালী ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। র্যালীতে অংশ গ্রহণ করেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভ’ইয়া জীবন, কসবা সহকারী কমিশনার(ভ’মি) জাহাঙ্গীর হোসেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,কসবা আর্দশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভ’ইয়া রগু, টিএইচ আই ডাক্তার কে এম হুমায়ন কবীর, কসবাRead More
নবীনগরে আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী নাছির উদ্দিনের পরামর্শ সভা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী মো. নাছির উদ্দিনের নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধরার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দিন দুলাল। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মো. দুলাল মিয়া,সংগঠক মো. সাইদুর সরহমান লিটন, শেখ শাকিম, মাওলানা মেহেদি হাসান,মো.লিয়াকত আলি,শামিম রেজা, মাহাবুব রহমান মো. রকিব,প্রভাসী মো. মিন্টু মিয়া, প্রমুখ। এসময় বক্তারা উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীয়া সম্পাদক মো. নাছির উদ্দিনকে অসন্ন নবীনগর পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা করেন।
পূর্ব বিরোধের জেরে সরাইলে দুইপক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ২০
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে দুইপক্ষের বিরোধের জেরে ওসি ও তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে শামীম মিয়া ও ইউনুস মিয়া পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ৬রাউন্ড রাবার বুলেট ও ৪রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। আহত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও বাকী আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহত অন্য পুলিশ সদস্যরা হলেন-এএসআই আলাউদ্দিন, এএস আই গোপী নাথ সরকার ও এনামুল হক। আহত পুলিশ সদস্যদের নাম জানাRead More
ছেলে মেয়েদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে:: কাজী মোহম্মদ শফিকুল ইসলাম
বিজয়নগর প্রতিনিধি:: বিজয়নগর উপজেলার ইসলামপুর আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষা উপকরন বিতরন অনুষ্টানে প্রধান অতিথির ভাষনে এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি আলহাজ¦ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন , ছেলে মেয়েদের লেখা পড়ায় মনোযুগী হতে হবে এবং পরিষ্কার পরিচ্চন্ন থাকতে হবে ।শিক্ষকদের মমতার সাথে পড়াতে হবে এবং ছাত্রছাত্রীদের দের দিকে নজর রাখতে হবে যাতে তারা পথব্রষ্ট না হয় ।আর ডেঙ্গোর মহামারী থেকে বাচঁতে নিজের বাড়ী ,শিক্ষাপ্রতিষ্টান ও রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে । গতকাল মঙ্গলবার অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে এর সভাপতিত্বেRead More
প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ
প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি দিল্লির এইমসে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। এই দুঃসময়ে সুষমা স্বরাজের পরিবারের পাশে থাকতে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন দলের শীর্ষ নেতা হর্ষবর্ধন এবং কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন সুষমা স্বরাজ। যে কারণে এ বছর লোকসভা নির্বাচনেও অংশ নেননি তিনি। তবে বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় আগের মতোই সক্রিয় ছিলেন তিনি। সম্প্রতি সংসদে তিন তালাক বিল পাশ হওয়া নিয়ে নরেন্দ্র মোদীকে অভিনন্দনও জানান।Read More
আখাউড়ায় ডেঙ্গু নিধন ঔষধ ছিটানো, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং র্যালি
ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়ায় বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশান গ্রুপ কর্তৃক র্যালি,জনসচেতনতা মূলক আলোচনা এবং ডেঙ্গু মশক নিধন ঔষধ ছিটানো হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১১ টার সময় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ পরিচালিত মাদ্রাসাতু ছালেহা খাতুন দাখিল মাদ্রাসার কয়েক শত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।উপজেলার মোগড়া ইউপি’র দরুইন গ্রামের ভিতর দিয়ে যাওয়া আখাউড়া গামী সড়কের সামনে র্যালিটি অনুষ্ঠিত হয়। এ সময় ডেঙ্গু নিধন অভিযান ও প্রতিরোধে মাদ্রাসার আঙিনাসহ চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এ সময় উক্ত মাদরাসার প্রিন্সিপাল জনাব আলাউদ্দিন সাহেব শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা তোমাদের নিজRead More
ফলো আপ
নবীনগরে খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের ‘মনতলা ঘাট থেকে সীতারামপুর’ ঘাট পর্যন্ত নৌকা পারাপারে পাঁচ টাকার স্থলে অবৈধ ভাবে ১০ টাকা নেয়ায় অভিযোগে তিন মাঝিকে ১৫ দিনে জেল জড়িমানা করা হয়েছে। তারা হলেন, রহমান মিয়(৩০), শামিম মিয়া (২৮) ও মো. আল আমিন(৩০) সর্ব সাং- উপজেলার কৃষ্ণনগর গ্রাম । গতকাল সোমবার সন্ধ্যায় ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান তাদের এই স্বাজা প্রদান করেন। উল্লেখ্য, উপজেলা সদরের ‘মনতলা ঘাট থেকে সীতারামপুর’ ঘাট পর্যন্ত নৌকা পারাপারে পাঁচ টাকার স্থলে ১০ টাকা করে আদায় করছেন ইজারাদারের লোকজন।Read More



















