Main Menu

January, 2019

 

শোক সংবাদ ::মন্তোষ কুমার চক্রবর্তী

নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরএলাকার ভোলাচং গ্রামের সাহা পাড়ার বিশিষ্ট্য সমাজ সেবক মন্তোষ কুমার চক্রবর্তী আর নেই (বিব্যান লোকান স্বগচ্ছতু)। গতকাল শনিবার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বিকেলে ভোলাচং মহাশ্বশানে তার লাশ দাহ করার সময় ভূবন মঙ্গল হরিনাম সংকীর্তন মহোৎসব কমিটির আয়োজনে এক তাৎক্ষনিক শোক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন এড. শিব সংকর দাস,সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু,সংঞ্জয় সাহা, শ্যামা প্রশাস চক্রবর্তী শ্যামল,জালাল উদ্দিন মনির,প্রধান শিক্ষক আমির ফয়সাল,পার্থ পাল,জগদিশ সাহা,ক খ মRead More


আশুগঞ্জে গরীব শীতার্তদের কম্বল দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অসহায় শীতার্ত দুস্থ ও গরীব লোকজনের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা। শুক্রবার রাত আটটার দিকে আশুগঞ্জ রেলস্টেশনের বিভিন্ন প্লাটফরমে এই কম্বল বিতরণ করা হয়। এসময় শীতার্ত লোকজন শীতের রাতে কম্বল পেয়ে খুশি হন। কম্বল বিতরনের সময় চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান হাজি মো. জিয়াউদ্দিন খন্দকার, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, সাবেক সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন, চরচারতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. খোকা খানসহ উপজেলা ও ইউনয়িনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিষার মৌসুমী বাইন হীরা জানান, শীত প্রতিনিয়ত বাড়ছে। আরRead More


অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতার দায়ে

অরুয়াইল স্কুল কমিটি বাতিল

মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইলের অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপণা পরিষদকে বাতিল ঘোষণা করেছেন বিদ্যালয় পরিদর্শক। কমিটির বিরুদ্ধে আনীত আর্থিক অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, সরকারি বিধি বিধান লঙ্ঘন ও উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় গত ১০ জানুয়ারি ওই কমিটিকে বাতিল করে দিয়েছে শিক্ষা বোর্ড। সেই সাথে জরুরী ভিত্তিতে একটি এডহক কমিটি গঠনেরও পরামর্শ দিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বিদ্যালয় সূত্রে জানা যায়, অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়ম সহ সরকারি নিয়ম কানুনকে তোয়াক্কা না যাচ্ছে তাই করে চলেছে পরিচালনা পর্ষদের সদস্যরা।Read More


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সুন্নী মহা-সম্মেলন অনুষ্টিত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ্ব কাজী সৈয়দুল ইসলামের নেতৃত্বে সুন্নী মহা-সন্মেলন অনুষ্টিত। গত বুধবার (১৭ জানুয়ারী) বিকাল থেকে ইসলামপুর ঈদগাহ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেবের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে বয়ান রাখেন আল্লামা আবু সুফিয়ান আলক¦াদরী, আল্লামা হাফেজ অলিউল্লাহ আশেকী, আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী, আল্লামা আবুল কাশেম নূরী । বক্তারা বলেন, বাতেল ফেরকা বিশাব শান্তির হুমকি ও জঙ্গীবাদ সৃষ্টির কারখানা হয়ে দাঁড়িয়েছে। তারা জঙ্গী র্কাযক্রম চালিয়ে শান্তির র্ধম ইমলামকে কলল্কিত করেছে। আমাদের তরুণ প্রজন্মকে আহলে সুন্নাত ওয়াল জামাতেরRead More


আশুগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। বুধবার রাতে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুরপাড়া এলাকার রহিছ মিয়ার বসতঘরে এই আগুনের ঘটনাটি ঘটে। পরে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা ক্ষতিগ্রস্থ পরিবারকে দুই বান্ডেল টিন ও ৬ হাজার টাকা আথিক অনুদান দিয়েছেন। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য মো. মোজাম্মেল জানান, রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিকভাবে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ারRead More


নবীনগরের নারায়ণপুর দক্ষিন রেজিঃ প্রাথমিক বিদ্যালয়টি ৩০ বছরেও সরকারিকরণ তালিকায় স্থান পায়নি

