June, 2019
নবীনগরে বিদ্যুৎ পিষ্টে পাঁচ সন্তানের জননী নিহত
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শাহানা বেগম (৪৫) নামে ৫ সন্তানের জননী বিদ্যুৎ পিষ্টে নিহত হয়েছে।সে পৌরএলকার আলিয়াবাদ গ্রামের মোনায়েম মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ির কাজ করার সময় এ ঘটনা ঘটে। স্থানিয়রা জানান, বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ির দৈনিন্দ কাজ করার সময় পাসে বয়ে যাওয়া বিদ্যুতের তারে পিষ্ট হলে তাকে দ্রুত নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নবীনগরে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ইসকনের মন্দির প্রতিষ্ঠা
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন অনুমদিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। বুধবার দুপুরে নবীনগর পৌরএলাকার পশ্চিম পাড়ায় এই মন্দির প্রতিষ্ঠা, বরেণ্য মহারাজবৃন্দের সংবর্ধনা ও ভগবতীয় আলোচনা সভা মহোৎসবে আশীর্বাদক হিসেব উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, সহ সভাপতি অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, সহ সভাপতি অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী।Read More
নবীনগরে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মান
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নে প্রকাশ্যে দিবালোকে একটি সরকারি রাস্তা দখল করে মার্কেট নির্মান করা হচ্ছে অথচ প্রশাসনের দৃষ্টি পরছে না সেখানে। ওই ইউনিয়নে কতিপয় রাজনৈতিক নেতা ও প্রশাসনকে ম্যানেজ করে নবীনগর বাঞ্ছারামপুর নতুন সড়কে পাশে পুরাতন রাস্তাটি দখল করে মার্কেট নির্মান করছেন এলাকার প্রভাবশালী মোহাম্মদ আলী আহম্মদ। সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল মোজার বিএস ২৬৭ দাগে রাস্তার দক্ষিণ পাশে দখলকৃত রাস্তা দিয়ে জয়কালিপুর, জয়নগর, ইমামনগর, আগানগরসহ বাঞ্ছারামপুর উপজেলার সাথে নবীনগর উপজেলা সাধারণ জনগনের যোগাযোগের মাধ্যম ছিল। এই রাস্তাটি স্বাধীনতার পরবর্তী সময় থেকে সরকারি অনুদানে তৈরী হয়, প্রথমে মাটি রাস্তা,Read More
নবীনগরে ইয়াবা সহ মাদক সম্রাট গ্রেফতার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শিবপুর পুলিশ ক্যাম্প এর মাদক উদ্ধার অভিযানে উপজেলার বিটঘর ইউনিয়নের মাদক সম্রাট মো.সুমন মিয়া (৩৪) কে মঙ্গলবার সন্ধ্যায় বিটঘর বাজার থেকে ৫২ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে পুলিশ। থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিভিন্ন অপকর্মের হোতা ও মাদক সম্রাট হিসেবে পরিচিত সুমন মিয়া এর আগেও বহুবার পুলিশের হাতে আটকের পর হাজতবাস করেছে। অল্প কদিন হাজতবাসের পর জামিনে জেল থেকে বেড়িয়ে এসে আবারো মাদক বেচাকেনায় লিপ্ত হয়। সুমন বিটঘর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। থানা পুলিশের হাতে গ্রেফতারের খবর শুনে এলাকাবাসীর মাঝে স্বস্তিRead More
‘বিকেলে আমার প্রাইভেট চেম্বারে আসেন, ভালো করে দেখে (চিকিৎসা) দেবো।’
একজন নারী রোগীর প্রতি নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের পরামর্শ—!!
