May, 2019
নাসিরনগরে কালবৈশাখীর তান্ডবে ভাঙলো ৫ শতাধিক বাড়িঘর বিদ্যুৎ নেই পুরো উপজেলায়
মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে কালবৈশাখির তান্ডবে ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও উপচে পড়েছে শতশত গাছপালা। সন্ধ্যার পর হবিগঞ্জ হতে নাসিরনগ টু সরাইল রোডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ৩৫টি বৈদ্যুতিক খুঁটি বিধ্বস্ত হওয়ায় বিদুৎ বিচ্ছিন্ন সমগ্র উপজেলা। ঘর ও গাছপালার নিচে পড়ে মানুষসহ প্রচুর গবাদিপশু আহত হয়েছে। সরেজমিন সদর উপজেলার আনন্দপুর গ্রামের আলী আজম মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় তার তিনটি ঘর ভেঙে চুরমার করে ফেলেছে। ঘরের চালা উড়িয়ে পার্শ্ববর্তী খালে ফেলেছে। এছাড়াও আক্কাস মিয়া ও রাসেল মিয়ার বসত ঘরটি ঝড়ে ভেঙেছে। আশুরাইল গিয়েRead More
১০ই জুন আলহাজ্ব মোবারক হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে
আশুগঞ্জ প্রতিনিধি॥আগামী ১০ই জুন যাত্রাপুর গ্রামের প্রায় শতাধীক শিক্ষার্থীদেরকে আলহাজ্ব মোবারক হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান করা হবে জানিয়েছেন আলহাজ্ব মোবারক হোসেন ফাউন্ডেশনের পৃষ্টপোষক আলহাজ্ব মোবারক হোসেন। তিনি আজ সন্ধ্যায় আশুগঞ্জের হোটেল উজান ভাটিতে আলহাজ্ব মোবারক হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই সিদ্ধান্ত জানান। সন্ধ্যায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও আলহাজ্ব মোবারক হোসেন ফাউন্ডেশনের সভাপতি সালাহউদ্দিন সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব রাজনগর কারিগরী ও বানিজ্য কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, ফিরোজ মিয়া সরকারি কলেজের প্রভাষক আবুRead More
নবীনগরে মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের মাদক বিরুধী অভিযানে এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ী বাছির মিয়াকে মাদক সহ গ্রেফতার করেছে। থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসা নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের একাধিক মাদক মামলার আসামী মো. বাছির মিয়া (৬৫) কে গতকাল মঙ্গলবার ১৩ পিছ ইয়াবা ট্যাবরেট এবং ০৫ লিটার দেশীয় চোলাই মদ সহ গ্রেফতার করেছে পুলিশ। পুলিম জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নবীনগর থানার পুলিশের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আলোচনা সভা
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নবীনগর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন,নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত কুমার ভদ্র,সাংবাদিক সঞ্জয় সাহা,নবীনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম জনি, সদর বাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি বিজন কুমার দাস,রতন চন্দ্র,সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ প্রমুখ। এসময় ওসি রণজিত রায় বর্তমান সময়ে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিষদ আলোচনা করেন।
আশুগঞ্জে সেতু পারাপারে ১৫ মিনিট পর পর চালু হয়েছে বিআরটিসি বাস সার্ভিস॥
নিজস্ব প্রতিবেদক॥ অবশেষে আশুগঞ্জবাসীর সেতু পাড়াপাড়ে দীর্ঘদিনের দূর্ভোগ লাগব হয়েছে। এখন থেকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর উপর দিয়ে আশুগঞ্জ টু ভৈরব বিআরটিসি বাস সার্ভিস চলবে ১৫ মিনিট পর পর। দীর্ঘদিন ধরে আশুগঞ্জবাসী বিআরটিসি বাস সার্ভিসে সেতু পারাপারে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো। মঙ্গলবার দুপুর থেকে আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিমুল হায়দার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ গোলচত্বরে উপস্থিত থেকে ১৫ মিনিট পর পর আশুগঞ্জ থেকে ভৈরব ও ভৈরব থেকে আশুগঞ্জ বিআরটিসি বাস সার্ভিস চালু করে। সোমবার দুপুরে উপজেলাRead More
মার্শাল আর্ট হবে ব্রাহ্মণবাড়িয়ার নারী নিরাপত্তার শক্তি
