January, 2019
আখাউড়ায় রেল লাইনের পাশে বেওয়ারিশ লাশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম -সিলেট রেলপথ সংলগ্ন দ্বিতীয় তিতাস রেলওয়ে সেতুর পূর্ব এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার (২৩ জানুয়ারি) সকাল পৌনে ৯ টার দিকে থেকে লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের এসআই মো: রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার নাম পরিচয় জানা যায় নি।ধারণা করা হচ্ছে, রাতে কোনো একটি ট্রেন থেকে নিচে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে।তাছাড়া হত্যা করার পর হয়তো দুর্বৃত্তকারীরা লাশ ট্রেনRead More
মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে দেশের সেবায় নিজেকে যুক্ত করতে হবে—আলমগীর হোসেন
আল মামুন:: ছাত্র ছাত্রীদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশের সেবায় নিজেকে যুক্ত করতে হবে। তাহলেই কেবল দেশের উন্নয়ন সম্ভব বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. আলমগীর হোসেন। বুধবার বিকালে জেলার আশুগঞ্জ শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও এসএসসি পরীর্ক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এসময় তিনি আরো বলেন, একটি দেশের মূল ভিত্তিই হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আর এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে স্কুল কলেজের বিকল্প নাই। শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করে দেশ ও দেশের মানুষের জন্যRead More
নবীনগর মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের বেশ কিছু অঞ্চল নদীভাংগন এলাকা। ওই ইউনিয়নের মানিকনগর,সাহেবনগর নয়াপাড়া,শ্রীঘর,নাসিরাবাদ গ্রাম সহ বেশ কয়েকটি গ্রাম মেঘনা নদীপাড়ে অবস্থিত। প্রায় প্রতিবছরই নদী ভাংগনের ফলে ওইসব গ্রামের বেশকিছু ফসলী জমি সহ বসতবাড়িঘর মেঘনানদী গর্ভে বিলিন হয়ে যায়। ওইসব অঞ্চলের মানুষগুলো মেঘনার রাহুগ্রাসের সাথে যুদ্ধ করে কোনরকম টিকে আছে। অনেকেই নদীগর্ভে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে আছে। ওই অরক্ষিত অঞ্চলটি এখন বালু উত্তোলনকারি ব্যবসায়ী সিন্ডিকেটের রাহুগ্রাসের শিকার হয়েছে। উপজেলার মধ্যস্থল দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদী থেকে অবৈধভাবে প্রশাসনকে ফাঁকি দিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালী ব্যক্তিরা।Read More
বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে মোকতাদির চৌধুরী এমপি.......
মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই আমার এই পথ চলা
ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনে তৃতীয়বার বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, জনগন আমাকে ভোট দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনে তৃতীয়বারের মত বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন সেজন্য আমি জনগনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি মঙ্গলবার দিনব্যাপী বিজয়নগর উপজেলার সিংগারবিল, বিষ্ণুপুর, পাহাড়পুর, হরষপুর, চরইসলামপুর, বুধন্তী, চান্দুরা, চম্পকনগর, পাহাড়পুর, পত্তন ইউনিয়নের সাধারন জনগন ও দলীয় নেতা-কর্মীদের সাথে পৃথক পৃথকভাবে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।Read More
কসবায় এতিমখানায় শিশুদের মাঝে কম্বল বিতরণ
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার তালতলায় এতিমদের মাঝে কম্বল বিতরণ করেন দেশীহোপ ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে কসবা পৌর এলাকা তালতলা হাফিজিয়া মাদ্রাসা এতিম খানার শিশুদের মাঝে প্রবাসী কল্যাণ সংস্থার সহযোগিতায় দেশী হোপ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী। প্রবাসী কল্যান সংস্থা ও দেশী হোপ ফাউন্ডেশনের পক্ষে আমিনুল ইসলাম,জাহাঙ্গীর,মোজাফর আহাম্মদ, মো:কামাল উদ্দিন,রহমত উল্লা,জহির আহাম্মেদ,মো:ফারুক ও আনু মিয়া মেম্বার,হাজী শুক্কুর মিয়া উপস্থিত ছিলেন।
