January, 2019
কসবায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন দেশীহোপ ফাউন্ডেশন। সোমবার দুপুরে কসবা পৌর এলাকা তালতলা পূর্বপাড়ায় প্রবাসী কল্যাণ সংস্থার সহযোগিতায় দেশী হোপ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থ ,মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী। প্রবাসী কল্যান সংস্থা ও দেশী হোপ ফাউন্ডেশনের পক্ষে আমিনুল ইসলাম,জাহাঙ্গীর,মোজাফর আহাম্মদ, মো:কামাল উদ্দিন,রহমত উল্লা,জহির আহাম্মেদ,মো:ফারুক ও আনু মিয়া মেম্বার উপস্থিত ছিলেন। প্রায় দুই শতাধিক শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
প্রবাসী মায়ের হারানো ছেলের জন্য আর্তনাদ
গত ৮ বছর আগে আইরিন আক্তার এর বিয়ে হয় বরিশাল সদরে মো. আল আমিন এর সঙ্গে, আইরিন আক্তারকে গর্ভবতী অবস্থায় বিয়ের এক বছর পরেই স্বামী আলামিন ডিভোর্স দেয়। তখন আইরিন আক্তারের ঘরে জন্ম নেয় এক ফুটফুটে পুত্র সন্তান। পুত্র সন্তাানটি সঙ্গে নিয়ে চলে আসেন হতদরিদ্র পরিবার তার মায়ের কাছে। সেখানে তার জীবন যাত্রা যখন খুব অন্ধকার ছন্দ তখন সিদ্ধান্ত নেন বিদেশ সফরের। আইরিন আক্তার প্রায় আড়াই বছর ধরে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কর্মরত আছেন। তিনি সৌদি আরব আসার পূর্বে তার পুত্র সন্তান তার মায়ের কাছে রেখে আসেন। কষ্টের প্রবাসে প্রতিটি নিঃশ্বাসেRead More
অংকুর অন্বেষা বিদ্যাপীঠ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মোকতাদির চৌধুরী এমপি
আজকের শিশু-কিশোররা আগামীর স্বপ্নের সোনার বাংলা গড়তে অবদান রাখবে
ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনে তৃতীয়বার বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন আজকের শিশুরাই আগামীর ভবিষৎ। শিশুদের মেধা বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। তাদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার জন্য উৎসাহী করা দরকার। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন দেশপ্রেম, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, উদারতা ও নেতৃত্বের গুণাবলি অর্জিত করতে হবে। জয় ও পরাজয় সহজে মেনে নেয়ার দুর্লভ মানসিকতা অর্জন করতে হবে। তিনি বলেন বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আজকের শিশু-কিশোররা আগামীতে স্বপ্নের সোনার বাংলাRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের উদোগে মোকতাদির চৌধুরী এম.পির জন্মদিন পালিত
উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পির জন্মদিন। রোববার সন্ধ্যায় শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে সদর উপজেলা যুবলীগ ও উবায়দুল মোকতাদির চৌধুরী ভক্ত যুব সংগঠনের আয়োজনে কেক কেটে জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কাটেন ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনে তৃতীয়বার বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। অনুষ্ঠানে সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজমেরRead More
কসবা সীমান্ত দিয়ে ৩১জন রহিঙ্গাকে বাংলাদেশে পুশব্যাক করার চেস্টা করছে বিএসএফ
কসবা প্রতিনিধি: বাংলাদেশ ভারত সীমান্তের ২০২৯ পিলারের কাছে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কাজিয়াতলী সিমান্ত দিয়ে ৩১জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশব্যাক করার চেস্টা করছে বিএসএফ।আজ রোববার দুই দেশের সেক্টর পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে স্থানীয় বিজিবি সূত্রে প্রকাশ । ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় সর্তক অবস্থানে রয়েছে বাংলাদেশের সিমান্ত রক্ষিবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং গ্রামবাসী। রোহিঙ্গারা দুই দেশের শূন্য রেখার ভারতীয় অংশে জমিতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করে ২৫ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো; সফিক গতকাল জানান, ভারতীয়Read More
