Main Menu

Sunday, February 10th, 2019

 

পিতার লাশে চিতাগ্নী দিয়েই পরিক্ষার হলে পুত্র!

নবীনগর প্রতিনিধি: বাবার হাত ধরেই গত শনিবারে চলতি এস,এস,সি পরিক্ষার হলে এসেছিলো অয়ন নন্দী। পরের পরিক্ষার দিনে হটাৎ অসুস্থ বাবাকে ঢাকায় পাঠিয়ে দিয়ে হলে আসে অয়ন।আর গতকাল শনিবারে গণিত পরিক্ষায় আসে বাবার লাশ শ্মশানে চিতাগ্নী দিয়ে! যার জীবনের হিসেবের খাতাটা বিধাতা মুহুর্তেই দিয়েছেন ওলট-পালট করে,সে কিনা এসেছে পরিক্ষার অংক মেলাতে! অয়ন নন্দী, ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের রঞ্জন নন্দীর বড় ছেলে ও নবীনগরের প্রতিধ্বনি অনলাইন সংবাদ পত্রের এডমিন সাংবাদিক বিপ্লব নিয়োগী তন্ময়ের (বড় বোনের ছেলে) ভাগনে। সে এবার শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের এস,এস,সি পরিক্ষার্থী।Read More


কবি আল মাহমুদ আইসিইউতে

বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। গুরুতর অসুস্থ হওয়ায় তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়েছে। শনিবার রাতে কবি আল মাহমুদের ব্যক্তিগত সহকারী আবিদ আজম জানান, কবি আল মাহমুদ খুব বেশি অসুস্থ হয়ে পড়ায় সন্ধ্যায় তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতা‌লে আনা হয়। চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছেন। আল মাহমুদের বয়স এখন ৮২ বছর। তিনি বয়সজনিত নানা ধরনের জটিলতায় ভুগছেন। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্যRead More


This site is protected by wp-copyrightpro.com