June, 2019
নবীনগরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদেরকে যৌন হয়রাণী করার অভিযোগ ! থানায় মামলা- অভিযুক্তদেরকে গ্রেপ্তারের জন্য এমপির কঠোর নির্দেশ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক প্রদীপ দাসের বিরুদ্ধে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে যৌন হয়রানী করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে বিদ্যালয়ের এক ছাত্রীর বড় ভাই বাদী হয়ে আজ রবিবার (০৯/০৬/১৯) অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক প্রদীপ দাস সহ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনা নিয়ে গত দু’দিন ধরে ফেসবুকে ওই প্রধান শিক্ষকের সঙ্গে দুজন ছাত্রীর কথপোকথনের এ্কটি অডিও রেকর্ড ইতিমধ্যে এলাকার সর্বত্র ভাইরাল হয়ে গেছে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চRead More
প্রয়াত জননেতা মাহবুবুল আলমের ১১তম মৃত্যুবার্ষিকী আজ
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: আজ ১০ জুন সোমবার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বাংলাদেশ আওয়ামীলীগ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখার সাবেক সফল সভাপতি জননেতা প্রয়াত মাহবুবুল আলমের ১১ তম মৃত্যুবার্ষিকী। প্রয়াত মাহবুবুল আলম ১৯৪৮ সালে ২১ অক্টোবর নবীনগর উপজেলার দৗলতপুর গ্রামে জন্মগ্রহন করেন।এবং ২০০৮ সালের ১০জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ১১তম মৃত্যুবাষির্কী উপলক্ষে মাহবুবুল আলম স্মৃতি সংসদের উদ্যোগে ১০ জুন নবীনগর উপজেলার দৌলতপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।
নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মান শ্রমিক নিহত
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বহুতল ভবনে কাজ করার সময় ঝন্টু দাস(৩২) নামে এক নির্মান শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত চন্দ্র দাসের ছেলে। শনিবার বিকেলে উপজেলার সলিমগঞ্জ স্কুলের পাসে ব্যাক্তি মালিকানাধীন বহুতল ভবন নির্মানের কাজ করার সময় এ ঘটনা ঘটে। স্থানিয়রা জানান, নির্মানাধীন ভবনে কাজ করার সময় ভবনটির পাসে বয়ে যাওয়া বিদ্যুতের তারে পিষ্ট হলে তাকে দ্রুত ব্রাহ্মনবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়,নিহতের লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এRead More
কসবার শিমরাইলে প্রতিপক্ষের হামলায় ১ জন গরুতর আহত, গ্রেফতার ১, মামলা তুলে নেওয়ার হুমকী
কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামের সাত পাড়ায় পূর্বের ঘটনা জের ধরে একই গ্রামের একই গোষ্ঠীর দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। প্রতিপক্ষ মন্নাফ মিয়া গংদের হামলা রায়হান মোল্লা (২৮)সহ ৪/৫জনকে আহত হয় এবং ৩টি বাড়িঘর ক্ষয়ক্ষতিসহ লুটতরাজ করার অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে দুই দফা। গত ৭জুন বিকালে শাহআলমের ছেলে রায়হান(২৮)কে পথে ছুড়ি দিয়ে দিয়ে রক্তাক্ত করো হয়। অপর দিকে ৮জুন সকালে আবার মন্নাফের লোকজন হামলা চালিয়ে ৩টি বাড়ি ভাংচোরসহ মালামাল লুট করেছে বলেঅভিযোগ পাওয়া যায়। এই দিকে গুরুত্বর আহত রায়হানকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসারত আছেন। আহতর বড় ভাই মো:Read More
নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পালের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল কে বিদায় সংবর্ধনা দেয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ প্রশাসন। শুক্রবার বিকালে নবীনগর থানা চত্ত্বরে অফিসার্স ইনচার্জ(ওসি) রনোজিত রায় এর সভাপতিত্বে ইন্সেপেক্টর (তদন্ত) মো. রাজু আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংবর্ধিত অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান,জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা বোরখান উদ্দিন আহাম্মেদ, ভাইস চেয়ারম্যান মো. জাকিরRead More
নাসিরনগরে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংর্ঘষ নিহত ১
নিজস্ব প্রতিবেদক:: জেলার নাসিরনগরে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষে সংঘর্ষে ফুল মিয়া(৫৫) নামে একজন নিহত হয়েছে। নিহত ফুল মিয়া আতোকুড়া গ্রামের হাছন আলীর ছেলে। শুক্রবার ৭ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামে এ সংঘর্ষ হয়। ফান্দাউক ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান মামুন জানান, গত মঙ্গলবার ৪ জুন সকালে আতোকুড়া গ্রামের লাভু মিয়ার জমিতে একই গ্রামের আক্কাস মিয়ার একটি গরু ঘাস খেতে যায়। এ নিয়ে দ’পক্ষের মধ্যে তর্কবির্তক হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের মতামতের ভিত্তিতে ঈদের পরে বিচার শালিস বসতে রাজি হয়। ৭ জুন শুক্রবারRead More
সরাইল বিশ্বরোড মোড়ে মাংস ক্রয়, বিক্রয়কে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৫০
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ের বাজারে আজ সকাল মাংস ক্রয়, বিক্রয়কে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্সে পুলিশসহ অর্ধশতাধিক আহত ৫০ এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ও এলাবাসীর জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বের সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে ধন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হাটিহাতা গ্রামের সোলমানের ছেলে কালু(৪৫)কসাই এর দোকান থেকে মাংস ক্রয় করাকে কেন্দ্র করে ২ জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কালু কসাইয়ের হাতে থাকা ছুরি দিয়ে আব্দুল খালেকের ছেলে ধন মিয়াকে হাতে আঘাত করে । এতে কুট্টাপাড়া গ্রামের রফিজ উদ্দিনেরRead More
ড. কামাল হোসেন এর দাবির কোন ভিত্তি নেই:: কসবায় আইনমন্ত্রী
খ,ম,হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি::আজ বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা চত্বরে ঝড়ে কবলিত মানুষের মাঝে ত্রাণের টিন ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। কসবায় ঝড়ে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবার ও একটি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৫১জনকে ২বান টিন ও ৩ হাজার টাকা করে প্রদান করেন। পরে তিনি কসবা উপজেলা পরিষদে আয়োজিদ সুধী জনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। টিন বিতরণ শেষে ড,কামাল হোসেন একাদশ নির্বাচন বাতিল করে চলতি বছরে নতুন জাতীয় সংসদ নির্বাচন দাবী করেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংসদ নির্বাচন বাতিল করে এ বছরের মধ্যেই নতুন নির্বাচন দিতে ড.Read More
নবীনগরে ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেল কিশোরের
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইমন মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে অটোরিকশায় করে ঘুরতে বের হয় ইমন। শ্রীরামপুর এলাকায় সড়কের পাশে একটি গাছের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জে ট্রাকের ভেতর হেলপারের লাশ
আশুগঞ্জ উপজেলায় ট্রাকের ভেতর থেকে আজ সবুজ মিয়া (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরচারতলা গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবুজের বাড়ি ওই গ্রামেই বলেই জানিয়েছে পুলিশ। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম জানান, সকালে ট্রাকের ভেতর ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, নিহতের মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ট্রাক চালকের সহযোগী (হেলপার) হিসেবে কাজ করতেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণRead More



















