December, 2018
নবীনগরে রাজনৈতিক দলের প্রার্থীদের সাথে দেখা করেছেন নবাগত ওসি
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় যোগদানের পরই পরই ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সাথে দেখা করেছেন নবীনগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ রায়। এব্যাপারে ওসি রণজিৎ রায় বলেন, প্রার্থীদের সিকিউরিটির নিশ্চয়তা দিতেই আমি সকল প্রার্থীদের সঙ্গে দেখা করি এবং মোবাইলে কথা বলি। প্রার্থীকে নিয়ে একটা ঘটনা ঘটে গেলে এটাতো ডাকতে পারবো না সেই বিষয়টি বিবেচনা করেই আমি সকলের সঙ্গেই দেখা করে খোজ খবর নিয়েছি। এব্যাপারে বিএনপি প্রার্থী কাজী নাজমুল হাসান তাপস বলেন আমি নবাগত ওসির সঙ্গে দেখা করি এবং কুশল বিনিময় করি। ইসলামী এক্যজোট প্রার্থীRead More
নবীনগর কুড়িগর বাজারে মাওলানা মেহদী হাসানের পথ সভা ও দিনব্যাপী ব্যাপক গণসংযোগ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাক্ষণবাড়ীয়া-৫ (নবীনগর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোট মনোনীত সংসদসদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মেহদী হাসান এর মিনার মার্কার সমর্থনে আজ বৃহস্পতিবার দিনব্যাপী নবীনগর কুড়িগর বাজারে বাদ আছর এক বিরাট পথ সভায় মাওলানা মোক্তার হোসাইনের সভাপিতিত্বে ও মাওলানা আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এছাড়া নাটগর বাজার, বিদ্যাকুট বাজার, মেরকুটা বাজার, সেমন্তঘর বাজার, বাগাউরা বাজার, শিবপুর বাজার, কুনিকাড়া সহ নবীনগর পৌর এলাকার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করা হয়। গণসংযোগকালে আলহাজ্ব মাওলানা মেহদী হাসান বলেন,নবীনগরকে একটি উন্নয়নশীল মডেল এলাকা গড়তে প্রয়োজন একজন আল্লাহ ভীরুRead More
আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নয়নের নেতৃত্বে নৌকার প্রচারণা উৎসবমুখর
ব্রাহ্মণবাড়িয়া -৪ ( কসবা- আখাউড়া)আসনে নৌকার বৈঠা হাতে পেয়েছেন বর্তমান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক। আগামী ৩০ ডিসেম্বর ১১তম জাতীয় সংসদ নির্বাচন উপলহ্মে জম জমাট প্রচারণা শুরু করেছেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগ এর বিভিন্ন অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ। নবগঠিত আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন বলেন, কসবা আখাউড়ার উন্নয়নের রূপকার, কসবা আখাউড়ার মাটি ও মানুষের জনন্দিত নেতা আনিসুল হক মহোদয়ের পক্ষে আমাদের ছাত্রলীগের সকল নেতাকর্মীরা দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।বৃহস্পতিবার (২০ডিসেম্বর) সন্ধ্যার পরও দেখা যাচ্ছে নয়নের নেতৃত্বে ছাত্রলীগের নেতৃবৃন্দরা আখাউড়ার প্রাণকেন্দ্র মালদার পাড়া ও আখাউড়াRead More
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বামীর পক্ষে মঈনের স্ত্রী কামরুন্নাহার প্রচারণায় নেমেছে
মোঃ তারিকুল ইসলাম সেলিম।। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নব্বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. মঈনউদ্দিন মঈনের পক্ষে গণসংযোগে নেমেছেন তাঁর স্ত্রী বিশিষ্ট ব্যাংকার কামরুন্নাহার। গত রবিবার থেকে দুর্গাপুর, কামাউড়া, বাহাদুরপুর শাহাজাদাপুর, মলাইশ, নিয়ামতপুর, গ্রামসহ বিভিন্ন এলাকায় কলার ছড়ি প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় ছাত্রলীগ, যুব মহিলা লীগের বহু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকা সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ভোটারদের ধারে ধারে গিয়ে তিনি কলার ছড়ি মার্কায় ভোট চাইছেন।Read More
গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জিকরুল আহামেদ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার-৫ নবীনগরের নির্বাচনী আসনের জাসদ মনোনিত প্রার্থী মশাল প্রতীকে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সমাজতান্ত্রিক দল (ইনু) জাসদ নেতা এড.শাহ জিকরুল আহামেদ খোকন ব্যাপক প্রচার-প্রচারনা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। মহাজোটের নৌকার প্রার্থী থাকার পরও মশাল প্রতীকে ইতিমধ্যে তার প্রচার-প্রচারণা এই আসনে ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিনই উপজেলার তৃনমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই আসনের একটি পৌরসভাসহ ২১টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম গুলিতে সর্বস্তরের মানুষের সঙ্গে মহাজোটের পক্ষে মশাল প্রতিকে মতবিনিময়,পথসভা,নির্বাচনী প্রচারণা,লিফলেট বিতরণ ও গণসংযোগে সর্বস্তরের ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। এছাড়াও তিনি মতবিনিময় ,পথসভায় ও বর্তমানRead More
নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত
এম.ডি. মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতাঃ জেলার নাসিরনগরে সড়ক দুর্গটনায় গোকর্ণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হাসান খাঁ(৬৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বিএম ফরহাদ হোসেনের নির্বাচনী জনসভার আলোচনা করার জন্য নিজ বাড়ি গোর্কণ হতে চৈয়রাকুড়ি আসার পথে এ দুর্ঘটনা ঘটে। গোকর্ণ ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা বকুল চৌধূরী জানান, একটি অটো চালিত রিক্সা করে তিনি চৈয়ারকুড়ি বাজারে আসার পথে বিপরীত ধিক থেকে আসা সিএনজির সাথে ধাক্কা লাগলে সাথে সাথে অটোরিক্সাটি উল্টে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার জন্য পরামর্শ দেন।Read More
কসবায় জাতীয় পার্টির মহাসমাবেশে আইনমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগ-জাতীয় পার্টি এবং মহাজোট বাংলাদেশের জনগণের কথা বলে
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীর সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাতীয় পার্টির তৃণমূল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার দুপুরে কসবা আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে কসবা উপজো জাতীয় পার্টর সভাপতি তারেক এ আদেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী আনিসুল হক বলেন;বাংলাদেশের সকল জনগণের বিজয়। তার কারণ বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং মহাজোট বাংলাদেশের জনগণের কথা বলে। ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে বিজয় করার জন্য আইনমন্ত্রী সকলের কাছে অনুরোধ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভূইয়া,কসবা উপজেলRead More
ব্রাহ্মনবাড়িয়ায় ভিডিও কনফারেন্সে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী
একমাত্র নৌকা মার্কায় ভোট দিলেই দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছে। একটানা পরপর দুইবার ক্ষমতায় থাকার কারণে উন্নয়নের ছোঁয়া গ্রাম-বাংলায় পর্যন্ত লেগেছে। একমাত্র নৌকা মার্কায় ভোট দিলেই দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় এক জনসভায় ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে। আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, সকল ক্ষোভ ও দুঃখ ভুলে গিয়ে প্রার্থীদের জন্য মাঠে কাজRead More
কাতারের জাতীয় দিবসে ব্রাহ্মণবাড়িয়ার টিমকে ক্রেস্ট ও সনদ প্রদান
আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধি: মাসব্যাপী চলা রুদ্ধশ্বাস প্রস্তুতি ও অনুশীলন শেষে কাতারের জাতীয় দিবসে বাংলাদেশ কমিউনিটি।অবরোধের দ্বিতীয় বছরে ব্যাপক আয়োজন ও বর্ণীল সাজের মধ্য দিয়ে জাতীয় দিবস উদযাপন করলো মধ্যপ্রাচ্যের একমাত্র ধনী দেশ কাতার।এই উপলক্ষে আয়োজিত থিম প্যারেডে অংশ নিয়ে সফলতা লাভ করেছে বাংলাদেশ কমিউনিটি। বিভিন্ন দেশের কমিউনিটির সাথে প্রতিযোগিতামূলক থিম প্যারেডে বাংলাদেশের ৭টি অংশগ্রহণ করে।তারা হলেন,ব্রাহ্মণবাড়ীয়া,কুমিল্লা,ঢাকা,চট্টগ্রাম,সিলেট ও খুলনা। গত বছরের ন্যায় এবছরও থিম প্যারেডে অন্যান্য দেশের প্রবাসীদের পিছিয়ে লাল- সবুজের প্রতিনিধিরা তাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে থিম প্যারেডে কৃতিত্বপূর্ণ সফলতা অর্জন করায় প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশী প্রবাসীরRead More
গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এবাদুল করিম বুলবুল
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার-৫ নবীনগরের নির্বাচনী আসনের আওয়ামীলীগের প্রার্থী নৌকার মাঝি বীকন গ্রুপের কর্ণধার ও কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা মো. এবাদুল করিম বুলবুল ব্যাপক প্রচার-প্রচারনা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যে তার প্রচার-প্রচারণা এই আসনে ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিনই উপজেলার তৃনমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই আসনের একটি পৌরসভাসহ ২১টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম গুলিতে সর্বস্তরের মানুষের সঙ্গে নৌকার পক্ষে মতবিনিময়,পথসভা,নির্বাচনী প্রচারণা,লিফলেট বিতরণ ও গণসংযোগে সর্বস্তরের ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। এছাড়াও তিনি মতবিনিময় ,পথসভায় ও আওয়ামীলীগ সরকারের দৃশ্যমান উন্নয়ন ও সাফল্যর কথা বলে লিফলেট বিতরণ করেন।



















