December, 2018
তালশহর পূর্ব ইউনিয়নে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের গণসংযোগ
শুক্রবার বিকাল ৩টায় পর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর-৩ আসনের ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বি.এন.পি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম, তেলিনগর, ধানসার, সোনাসার, মোহনপুর, চানপুর ও পুথাই গ্রামে গণসংযোগ এবং পথসভা করেন। উক্ত গণসংযোগে উল্লেখিত এলাকার হাজার হাজার নারী পুরুষ রাস্তায় নেমে আসেন। উপস্থিত জন সাধারণকে হাত নেড়ে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। প্রতি উত্তরে আপামর জনসাধারণ পাল্টা হাত নেড়ে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে অভিনন্দন জানান। গণসংযোগ শেষে তেলিনগর মধ্যগ্রামে অনুষ্ঠিত তৎক্ষনাৎ জনসভায় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলRead More
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)-কে সন্তানের মতো সাজাতে চান মঈন উদ্দিন মঈন॥
আশুগঞ্জ প্রতিনিধি॥ ৩০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (কলার ছড়ি) প্রতীকের পক্ষে ভোটের বিপ্লব ঘটবে বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মঈন উদ্দিন মঈন। তিনি আরো বলেন, নির্বাচনে বিজয়ী হতে পারলে বাবা যেমন সন্তানকে তার নিজের মনে মত করে সাজায়, তেমনি আমি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনকে নিজের সন্তানের মত করে সাজাব এবং সরাইল-আশুগঞ্জের মানুষ অবহেলা থেকে মুক্তি পাবে। শুক্রবার বিকেলে আশুগঞ্জ উপজেলার তারুয়া পুরাতন বাজারে (কলার ছড়ি) মার্কা সমর্থনে অনুষ্ঠিত পথ সভায় তিনি এ কলা বলেন। এছাড়া শুক্রবার সকাল থেকে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন ও সরাইল উপজেলার পানিশ্বর, অরুয়াইল, পাকশিমুল ইউনিয়নেরRead More
উন্নয়নের জন্য দল, মত নির্বিশেষে নৌকায় ভোট দিন – নির্বাচনী জনসভায় আইনমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার জন্য দল, মত নির্বিশেষে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান বর্তমান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার(২১ ডিসেম্বর) দুপুরে আখাউড়া পৌরশহরের দেবগ্রামে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় সকলের কাছে নৌকার ভোট চান আইনমন্ত্রী । দেবগ্রামে হাজী রহিম মিয়া কিন্ডারগার্টেন উদ্ভোদন করার পর দোয়ায় অংশগ্রহন করে আখাউড়ায় গনসংযোগ করেন। তখন উপস্থিত জনতার সামনে আখাউড়া উপজেলা যুবদলের সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ আনিসুল হকের উপস্থিতিতে আওয়ামীলীগে যোগদান করেন। যুবদল ছেড়ে আওয়ামীলীগ এ যোগদানকারী ফয়েজ বলেন, প্রধানমন্ত্রী শেখRead More
বিএনপি একজন প্রার্থী ঠিকমত দিতে পারে না তারা দেশ চালাবে কিভাবে:: আইনমন্ত্রী
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন মহাজোটে প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হকের বাসভবনে কসবা উপজেলা জাতীয় পার্টির একাংশ নেতদের সাথে মতবিনিময় করেন। শুক্রবার সকালে পানিয়ারূপ গ্রামে শওকত রেজা রতনের সভাপতিত্বে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি একজন প্রার্থী ঠিকমত দিতে পারে না তারা দেশ চালাবে কিভাবে। তারা এই নির্বাচনে বাংলাদেশের মানুষের পকেট মারতে আসছিল। তাদের পকেট মারা যখন হয়ে গেছে এখন তারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে। আমি জানিনা আমার বিরুদ্ধে বিএপির প্রার্থী কে? এক ছিল মুশফিকুর রহমান তার সম্পওির বিবরণ না দেওয়ার কারণে মনোনয়ন পত্রRead More
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি প্রার্থী একরামুজ্জামান
‘গায়েবী মামলা দিয়ে নির্বাচন হতে দূরে সরাতে পারবে না’
নাসিরনগর সংবাদদাতা:: বিএনপি সমর্থিত ঐক্যফ্রন্টের প্রার্থী এস.কে এরামুজ্জামান বলেন,গায়বী মামলা দিয়ে নেতা কর্মীদের জেলে ভরে দিলেও আমাদের শক্তি কমবেনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন তারা যত চেষ্টাই করুক আমাদেরকে নির্বাচন হতে দূরে সরাতে পারবেনা। আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে যা দিবালোকের মত পরিষ্কার। খুব সুক্ষভাবে আমরা প্রচার প্রচারণায় বাধাগ্রস্থ হচ্ছি। গোয়লনগর হতে নির্বাচনী সভা শেষ করে নাসিরপুর সভা করার জন্য প্রস্তুতি নিয়েছি। এমন সময় থানা থেকে বলল নাসিরপুর আওয়ামীলীগও জনসভা করবে। প্রশাসন আমাদের সেখানেRead More
নবীনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি মতবিনিময়
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ রায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার সকালে থানা প্রাঙ্গণে ওক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামল খন্দকার, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন,গৌরাঙ্গ দেবনাথ অপু,আসাদুজ্জামান কল্লোল,সঞ্জয় সাহা,জালাল উদ্দিন মনির,শ্যাম প্রসাদ চক্রবর্তী শ্যামল,মিঠু সূত্রধর পলাশ প্রমুখ। এসময় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ রায় বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে ও তথ্য প্রদানে স্থানী সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (কলার ছড়ি) প্রতীকে মঈন উদ্দিন মঈনের সমর্থনে মোটর সাইকেল শোভাযাত্রা
আশুগঞ্জ প্রতিনিধি॥ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (কলার ছড়ি) প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মঈন উদ্দিন মঈনের সমর্থনে আশুগঞ্জের বিভিন্ন ইউনিয়নে মোটর সাইকেল শোভাযাত্রা পদক্ষিণ করেছে। বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ গোলচত্ত্বর থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা আতাউর রহমান কবীরের নেতৃত্বে প্রায় তিন শতাধীক মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বের হয়ে আশুগঞ্জ বাজার প্রদক্ষিণ করে আশুগঞ্জ সদর ইউনিয়ন, আড়াইসিধা ইউনিয়ন, তালশহর ইউনিয়ন ও দূর্গাপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় মোটর সাইকেল শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সে¦চ্ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃ-বৃন্দ অংশ নেন। শোভা যাত্রা থেকে নেতা-কর্মীরা সরাইল-আশুগঞ্জ বাসীরRead More
নৌকায় ভোট দিলে মানুষ শান্তিতে থাকে:: মোকতাদির চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর বিজয়নগর আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী, ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার,বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশ। শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যুৎ,রাস্তা,ঘাট, ব্রিজ,অবকাঠামোসহ দেশে উন্নয়নের জোয়ার বইছে। তাই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ওয়ার্ড আ.লীগের সভাপতি রফিকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গনসমাবেশে মোকতাদির চৌধুরী আরো বলেন আ.লীগRead More
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিনের প্রার্থীতা স্থগিত
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিনের প্রার্থীতা স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিনের অংশগ্রহন অনিশ্চিত হয়ে পড়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে থেকে নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশন ইঞ্জিনিয়ার মুসলিমের প্রার্থীতা বৈধ করে যে আদেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে প্রতিদ্বন্ধি প্রার্থী জসিম উদ্দিনের একটি রিট আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দেয়া আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। ফলে ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিনের নির্বাচনে অংশগ্রহন অনিশ্চিত হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতিদের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার প্রার্থীতা স্থগিতের আদেশ দেন বলে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে আখাউড়া উপজেলা বিএনপিরRead More
সরাইলে শিশু ও নারী বিষয়ক ওরিয়েন্টেশন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে “শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশ গ্রহনে দিন ব্যাপি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা মিলনায়তনে জেলা তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্ধোধন করেন প্রধান অতিথি ইউএনও এ.এস.এম মোসা। কর্মশালায় সরকারি কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। যৌতুক, বাল্যবিয়ে, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, স্যানিটেশন, পরিবেশ ও জন্ম নিবন্ধন, নারীর ক্ষমতায়ন নিরাপত্তা কার্যক্রম বিষয়ে আরো অধিক সচেনতা বৃদ্ধির লক্ষ্যেইRead More



















