Main Menu

May, 2019

 

কসবায় ক্যাবল তাঁর কাটাসহ চুরির হিড়িক:: বৈধ ডিশ ব্যবসায়ীরা দিশেহারা

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী, খাড়েরা, বাদৈর ও মূলগ্রাম ইউনিয়নে প্রতিনিয়ত ক্যাবল তাঁর কাটা খেকোদের কবলে পড়ে ডিশ ব্যবসায়ীরা দিশেহারা। অপর দিকে এলাকায় ক্যাবল টিভির গ্রাহকরা সকল টিভি চ্যানেল দেখতে না পারায় উৎকন্ঠিত। দীর্ঘদিন যাবৎ কতিপয় অবৈধ ডিশ ব্যবসায়ীরা বিটিভির লাইসেন্স প্রাপ্ত না হয়ে প্রকৃত লাইসেন্স কারী ক্যাবল ব্যবাসায়ীদের ক্যাবল তার কেটে দিয়ে দিশেহারা করে তুলেছে। যার ফলে টিভির গ্রাহকরা  টিভি চ্যানেল দেখতে পারছে না। শুক্র ও শনিবার ক্যাবল তাঁর কাটা নিয়ে এলাকায় চলছে চরম উওেজনা ও প্রতিবাদসহ নিন্দার ঝড়। অবৈধ ডিশ ব্যবসায়ীরা মোটা অংকের চাঁদা না  পেয়ে প্রতিনিয়তRead More


কসবায় অস্ত্র সহ ৪ ভারতীয় নাগরিক আটক

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া কসবায় ৪ ভারতীয় নাগরিকসহ ৬সক্রিয় অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। জেলার কসবা উপজেলার কুটি বাজারের মা প্লাজার তিন তলার একটি রুমে অভিযান চালিয়ে ৪ ভারতীয় নাগরিকসহ ২ বাংলাদেশী সহ মোট ৬ সক্রিয় অস্ত্রধারীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। তাদের কাছ থেকে ১টি অত্যাধুনিক পিস্তল,৪রাউন্ড গুলি,দেশীয় ২টি পাইপগান,দুইটি নীল রঙের ওয়াকিটকি,মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল জব্দ করেছেন। আটকৃতরা দীর্ঘদিন যাবৎ স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকিন্ডের মাধ্যমে কুটি বাজারের আলী নামে একটি হোটেলের তিন তলায় রুম ভাড়া করে হত্যা,রাহজানী,ছিনতাই ও মাদক নামক অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছে বলে পুলিশ সহ এাকাবাসীRead More


নবীনগরে ভ্রম্যমাণ আদালতে- ১-জনের বিনাশ্রম কারাগু

নবীনগর থেকেঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের ভোলাচং বাজারে দুধে পানি মিশ্রিত করে বিক্রি করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ, পণ্য বিক্রিয় সহ বিভিন্ন আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩২,০০০/-হাজার টাকা জরিমানা করা হয় এবং ০১ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম।


নবীনগরে ইয়াবা সহ ০১ জন গ্রেফতার

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জে মো. নজরুল ইসলাম (৪০)নামে এক মাদক ব্যবসায়ীকে মাদক সহ গ্রেফতার করেছে পুলিশ। সূত্রে জানা যায়, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে শুক্রবার রাতে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম মাদক বেচাকেনা করার সময় ৫০ পিছ ইয়াবা সহ আটক করে পুলিশ। এলাকাবাসী জানায়, সে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে, থানা পুলিশের হাতে গ্রেফতারের খবর শুনে এলাকাবাসী পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছে । থানা সূত্রে জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে শনিবার (১১/০৫)বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আখাউড়ায় গাঁজাসহ মাদক পাচারকারী আটক।

আখাউড়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অশোক কুমার শীল (৪৮) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে আখাউড়া রেলওয়ে পুলিশ। আটককৃত অশোক কুমার শীল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহুরভৌলা গ্রামের মৃত নির্মল কুমার শীলের পুত্র। শনিবার (১১ মে) দুপুরে রেলওয়ে থানার এএসআই নূরুল আমিন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে তাকে আটক করে। আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি বলেন, ওই ব্যক্তির দেহ তল্লাশি করে শরীরে অভিনব কায়দায় বেধে রাখা ৩শত গ্রাম গাঁজা পাওয়া যায়। আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে।


