Main Menu

June, 2019

 

তেলসমৃদ্ধ দেশ কাতারে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

আমিনুল ইসলাম, কাতার প্রতিনিধি :: মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কাতারে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে প্রবাসী হাজারো বাঙালি। কাতারে স্থানীয়দের সঙ্গে সেখানে অবস্থিত বাংলাদেশি প্রবাসীরা একত্রে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন। আজ মঙ্গলবার ভোর ৫টায় পবিত্র ঈদুল ফিতর নামাজ আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসল্লীরা কাতারের জাতীয় মসজিদসহ স্থানীয় ৩৮২টি মসজিদ ও ঈদগাহ নামাজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশি অধ্যুষিত বাণিজ্যিক এলাকা রাজধানীর দোহার নাজমা,মাইজার, বিন ওমরান,ওয়াকরা, ন্যাশনাল,মনসুরা ও সানাইয়াসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ সমাবেত হন প্রবাসীরা বাংলাদেশীরা। নামাজ শেষে নিজের পাপ মোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিমRead More


সুবিধা বঞ্চিতদের ঈদ উপহার দিলো আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ

আখাউড়া থেকে ঘুরে মুরাদ মৃধা::  পবিত্র ঈদ কে সামনে রেখে দক্ষিণ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১১০ জন নারী-পুরুষের মাঝে সমাজের অসহায় সুবিধা বঞ্চিতদের ঈদ উপহার ও দক্ষিণ ইউনিয়নের ৩ টি মাদরাসার অর্ধশতাধিক এতিম ছাত্রকে নগদ অর্থ সহ মোট ১৬০ জন কে এসব উপহার প্রদান করা হয়, এর মধ্যে শাড়ি, লুঙ্গি, ও নগদ অর্থ। (মঙ্গলবার ৪ জুন)সকাল ১১ টায় স্থানীয় গাজীর বাজার বাস স্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করে আখাউড়া দক্ষিণ প্রবাসী কল্যাণ সংঘ। সংগঠনের অর্থ সম্পাদক মোঃ রুবেল আহমেদ এর সঞ্চালনায় ও আরিফ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়াRead More


জিয়াউল- কার্জন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সমাজের সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হবে — মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নন্দিত নেতা বেসরামরিক বিমান পরিবহণ পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য,জেলা আওয়ামীলীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট লেখক সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, পবিত্র ঈদের আনন্দ সমাজের সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।সকল ধর্মবর্ণ নির্বিশেষে সৌহার্দ সম্প্রীতির বন্ধন সুদৃঢ় রেখে শান্তির পরিবেশ সমুন্নত রাখতে হবে। তিনি বলেন আনন্দ ভাগাভাগি মহৎকাজ, পবিত্র রমজানের শিক্ষার আলোকে মানুষের জন্য মানুষ নিবেদিত ভাবে কাজ করতে হবে। তিনি বলেন মিথ্যা সকল অপরাধ কর্মের উৎসমুখ। মারামারি হানাহানি অশান্তি সৃষ্টি করাকে ইসলাম সমর্র্থন করে না, ইসলাম মানুষেRead More


আলোর ফেরিওয়ালা স্বপন মিয়া

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  নিজেকে বই মজুর পরিচয় দিতেই ভালোবাসেন স্বপন মিয়া। সারা জীবন বইয়ের জন্যে কামলা খাটতে চান। এলাকায় ঘুরে ঘুরে বই সংগ্রহ, পাঠকের কাছে পৌঁছে দেয়া, সপ্তাহ শেষে ফেরত আনা। এই মজুরিটাই পছন্দ তার। পরিবারের চরম দূরাবস্থা। নুন আনতে পানতা ফুরায়। নিয়মিত খাবার সংস্থান নেই। পড়াশুনার তো উপায়ও নেই। মাথাগুজার ঠাঁই নেই। এমনি অবস্থাতেও একটি পাঠাগার গড়ে তোলার স্বপ্ন বাসা বাধে স্বপনের মনে। ১৪ বছরে নানা চড়াই-উৎরাই পেরিয়ে স্বপনের পাঠাগার ‘গুঞ্জন’ এখন মাথা তুলে দাঁড়িয়েছে। ছড়াচ্ছে আলো। শিক্ষার্থীদের অনেকের জ্ঞান আহরনে সহায়ক হয়ে উঠেছে পাঠাগার। বই পাঠ ছাড়াওRead More