নব নির্বাচিত চেম্বার পরিচালক রোটারীয়ান মোঃ জসিম উদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কার্যকরী পরিষদের ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ নির্বাচনে সাধারণ গ্র“পে স্বাধীনতার চেতনা সিক্ত আলহাজ্ব আজিজুল হক পরিষদ থেকে পরিচালক পদে পুনরায় নির্বাচিত করায় কতৃজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন রোটারীয়ান মোঃ জসিম উদ্দিন। এক বিবৃতিতে তিনি সকল চেম্বার সদস্য, রোটারীয়ান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও নির্বাচন সংশ্লিষ্ঠ সকলের প্রতি এই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, অতীতের ন্যায় এবারও আমি ব্যবসায়ীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ্। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। বিবৃতিতে তিনি সকলের দোয়া ওRead More
নবীনগরে জোড়া গরু সহ গরু চোর গ্রেফতার
নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রনোজিত রায় এর দিক নির্দেশনায় চোরাইকৃত দুই গরু সহ এক চোরকে গ্রেফতার করেছে শিবপুর পুলিশ। শনিবার (১৯/০১) উপজেলার নাটঘর ইউনিয়নের চরিলাম গ্রাম থেকে চোরাই যাওয়া দুই গরু সহ আসামী মো. জহির চিশতী (৪৬) কে গ্রেফতার করে পুলিশ। জহির ওই এলাকার মৃত আঃ জলিল মিয়ার ছেলে। নবীনগর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামী জহিরকে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।
বিজয়নগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ:: নিহত দুই
বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৫জন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজয়নরের শশই নামক স্থানে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও তার সহকারী মারা যায়। আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থাRead More
আশুগঞ্জে যাত্রা শুরু করলো বিদ্যাপিঠ ‘জাবালে নূর মডেল একাডেমি’
নিজস্ব প্রতিবেদক॥ ‘ব্যবসায়ীক মনোভাব নয়,মানসম্মত সুশিক্ষাই আমাদের লক্ষ্য’ এ লক্ষ্য নিয়ে আশুগঞ্জ উপজেলার চর চারতলায় কিন্ডার গার্ডেন “জাবালে নূর মডেল একাডেমি” যাত্রা শুরু হয়েছে। প্রে গ্রুপ শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত চলবে বিদ্যাপিঠের কার্যক্রম। শনিবার বিকেলে চর চারতলায় আশুগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হিরা শিক্ষা প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। চর চারতলা গ্রামের তিতাস পাড়ায় মরহুম মিজানুর রহমানের বাড়িতে বিদ্যাপিঠ প্রাঙ্গনে ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে বাবুল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের সদ্য পদত্যাগকারী (চেয়ারম্যান) আবু আসিফ আহমেদ, আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (তদন্ত) মেজবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যনRead More
কসবা সীমান্ত দিয়ে ৩১জন রহিঙ্গাকে পুশব্যাক করার চেস্টা
কসবা,(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাংলাদেশ ভারত সিমান্তের ২০২৯ পিলারের কাছে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১জন রহিঙ্গাকে বাংলাদেশে পুশব্যাক করার চেস্টা করছে বিএসএফ। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কাজিয়াতলী সিমান্ত দিয়ে ৩১জন রহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সিমান্তরক্ষি বাহিনী বিএসএফ। এ ঘটনায় সর্তক অবস্থানে রয়েছে বাংলাদেশের সিমান্ত রক্ষিবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং গ্রামবাসী। রহিঙ্গারা দুই দেশের শূন্য রেখার ভারতীয় অংশে জমিতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করে ২৫ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো; সফিক আজ জানান, ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী সেদেশের সীমান্ত অংশ রহিঙ্গা নাগরিকদের সিমান্ত এলাকায় জড়ো করছে। তারা রহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোরRead More



