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ‘এটিতো সরকারি হাসপাতাল। এখানে চিকিৎসা দেয়ার মতো তেমন যন্ত্রপাতি নেই। তাই বিকেলে আমার প্রাইভেট চেম্বারে আসেন। ভালো করে দেখে (চিকিৎসা) দেবো।’ গত দু’দিন ধরে অসহনীয় দাঁতের ব্যাথায় কাতর হয়ে খালেদা বেগম (৩২) নামের এক রোগী মঙ্গলবার (১১/০৬/১৯) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডেন্টাল সার্জন ডা. আবদুল্লাহ আল বারীর কাছে চিকিৎসা নিতে গেলে, ডেন্টাল সার্জন ওই নারী রোগীকে এমন পরামর্শ দেন বলে সাংবাদিকদের কাছে এসে অভিযোগ করেন অসুস্থ খালেদা বেগম। খালেদা বেগম অভিযোগ করে বলেন, গত দুদিন ধরে দাঁতের ব্যাথায় অস্থির হয়ে তিনি (খালেদা)Read More
পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার!
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ। (১১ জুন) মঙ্গলবার সকালে আখাউড়া পৌরশহরের খড়মপুর দক্ষিণ পাড়ার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা আখাউড়া থানায় খবর দেয়। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ওই যুবককে এলাকার কেউ আগে দেখেনি। নিহত যুবক খরমপুর কেল্লা বাবা মাজারের ভক্ত আশেকান হবে বলে ধারণা করছেন এলাকাবাসী। ময়নাতদন্তের জন্য লাশকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সন্তানকে দুধ খাওয়ানো হলোনা মায়ের
নবীনগর থেকেঃ এক সন্তানের জননী স্বপ্না বেগম। পবাত্র ঈদ উপলক্ষে বেড়াতে আসেন পিত্রালয়ে। চেয়েছিলেন জঠরজাত আদরের সন্তানকে দুধ বানিয়ে খাওয়াতে। কিন্তু সেটি অার হয়ে ওঠেনি, তার আগেই করুণ পরিণতির শিকার হয়ে স্বপ্নময় এ পৃথিবী ছেড়েই চলে যেতে হলো দুগ্ধজাত সন্তানকে একাকী ফেলেই। চরমতম মর্মান্তিক ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা এলাকার। ৯ জুন রোববার রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে মারা যাওয়া স্বপ্না বেগম (২৪) নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের কাইতলা পশ্চিমপাড়ার ইউনুস মিয়ার মেয়ে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের পরিবার, এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানাRead More
মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়ন “মামনি”প্রকল্প উদ্বোধন কালে মোকতাদির চৌধুরী এমপি..
বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যখাতের উন্নয়নের কারনে মাতৃ মৃত্যুর হার হ্রাস পেয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের ইউএসএআইডি’র “মামনি” এমএনসিএসপি প্রকল্পের সহযোগিতায় মা ও নবজাতকের সেবা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুুপুর ১২ টায় স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরি এমপি। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর, এমএনসিএন্ডএএইচ ডাঃ শামসুলRead More
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হলেন বিশ্ববিদ্যালয়টির সাবেক ছাত্র সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (ই) অনুযায়ী স্পিকার ড. শিরীন শারমনি চৌধুরী তাকে সিনেট সদস্য মনোনীত করেন। উবায়দুল মোকতাদির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিএসএস ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়াRead More
নাসিরনগরে বিষ পানে তরুনীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বিষ পানে বাবুনি আক্তার (১৭) নামে এক তরুনী আত্মহত্যা করেছে। ১০ জুন (সোমবার ) সকাল ১১ টার সময় নিজ বাড়ীতে ওই তরুণী বিষ পানে আত্মহত্যা করে। নিহত তরুণী নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সামছু মিয়ার মেয়ে। নিহতের পিতা জানান, আমার মেয়ে বাবুনি আক্তার দীর্ঘদিন যাবত জ্বরে আক্রান্ত ছিল। ঘটনার দিন সকালে আমি জমিতে কাজ করতে যায়। পরে সকাল ১১ টার সময় শুনতে পাই আমার মেয়ে স্থানীয় একটি দোকান হতে ইদুরের ঔষধ ক্রয় করে বাড়িতে নিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে পান করে। কিছুক্ষণ পর তার চিৎকার শুনেRead More



