কসবায় ঝড়ে ক্ষতিগ্রস্থ ১৬৭পরিবারকে চাউল, টিন ও নগদ অর্থ প্রদান

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৩টি ইউনিয়নে কালবৈশাথী ঝড়ে ক্ষতিগ্রস্থ ১৬৭টি পরিবারকে চাউল,টিন ও নগদ অর্থ প্রদানের তালিকা করছেন উপজেলা প্রশাসন। গত ৩১ মে ও ১লা জুন দুই দিন কাল বৈশাখী ঝড়ে কায়েমপুর,কুটি ও কসবা পৌরসভা এলাকায় মোট ১৬৭টি পরিবারের ঘরবাড়িসহ গাছপালা ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাউসার ভূইয়া জীবন,উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ও প্রকল্প কর্মকর্তা তাপস চক্রবর্তী ঘটনাস্থলে ছুটে যান। প্রধমেই ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রাথমিক ভাবে ৩০ কেজি করে চাউল প্রদান করা হয়। আজ সোমবার দুপুরে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উলRead More


বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাস গড়ল টাইগাররা

ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়ল টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৩৩০ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপের ১২তম আসর শুরু করল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি। রোববার ইংল্যান্ডের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। এদিন নির্ধারিত ৫০ ওভারে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের জোড়া ফিফটিতে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেনRead More


কোন অপশক্তির কাছে মাথা নত করব না – চান্দুরার জনসভায় – নাসিমা লুৎফর রহমান 

বিজয়নগর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকে  স্বতন্ত্র প্রার্থী নাসিমা লুৎফুর রহমান বলেছেন, কোন অপশক্তির কাছে তিনি মাথা নত করবেন না।  ১৮ তারিখ ভোটের মাধ্যমে জনগণ সকল অপশক্তির বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেবে৷ রবিবার বিজয়নগর উপজেলার চান্দুরা সিএনজি স্ট্যান্ড সংলগ্ন খেলার মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  এ সময় জনসভায় নানা শ্রেণী-পেশার মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। তিনি আরো বলেন,  আমি আপনাদের সেবা করতে এসেছি,  ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমাকে সেই সেবা করার সুযোগ টুকু দিবেন। এ সময় তিনি নির্বাচিত হতে পারলে সিএনজি চালকদের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতিRead More


নাসিরনগরে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: লাখাই-নাসিরনগর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ। শনিবার (২জুন) ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের এনবি এগ্রো ফার্মের কাছে মসজিদের সামনে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি রামদা, তিনটি ছোরা, তিনটি বল্লম উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে। ২ জুন রাতে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান ও তদন্ত অফিসার মোঃ কবির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ৮ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। নাসিরনগর থানা ওRead More


সরাইলে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মোহাম্মদ মাসুদ ,সরাইল:: সরাইল উপজেলার চুন্টাগ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম আরিফা বেগম (২৫)। নিহত আরিফা নাসির নগর উপজেলার চাতলপাড় এলাকার আব্দুল ওয়াহেদ খানের মেয়ে। সরাইল থানা পুলিশ সুত্রে জানাযায় গতরাতে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানায় একজন মহিলাকে নিয়ে আসে কয়েকজন । তাদের কথায় অসংলগ্নতা দেখা দিলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের শাশুড়ি নাহার বেগম (৫০) কে হাসপাতাল থেকে আটক করে পুলিশ। নিহতের গলায় দাগ রয়েছে বলে জানায় সরাইল থানা পুলিশ। নিহতের স্বামীর বাড়ির লোকজন বলেন সে আÍহত্যাRead More


কসবায় যানজট নিরসনে মাঠে নেমেছে স্কাউটদল

কসবা প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে চালক-যাত্রীরা। দিন দিন অটো রিক্শা,ভ্যান,মোটরযান আর যাত্রী বাড়লেও যানজট মুক্ত করার উদ্যোগ নেই। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে কসবা সুপার মাকের্ট ও পৌর মাকের্ট গুলোতে ক্রেতা বিক্রেতা আর যাত্রীদের চলাচলের ভোগান্তির যেন শেষ নেই। কসবা উপজেলা একমাত্র রাস্তায় ব্যাপক যান জট থাকায় বিপাকে পড়তে হচ্ছে ক্রেতা ও যাত্রীদের। তাই যানজট প্রতিরোধ কল্পে মাঠে নেমেছে বাংলাদেশ রবাট স্কাউট দল কসবা। পুলিশের পাশাপাশি স্কাউট দলের ১২ সদস্য বিশিষ্ট একটি দল যানজট মুক্ত করতে সকাল থেকে কাজ করছেন। তাদের সাথে যোগ দিয়েছেনRead More


This site is protected by wp-copyrightpro.com