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেছেন, নারীদের আত্বরক্ষার জন্য মার্শাল আর্টের বিকল্প হতে পারে না। মার্শাল আর্টে ব্রাহ্মণবাড়িয়ার নারীদের নিরাপত্তার শক্তি হিসেবে কাজ করবে। মার্শাল আর্টেল বিভিন্ন কৌশল জানা থাকলে একটি মেয়ে প্রাথমিকভাবে যেকোন পরিস্থতির মোকাবেলা করতে পারবে। সোমবার (১৪ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আড়াইসিধা কে, বি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় লোকাল গভর্ণ্যান্স প্রজেক্ট (এলজিএসপি-৩) এর কর্মসূচীর আওতায় ছাত্রীদের আত্মরক্ষার কৌশল অর্জনে মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ১০০টি ইউনিয়নের প্রতিটি স্কুলের ছাত্রীদের এই মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করাRead More
নবীনগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার অন্তর্গত বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে আজ(১৩-৫-২০১৯) সোমবার এসএসসি ব্যাচ২০১৪ এর আয়োজনে এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভায় মেরকুটা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সম্ভু চন্দ্র পাল এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জনাব শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যাকুট ইউপির সদস্য ৪ নং ওয়ার্ড মেরকুটা গ্রামের বর্তমান মেম্বার জনাব সফিউল আলম দানিস। ২০১৮ সালের অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা ও ২০১৯ সালের এস এস সি পরীক্ষায় উত্তীর্ন মেরকুটার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব সফিউল আলম দানিসRead More
আশুগঞ্জ সার কারখানা ৭৫ দিনের জন্য বন্ধ ঘোষণা
আশুগঞ্জ সার কারখানার কুলিং টাওয়ার মেরামত কাজ করার জন্য আজ রোববার ভোর থেকে আড়াই মাসের জন্য সার উৎপাদন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আশুগঞ্জ সার কারখানা প্রকৌশল বিভাগ জানায়, পূর্ব নির্ধারিত কুলিং টাওয়ার মেরামত, রক্ষণাবেক্ষণ ও যন্ত্রপাতি প্রতিস্থাপন কাজের জন্য ৭৫ দিনের জন্য কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। কারখানা বাণিজ্যিক বিভাগ জানায়, কারখানা বন্ধ করে দেওয়া হলেও উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। বিসিআইসি থেকে কারখানা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল এক লাখ ৫০ হাজার মেট্রিকটন সার, যা গত শনিবার রাত সাড়ে ১২টায় অর্জিত হয়েছে। আশুগঞ্জ সার কারখানার সিবিএর সাধারণ সম্পাদক মো.Read More
কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধি:: কাতারে প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার দোহার নাজমা সুক হারাজ মার্কেটে অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি জসিম উদ্দিন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। শিক্ষক তাফসির উদ্দিন ও রাজ রাজিবের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,অনুষ্ঠানে আহ্বায়ক আফনান দুলাল,নাজমুল হোসেন,কাউন্সিলর শাহ আলম, মাওলানা সাজেদুর রহমান, অধ্যাপক আমিনুল হক,বাবুল মেম্বার,তৌফিক চৌধুরী,ফখরুল ইসলাম,মোস্তাক আহমেদসহ অন্যান্যরা। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন ও সাধারণ সম্পাদক সাইফুল আমিন,অধ্যাপক আমিনুল হক, নজরুল ইসলাম সিসি,ওমর ফারুকRead More
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রাম বাসীর সংঘর্ষ,আহত ৫০
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার দুপুর থেকে উপজেলার থুল্লাকান্দি গ্রাম ও নূরজাহানপুর গ্রামের দু’পক্ষের গ্রামবাসির মধ্যে দফায় দফায় গুলি বিনিময়,ইট-পাটকেল নিক্ষেপ ও দেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হতে দেখা গেছে। এতে দু পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়েছে। তাদের মধ্যে গুরুত্বর আহত রিফাত মিয়া(১৮),মো. হাবিবুর রহমান(২২),শাহজালাল মিয়া(৩০),খায়রুল(২২),জুয়েল মিয়া(২৫),মাহাবুব(১৮),হৃদয় মিয়(২০),সাগর মিয়া(২৫),শাহজালাল(২৮),রহমত উল্লাহ(২০),মো.তুশার মিয়(২৭),সজল(১৯),সুজন(১৮ কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত রিফাত মিয়া(১৮),মো. হাবিবুর রহমান(২২) কে আশংঙ্কা জনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে। খরব পেয়ে নবীনগরRead More



