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ  নানা জটিলতায় সরকারিকরণ হয়নি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুর দক্ষিন রেজিঃ প্রাথমিক বিদ্যালয়টি । সরকারি বেতন না থাকায় মানবেতর জীবন-যাপন করছেন তারা। ২০১৩ সালে একসঙ্গে সারাদেশে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকার সরকারি করণের ঘোষণা দিলেও সরকারিকরণ তালিকায় স্থান পায়নি এই স্কুলটি। শুধু তাই নয়,২০১৩ সাল থেকে স্কুলের পূর্বে চালুকৃত মাসিক এমপিও থেকে বঞ্চিত শিক্ষকরা। একাধিকবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরে জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা। এদিকে স্কুলটি দ্রুত সরকারী করণ করে, বিদ্যালয়ের লেখা-পড়ার মান আরও গতিশীল করার আহবান জানিয়েছেনRead More


বিজয়নগরে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা:: ৫ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বরযাত্রীবাহী মাইক্রোবাস রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে পাঁচজন নিহত হয়েছেন। বরসহ আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বীরপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার নুরুজ্জামানের ছেলে হাসান জামান (৩২), একই এলাকার এহসানুল হক অপু (২৫) ও তার স্ত্রী অপু (২২), রিজন সালেহিন (২৮) ও পরশ (২৫)। দুর্ঘটনায় বর আশরাফুল ইসলাম (২৯) প্রসূন (৩২) মুনতাসির (৩০) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এদিকে খবর পেয়ে মাধবপুরRead More


ব্রাহ্মণবাড়িয়া ইমজার সভাপতি পীযূষ, সম্পাদক সেলিম

ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন টেলিভশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল ও রেডিওতে কর্মরত সাংবাদিকদের নিয়ে নতুন সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) যাত্রা শুরু হয়েছে। পেশাগত কাজে সাংবাদিকদের মানোন্নয়নসহ সাংবাদিকদের কল্যাণে কাজ করবে এ সংগঠন। মঙ্গলবার দুপুর দুইটায় জেলা শহরের কুমারশীল মোড়স্থ আমিন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক সভায় এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যকে সভাপতি ও দীপ্ত টেলিভিশন এবং রেডিও আমার’র জেলা প্রতিনিধি সেলিম পারভেজকে সাধারণ সম্পাদক করে ইমজার আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ আংশিক কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,Read More


এক লাখ টাকা নগদ দিলেন এমপি বুলবুল

নবীনগরে গুণী শিক্ষক বিমল কান্তি গুহকে কালের কণ্ঠের ব্যতিক্রমী সংবর্ধনা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের (সাবেক পাইলট উচ্চ বিদ্যারয়) অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক বিমল কান্তি গুহকে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সংবর্ধনা দিলো দৈনিক কালের কণ্ঠ। মঙ্গলবার সন্ধ্যায় এক ব্যতিক্রমী আয়োজনে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নব নির্বাচিত সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিত ওই গুণী শিক্ষকের হাতে সম্মাননা ক্রেষ্ট ও সম্মাননা পত্র তুলে দেন। পাশাপাশি তাঁকে একটি উত্তরীয়ও পড়িয়ে দেয়া হয়। এসময় প্রধান অতিথি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে গুণী ওই শিক্ষকেরRead More


সরাইলে আইনশৃঙ্খলা সভায় অটোরিকশা মাদক জুয়া নিয়ে উদ্বেগ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥  সরাইল উপজেলা আইনশৃঙ্খলা সভায় অটোরিকশার সড়ক দখল, মাদক ও জুয়ার ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বক্তারা। সেইসাথে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ মাস সিজার বন্ধ থাকা ও এক বছর ধরে চালকের সমস্যার কারনে এ্যাম্বোলেন্সটি ব্যবহার করতে না পারায় রোগীদের চরম হতাশার কথা ও ওঠে এসেছে। ১৪ জানুয়ারী  উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১১টায় নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- থানা প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য পেশার লোকজন। উদ্বেগের সাথে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি খরচে নির্মিত দুটি ষ্ট্যান্ড রেখেও সরাইলRead More


This site is protected by wp-copyrightpro.com