সরাইলে জলমহাল ইজারায় অনিয়ম। এলাকায় উত্তেজনা
মোহাম্মদ মাসুদ ,সরাইল : সরাইলে সরকারি প্রজ্ঞাপন অমান্য করে মাসোহারার বিনিময়ে জলমহাল ইজারা দেওয়ার অভিযোগ ওঠেছে। উপজেলার বিল ‘মোড়ল গজারিয়াকুড়ি’ এর ইজারায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও মৎস্যজীবি সমিতির বিরুদ্ধে নানা অনিয়ম মিথ্যা তথ্য ও প্রতারণার মাধ্যমে ইজারার ঘটনায় ক্রমেই ক্ষুদ্ধ হয়ে ওঠছেন সেখানকার মৎস্যজীবিরা। কিছু কর্তা বাবুর যোগসাজসে দেখানো হচ্ছে ভূয়া উন্নয়ন প্রকল্প। আবার বাণিজ্যের বিনিময়ে একই বিলকে ইজারাও দেওয়া হয়েছে। একাধিকবার সাব-লীজ দিলেও চোখ বন্ধ করে আছেন উপজেলার সংশ্লিষ্ট কর্তকর্তারা। সাব-লীজ গ্রহীতারাও নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছেন। মেশিনে বিলের পানি শুকিয়ে মাছের প্রজণন ক্ষমতা ধ্বংস করছেন নিয়মিত।Read More
তিন ইউনিয়নের সাধারন জনগন ও নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়
আমি আজীবন আপনাদের সেবক হয়ে বাঁচতে চাই: মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনে তৃতীয়বার বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,আপনাদের ভালোবাসায় আমি সিক্ত,কৃতজ্ঞ।আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি।ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনে এলাকার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।আপনাদের পাশে ছিলাম, আছি ও সব সময় থাকবো।আমি আজীবন আপনাদের সেবক হয়ে বাঁচতে চাই। তিনি সোমবার সকাল থেকে দুপুর পযর্ন্ত সদর উপজেলার বুধল, মজলিশপুর, সুহিলপুর ইউনিয়নের সাধারন জনগন ও দলীয় নেতা-কর্মীদের সাথে পৃথক পৃথকভাবে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় মোকতাদির চৌধুরীRead More
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে আজিজুল হক প্যানেল জয়ী
ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জানুয়ারি) সকাল ৮টায় শহরের সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে আজিজুল হক প্যানেল জয়ী হয়। নির্বাচনের ফলাফলে আজিজুল হক প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়লাভ করেছে। সাধারণ ও সহযোগী গ্রুপে ২০টি পরিচালক পদের মধ্যে তারা পেয়েছে ১৭টি। এরমধ্যে সাধারণ গ্রুপে ১৪টির মধ্যে ১২টি ও সহযোগী গ্রুপের ৬টির মধ্যে ৫টি আলহাজ আজিজুল হক প্যানেল পেয়েছে। অপর দিকে স্বাধীনতা পরিষদ প্যানেলে দুটি গ্রুপে ৩টি পদে জয়লাভ করেছে। সাধারণ গ্রুপRead More
ব্রাহ্মণবাড়িয়ায় “স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে ২১ জানুয়ারী ২০১৯ তারিখ সোমবার ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে “স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত), জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, সনাক এবং ইয়েস সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মাসুম ইফতেখার। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে আমরা অঙ্গীকারাবদ্ধ। স্বাস্থ্য ক্ষেত্রে সুশাসন নিশ্চিতেRead More
শোক সংবাদ ::শিক্ষক নারায়ন চন্দ্র দেব আর নেই
নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম মহনি কিশোর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক নারায়ন চন্দ্র দেব(৫৯) আর নেই (দিব্যান লোকান স্বগচ্ছতু)। সোমবার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকেলে উপজেলার কালঘড়া গ্রামে মহাশ্বশানে প্রয়াতের লাশ দাহ করা হয়। তার মৃত্যুতে উপজেলা শিক্ষক সমিতি,সামাজিক,রাজনৈতিক ও সুধিসমাজের নেতারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।



















