February, 2019
আখাউড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারী সহায়তা প্রদান
সোমবার সন্ধ্যায় আখাউড়া ছোট কুড়িপাইকা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারী সহায়তা প্রদান করা হয়েছে। আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপির নির্দেশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুদু মিয়ার হাতে নগদ অর্থসহ টিন ও শীতবস্ত্র তুলে দিয়েছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আবুল কাশেম ভুইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জালাল উদ্দিন ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মজনু ভুইয়া প্রমুখ। উল্লেখ্য শনিবার বিকেল ৪ টায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামেরRead More
মাদকের ব্যাপারে কারও ছাড় নেই :: ওসি সেলিম
সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। বাংলাদেশ পুলিশও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। আমরা ব্রাহ্মণবাড়িয়ায় মাদক দমনে সবাইকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। মাদক একটি সামাজিক সমস্যা উল্লেখ্য করে ওসি বলেন,পরিবার ও সব শিক্ষা প্রতিষ্ঠান যদি তরুণদের মধ্যে এই বোধ জাগাতে পারে- মাদক কতটুকু ক্ষতিকর, তাহলে সবাই তা বুঝতে পারবে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন আরো বলেন মাদক ও মাদক বিক্রেতা দেশ ও জাতির শত্রু। ব্রাহ্মণবাড়িয়াকে মাদকমুক্ত করতে পুলিশের পক্ষ থেকে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের নিদের্শনায় মাদককারবারি ও সেবীদের বিরুদ্ধেRead More
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সংক্রন্ত সংসদীয় কমিটির সভাপতি হলেন মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে টানা তৃতীয়বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার,বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটির সদস্য করা হয়েছে প্রতিমন্ত্রী মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আসলামুল হক, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান ও শেখ তন্ময়কে। এছাড়াও র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। গত রোববার (১০ ফেব্রুয়ারি)Read More
মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে আশুগঞ্জে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জড়িমানা॥
নিজস্ব প্রতিবেদক॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৭টি ব্যবসা প্রতিষ্টানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে জেলার আশুগঞ্জ রেলগেইট এলাকা থেকে এই অভিযান শুরু হয়ে আশুগঞ্জ বাজারের বিল্লালের ঘাট পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়েছে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসূমী বাইন হীরা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.টি.এম মোর্শেদ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসূমী বাইন হীরা জানান, ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা মোতাবেক আশুগঞ্জের রেলগেইট থেকে শুরু করে বাজারের বিল্লালের ঘাট পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ঔষধেরRead More
পিতার লাশে চিতাগ্নী দিয়েই পরিক্ষার হলে পুত্র!
নবীনগর প্রতিনিধি: বাবার হাত ধরেই গত শনিবারে চলতি এস,এস,সি পরিক্ষার হলে এসেছিলো অয়ন নন্দী। পরের পরিক্ষার দিনে হটাৎ অসুস্থ বাবাকে ঢাকায় পাঠিয়ে দিয়ে হলে আসে অয়ন।আর গতকাল শনিবারে গণিত পরিক্ষায় আসে বাবার লাশ শ্মশানে চিতাগ্নী দিয়ে! যার জীবনের হিসেবের খাতাটা বিধাতা মুহুর্তেই দিয়েছেন ওলট-পালট করে,সে কিনা এসেছে পরিক্ষার অংক মেলাতে! অয়ন নন্দী, ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের রঞ্জন নন্দীর বড় ছেলে ও নবীনগরের প্রতিধ্বনি অনলাইন সংবাদ পত্রের এডমিন সাংবাদিক বিপ্লব নিয়োগী তন্ময়ের (বড় বোনের ছেলে) ভাগনে। সে এবার শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের এস,এস,সি পরিক্ষার্থী।Read More
কবি আল মাহমুদ আইসিইউতে
বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। গুরুতর অসুস্থ হওয়ায় তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়েছে। শনিবার রাতে কবি আল মাহমুদের ব্যক্তিগত সহকারী আবিদ আজম জানান, কবি আল মাহমুদ খুব বেশি অসুস্থ হয়ে পড়ায় সন্ধ্যায় তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছেন। আল মাহমুদের বয়স এখন ৮২ বছর। তিনি বয়সজনিত নানা ধরনের জটিলতায় ভুগছেন। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্যRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার সহ ৩ মাদক পাচারকারী জনকে আটক করেছে র্যাব
ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকা থেকে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট-কার সহ ৩ মাদক পাচারকারী জনকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ শনিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব তাদেরকে আটক করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাব আসামীদেরকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করেন। আটকরা হলেন- গোপালগঞ্জেরর মোখছেদপুর উপজেলার এস এম তৌহিদুজ্জামান (২৬), হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোঃ শাহ আলম (২৫), এবং প্রাইভেটকার চালক মোঃ মনিরুল ইসলাম রনি (২৬)। সংবাদ সম্মেলনে ভৈরব র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারি সমিতির প্লট হস্তান্তর করলেন মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও হাউজিং প্রকল্পের প্লট বরাদ্দ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পৌর শহরের ছয়বাড়িয়ায় ব্রাহ্মনবাড়িয়া সরকারি কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতি লি: আয়োজনে জেলা সরকারি কর্মকর্তা কর্মচারির হাউজিং প্রকল্পের প্লট লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়। হাউজিং প্রকল্পের প্লট বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বরাদ্দকৃত কাগজ তুলে দেন ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও হাউজিং প্রকল্পের সভাপতি ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথিRead More
মেধাবী ও মননশীল সমাজ গঠনের জন্য কমরেড ঈশা খান আমাদের নিকট আদর্শ হয়ে থাকবে ::মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, মেধাবী ও মননশীল সমাজ গঠনে বিশেষ অবদান রাখার জন্য কমরেড ঈশা খান আমাদের নিকট আদর্শ হয়ে থাকবে। তিনি শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর-চারতলা আলাল শাঁ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী কমরেড ঈসা খাঁনের অকাল মৃত্যুতে বিদ্যালয়ের মাঠে নাগরিক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। নাগরিক স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা, বাংলাদেশRead More
১০ ফেব্রুয়ারি ২০১৯ জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখনের ২৫তম মৃত্যুবার্ষিকী।
স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন ১৯৪৭ সালের ১লা জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা-মরহুম মোহাম্মদ আবদুল আলী এবং মাতা-মরহুমা আলহাজ্ব আমেনা খাতুন। সাত ভাই ও দুই বোনের মধ্যে জনাব মাখন ছিলেন তৃতীয়। তিনি একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ১৯৬২ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ হাই স্কুল থেকে মানবিক শাখায় ১ম বিভাগ পেয়ে কৃতিত্বের সাথে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। স্কুল জীবনেই তাঁর ছাত্র রাজনীতির গোড়াপত্তন। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনেRead More



















