February, 2019
ইকবাল আজাদের স্বপ্নপূরণ এমপি শিউলী আজাদ,আনন্দে ভাসছে সরাইল
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে: সরাইল আ’লীগের পরিচ্ছন্ন এক রাজনৈতিক ব্যক্তির নাম এ কে এম ইকবাল আজাদ। দলীয় কোন্দলে নিমর্মভাবে খুন হন তিনি। এরপরই রাজনীতির মাঠে নেমে পড়েন স্ত্রী শিউলী আজাদ। উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়কের দায়িত্বও পান তিনি। দলের জন্য মাঠের কর্মকান্ড ও ত্যাগ স্বীকারের পুরস্কার স্বরুপ দীর্ঘ ৬ বছর পর গত শুক্রবার সন্ধ্যায় দলীয় সিদ্ধান্তে আওয়ামীলীগের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হলেন উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। স্বপ্নপূরণ হয়েছে প্রয়াত ইকবাল আজাদের। স্বাধীনতার ৪৮ বছর আ’লীগের একজন প্রতিনিধি পেয়ে আনন্দে ভাসছে সরাইল। সর্বত্র চলছে মিষ্টি বিতরণ। সরাইলের সৌদী প্রবাসীরাওRead More
উপজেলা নির্বাচন-২০১৯
নবীনগরে তৃর্ণমূলের মতামতকে উপেক্ষা করার অভিযোগে বঞ্চিত প্রার্থীদের সংবাদ সম্মেলন
আসন্ন উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তৃর্ণমূলের মতামতকে উপেক্ষা করে জামায়াতে ইসলামী বাংলাদেশ’র প্রয়াত আমীর গোলাম আযমের নিকট আত্মীয়কে আ.লীগের প্রার্থী করায় সংবাদ সম্মেলন করেছে বঞ্চিত প্রার্থীরা। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনোনয়ন প্রত্যাশি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগে সাধারন সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস। লিখিত বক্তব্যে তিনি বলেন আসন্ন উপজেলা নির্বাচনে তৃর্ণমূলের মতামতকে উপেক্ষা করে কুখ্যাত রাজাকার গোলাম আযমের নিকট আত্মীয় হাবিবুর রহমান স্টিফেনকে দলীয় প্রার্থীRead More
কসবায় গ্রাম বাংলার পিঠা মেলা অনুষ্ঠিত
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা গোপীনাথ পুর ইউনিয়নের আলহাজ্ব শাহ আলম বিশ্ব বিদ্যালয় কলেজ চত্বরে এক পিঠা মেলার আয়োজন করা হয়।পুরানো দিনের ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য প্রতি বছরের মত এবারও পিঠ মেলায় দর্শদের প্রচুর ভিড় দেখা গেছে। মেলায় প্রায় ৩০টি পিঠা স্টল অংশ গ্রহণ করে। শনিবার দুপুরে কলেজের অধ্যক্ষ আকরাম খানের সভাপতিত্বে পিঠা মেলা উদ্বোধন করেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এড.রাশেদুল কাওছার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাসান আজাদ বাদল,এমজি হাক্কানী,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, এস এমRead More
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আলোচনা সভা।
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ শনিবার সকাল ১১ ঘটিকায় জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির মৌড়াইলস্থ বাসভবনে জেলা বিএনপি, তার অংগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহিরের সার্বিক পরিচালনায় জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ শফিকুল ইসলাম, এডঃ গোলাম সারওয়ার ভূইয়া খোকন, যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু,Read More
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, জানেনা কেউ
মুরাদ মৃধা,নাসিরনগর : সারাদেশে আগামীকাল শুরু ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। অথচ নাসিরনগরে নেই কোন প্রচার-প্রচারণা। ফলে ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বঞ্চিত হতে পারে কয়েক হাজার শিশু। ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত শিশুদের জন্য নীল রংয়ের একটি ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত শিশুদের লাল রংয়ের একটি ক্যাপসুল খাওয়ানো হয়। বছরে দুইবার এ ক্যাপসুল খাওয়ানো হয়। এর পূর্বে জানুয়ারীর ১৯ তারিখ এ ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও ভিটামিনের গুনগতমান নিয়ে প্রশ্ন উঠায় হঠাৎ করেই স্থগিত হয়ে যায় এ কার্যক্রম। সেসময় উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভার আয়োজন করেRead More
যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা
সরাইলে যত্রতত্র চলছে এলপি গ্যাসের ব্যাবসা
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার যত্রতত্র চলছে এলপি গ্যাসের ব্যাবসা। কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে ব্যাবসা। উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো বাড়ছে এলপি গ্যাস বিক্রির দোকান যা চোখে পরার মত। মানুষ দিন দিন সৌখিন হচ্ছে, আগে কাঠ পুড়িয়ে মাটির চুলায় রান্না হতো। আর এখন দিন যত গড়াচ্ছে মানুষ ততই আধুনিক হচ্ছে। আর এর ফলশ্রুতিতে বাড়ছে এলপি গ্যাসের ব্যাবহার। সরেজমিনে দেখা যায় সরাইল উপজেলার বিভিন্ন হাট বাজারে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় দোকান । প্রতিদিনই বাড়ছে এলপি গ্যাসের ব্যাবহারের চাহিদা। কিন্তু এইসব দোকানে এলপি গ্যাসের বোতলRead More
নবীনগরে ভ্রাম্যমান আদালতে স্বেচ্ছাসেবক লীগ নেতার ২ লক্ষ টাকা জরিমানা
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. সুমন আহামদকে বৃহস্পতিবার দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এ জরিমানা করেন। জানা যায়, লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করার লক্ষে একটি পুরাতন (পরিত্যাক্ত) ভবন ভাঙ্গার কোটেশন দেয়া হয় আর এই কার্যক্রমের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সুমন আহামেদ পুরো কাজের দায়িত্বে থেকে কোটেশনের বাইরে বিদ্যালয়ের পুরাতন চারটি গাছ (যার আনুমানিক মূল্যRead More
নবীনগরে দুই সন্তানের জননীর আত্মহত্যা
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার কাঠালিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধওে গতকাল শুক্রবার সকালে দুই সন্তানের জননী শাকিলা জাহান গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা মর্গে প্রেরণ করেন। জানা গেছে, উপজেলা কাঠালিয়া গ্রামের বাহারাইন প্রবাসী সৈয়দ রেজাউল করীমের সাথে ১০ বছর আগে বিয়ে হয়। তাদের দুইটি পুত্র সন্তান রয়েছে। এলাকাবাসি জানান, সকালে পারিবারিক কলহের জেরে ঘরের ভিতরে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেন ওই দুই সন্তানের জননী। ওসি(তদন্ত) রাজু আহম্মেদ বলেন, দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করা হয়েছে।
নবীনগরে শান্তির বার্তা নিয়ে দাঙ্গাপ্রবণ গ্রামে সাংসদ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ‘অশান্ত’ গৌরনগর গ্রামে শান্তি ফেরানোর লক্ষ্যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলার ১১টার দিকে দাঙ্গাপ্রবণ ওই গ্রামের বাসিন্দাদের নিয়ে স্থানীয় ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম। তিন দশকেরও বেশি সময় ধরে গৌরনগর গ্রামের সরকার গোষ্ঠী ও আজইরা গোষ্ঠীর লোকজনদের মধ্যে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে প্রায়ই দুই গোষ্ঠীর লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে। এসব সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই।Read More
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে এডভোকেট মাহবুব আলম খোকনের মনোনয়নপত্র জমা
উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে মনোনয়নপত্র জমা দিলেন এডভোকেট মাহবুব আলম খোকনে। তিনি উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ধানমন্ডি অফিসে এই মনোনয়নপত্র জমা দেন।বৃহস্পতিবার রাত্রে তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তিনি রাজধানী ঢাকার আওয়ামী লীগ অফিস থেকেমনোনয়নপত্র সংগ্রহ করেন। উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছয়জনের মধ্যে থেকে তিনজনকে নির্বাচিত করা হয়েছে। এরা হলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ও সদর উপজেলা পরিষদের বর্তমানRead More



