ব্রাহ্মণবাডিয়ায় আশা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র ব্রাহ্মণবাড়িয়া (ভাদুঘর) জেলার উদ্যোগে সংস্থার জেলা কার্যালয়ে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি ও কর্মীদের সমন্বয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আশা ব্রাহ্মণবাড়িয়া(ভাদুঘর) জেলার সিনিয়র জেলা ব্যবস্থাপক জনাব মোঃ ইউনুচ আলী শেখ, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া এর নির্বাহি পরিচালক ও এনজিও সমন্বয়কারী জনাব এস.এম. শাহিন, পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থা এর জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম সেরনিয়াবাদ, সিনিয়র অফিসার মেজবাহ উদ্দিন, আশা’র আরএম জনাব মোঃ এনামুল হক খান, আরএম (এগ্রি) জনাব আবু বক্কর সিদ্দিক, শিক্ষা অফিসার আশিকুল্লাহ, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার চন্দন কুমার দেব,Read More


নবীনগরে ভ্রাম্যমান আদালতে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪০০০ টাকা জরিমানা

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর বাজারে ভ্রাম্যমান আদালতে পরিচালনা করা হয়। শুক্রবার (১০/৫) সকালে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম। তিনি এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মহিষের মাংস কে গরুর মাংস বলে বিক্রি করা, মাংসের দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, জিনদপুর বাজাওে ফ্রিজে রক্ষিত মাংস বিক্রি করাসহ মেয়াদোত্তীর্ন ঔষধ ও পণ্য বিক্রি করা, দোকানের সামনে বিভিন্ন মালামাল রেখে জনগণের যাতায়াতে প্রতিবন্ধকতার অপরাধে ৮ টি মামলায় ২৪,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কিছু ব্যবসায়ী ইউএনও আসার আভাস পেয়ে তৎক্ষনাৎ দোকানে তালা লাগিয়ে উধাও হয়েRead More


নবীনগরে চাঁদাবাজির মামলায় একজন আটক

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঁদাবাজির দায়ে মো. নজরুল ইসলাম নামে যুবলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নেতাকে ছাড়াতে চলছে প্রভাবশালীদের তদবির। বৃহস্পতিবার রিকশা ও অটোরিকশা থেকে চাঁদা তোলার দায়ে তাকে গ্রেফতার করা হয়। মো. নজরুল ইসলাম উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক। জিপির নামে বেশ কিছুদিন যাবত চাঁদা তোলায় রিকশা ও অটোরিকশা শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল করে। তারা এ চাঁদাবাজির ঘটনায় উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক ফুরকান মৃধার বিরুদ্ধে শ্লোগান দেয়। যদিও ফুরকান মৃধা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার মো. নজরুল ইসলাম পৌরসদর এলাকারRead More


নবীনগরে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক আওয়ামীলীগ নেতাকে ওয়ারেন্টের মামলায় গ্রেফতার করছে পুলিশ। গ্রেফতার কৃত ওই আওয়ামীলীগ নেতা হলেন পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া। সূত্রে জানা যায়, ২০১৭ সালের একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত আসামি হিসেবে মো. দুলাশ মিয়াকে গতকাল বৃহস্পতিবার রাতে নবীনগর পৌরএলাকার ৩নংওয়ার্ডের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি রণজিত রায় জানান, একটি মামলায় সাজা প্রাপ্ত আসামি হিসেবে শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য হলেন নবীনগরে কাজী মো. মামুনূর রশিদ

নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া জেলা সদস্য সচিব ও জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণমানুষের নেতা কাজী মো. মামুনূর রশিদকে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য হিসাবে নিয়োগ করলেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তীতে জাতীয় পার্টি সাংগঠনিক কার্যক্রমে স্বীকৃতি হিসাবে কাজী মো. মামুনূর রশিদকে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য হিসাবে নিয়োগ করা হয়। জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয় এই নিয়োগ চলতি মে মাস থেকে কার্যকর বলে গণ্যRead More


This site is protected by wp-copyrightpro.com