May, 2019
কসবার আদর্শবান শিক্ষক মফিজুর রহমান আর নেই
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামের বাসিন্দা, মেহারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জমশেদপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মফিজুর রহমান (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার জিগাতলার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসাপাতালে মারা যাওয়ার পর বিকেলে শিমরাইল উত্তরপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। অনিয়ম, দুর্নীতি করতে হয় বলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ, শিক্ষক থাকাকালে ছুটির দিনের বেতন না নেয়াসহ বিভিন্ন কারণে তিনি এলাকায় একজন আদর্শবান মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
নবীনগরের তিতাস নদীর পাড় পরিচ্ছন্নতা অভিযানে পুলিশ
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীর পাড় পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে নবীনগর থানার পুলিশ প্রশাসন। গত বুধবার ও বৃহস্পতিবার দু’দিন যাবত নবীনগর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই তিতাস নদীর পাড় পরিচ্ছন্নতার অংশগ্রহন করেন। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত রায় জানান,জেলা শহর বা বহির থেকে নবীনগরে আসলেই সবাই তিতাস নদীর পাড়ে আসে। নদীর পাড়ে ফেলা ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ সৃষ্টিতে মানুরে দম বন্ধ হয়ে আসে। নদী রক্ষায় ও সুন্দর্য বৃদ্ধির জন্য এই উদ্যোগ। যাতে সব শ্রেণি পেশার মানুষই সহযোগীতা হাত বাড়িয়ে দিয়েছে।
নাসিরনগরে দুই গৃহবধুর লাশ উদ্ধার
নাসিরনগর সংবাদদাতাঃ জেলার নাসিরনগরে একই ইউনিয়নে পৃথক দুটি স্থান হতে দুই গৃহবধুর লাশ উদ্ধার করেছে নাসিরনগর থানা পুলিশ। তারা হলেন নূরেনা বেগম(৪৫) ও স্বপ্না দাস(৩০)। তাদের মধ্যে নূরেনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে তার পরিবারের অভিযোগ। তবে পুলিশ বলছে বিষ পানে আত্মহত্যা। বৃহস্পতিবার সকালে নিহত নূরেনা আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন বুড়িশ্বর ইউনিয়নের সেলিম মিয়ার স্ত্রী নূরেনা আক্তার(৪৫) ও একই ইউনিয়নের গংগা নগর গ্রামের পংকজ দাসের স্ত্রী। নাসিরনগর থানার উপ-পরিদর্শক তপু শাহ জানান, নূরেনা বেগম(৪৫) বুধবার রাত ১০টার সময় বিষ পানেRead More
পুলিশের বিশেষ অভিযানে গনধর্ষণ মামলার আসামী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এর দিক নির্দেশনায় এসআই/সফিকুল ইসলাম (বাবু) সঙ্গীয় ফোর্সসহ ০৯/০৪/২০১৯খ্রিঃ তারিখ ২১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-৬৪, তারিখ-২০/০৪/১৯ইং, ধারা-নারি ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীন-০৩) এর ৯(৩)/৩০ এর এজাহার নামীয় আসামী ১। রতন মিয়া (১৮), পিতা-আইয়ুব আলী, সাং-দারমা, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন মজলিশপুর বাজার হইতে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পাদ করার ব্যবস্থা গ্রহন করা হইতেছে।
নবীনগর বাজারে মোবাইল র্কোট:: ১ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাস্তা ও ফুটপাত অবৈধ দখল উচ্ছেদসহ বিভিন্ন মার্কেট হোটেল রেস্তোরা,ওষুধের দোকানে ভোক্তাঅধিকার সংরক্ষন আইনে মোবাইল র্কোট পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ও সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান। পুলিশের একটি টিম নিয়ে পুরো বাজারটি দুইটি অংশে ভাগ করে দুই ম্যাজিষ্ট্রেট নিত্য প্রয়োজনীয় মাছ মাংস সবজিবাজার সহ বিভিন্ন দোকান ব্যবসায়ীদেরকে অনিয়মের দায়ে সর্ব মোট ৩৬টি মামলায় ১লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করেন।
নবীনগরে স্কুল ছাত্রী অপহরনের একদিন পর উদ্ধার
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরন হয়ে যাওয়া একদিন পর উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ উপজেলার গোপিনাথপুর গ্রামের আবু হাশেম মিয়ার ছেলে খোকন মিয়া(৩৫)কে গ্রেফতার করে। মামলার প্রধান আসামী অপহরনকারি বখাটে যুবক সুজন(২৫) পলাতক রয়েছে। সে গোপিনাথপুর গ্রামের রফিকুল ইসলামে ছেলে। সোমবার (০৬/০৫) রাতে পুলিশ অভিযান চালিয়ে সুজনের বাড়ি থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা ছিটু মিয়া বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্যান্য আসামীরা হলেন, গোপিনাথপুর গ্রামের মৃত দানেছ মিয়ার ছেলে রফিকুল ইসলাম আঞ্জু(৫৫)Read More
নবীনগরে ছাত্র পেটানোর দায়ে প্রধান শিক্ষক গ্রেফতার
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পড়া না পারায় শিক্ষকের বেত্রাঘাতে রিফাত মিয়া নামে এক ছাত্রের চোখ নষ্ট হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রফিকুল ইসলাম নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ এপ্রিল নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত মিয়া ক্লাসেRead More
আশুগঞ্জে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় একজন গ্রেপ্তার॥
নিজস্ব প্রতিবেদক॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আটক করা হয়েছে হামলার মূল নায়ক সোহেল। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার চর চারতলা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। তবে হামলার ঘটনার সাথে জড়িত বাকি আসামীরা এখনো ধরা ছোয়ার বাহিরে রয়েছে বলে জানান আহত ব্যবসায়ীর পরিবার। ২ এপ্রিল বৃহস্পতিবার রাতে শহরের পশ্চিম বাজারে নিউ নাফ টেলিকম দোকানে হামলা চালিয়ে প্রতিষ্ঠানে ভাংচুর ও প্রতিষ্ঠানের পরিচালক কামরুল হাসানকে গুরুত্ব আহত করে। আহত ব্যবসায়ী কামরুল হাসান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কামরুল হাসানের বড় ভাইRead More
সরাইলে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে আহত ৩০
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। বুধবার (০৮ মে) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম- পরিচয় জানা যায় নি। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেরকান্দা গ্রামের নজু মিয়া ও ফুজু মেম্বারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে ওই বিরোধপূর্ণ জমিতে নজু মিয়ার লোকজন ধান কাটতে গেলে ফুজু মেম্বারের লোকজন বাঁধা দেয়। এরপর এই বিষয়Read More
হবিগঞ্জ ডিবি পুলিশের হাতে আটক নাসিরনগরের তিন মাদক ব্যবসায়ী
নাসিরনগর সংবাদদাতা:: হবিগঞ্জে নাসিরনগরের তিন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিন মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামের। হবিগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থার এস.আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ মে সোমবার মাধবপুর উপজেলার শাহাজী বাজারের মাজার গেইট এলাকা থেকে ৩ জন শীর্ষ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে ২১০০ পিস মরণনেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয। গ্রেপ্তারকৃতরা হল ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামের জিল্লুর রহমান মেম্বারের ২য় ছেলে মোঃ আরজান মিয়া, রৌশন আলীর ছেলে আমীর আলীRead More



















