December, 2018
জীবন বাজি রেখে কাজ করতে চাই ::মঈন উদ্দিন মঈন
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মঈনউদ্দিন মঈন বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে নয় ভাই হিসেবে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি আমার জীবনকে বাজি রেখে আপনাদের জন্য কাজ করতে চাই। তাই আপনার মূল্যবান আমানত আপনার একটি ভোট আমাকে কলার ছড়ি মার্কায় দিয়ে আমাকে আপনাদের পক্ষে কাজ করার সুযোগ দিন। তিনি আরো বলেন, নির্বাচনে বিজয়ী হতে পারলে বাবা যেমন সন্তানকে তার নিজের মনে মত করে সাজায়, তেমনি আমি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনকে নিজের সন্তানের মত করে সাজাব। তিনি রবিবার আশুগঞ্জ উপজেলা শহরের গণসংযোগ, সদর ইউনিয়নের বড়তল্লায় সমাবেশ ও সরাইল উপজেলার পাকশিমুলRead More
দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন :: মমিনুল হক সাঈদ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি : ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মমিনুল হক সাঈদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে নাকি জঙ্গিবাদ তালেবানদের হাতে যাবে সেটি নির্ধারণ হবে এ নির্বাচনে। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবাদুল করিম বুলবুলের পক্ষে গণসংযোগ করেন সাঈদ। তিনি বলেন, ৩০ ডিসেম্বর সকলের পরীক্ষার দিন। যদি বাংলার মাটি ও পতাকাকেRead More
কসবায় শিশু শিক্ষা ও মাদক-জঙ্গি নিয়ে সভা
কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদর নতুন বাজার জালালীয়া মাদ্রাসায় শিশু শিক্ষাসহ মাদক ও জঙ্গি প্রতিরোধ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে কসবা দারুল আরকাম জালালীয়া মাদ্রাসার হল রুমে শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিতি হয়। কসবা দারুল আরকাম জালালীয়া মাদ্রাসার প্রতষ্ঠাতা প্রিন্সিপাল পীরজাদা যোবায়ের আহ্মাদ জালালীর সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী। এই সময় উক্ত মাদ্রাসার সহ পরিচালক মাওলানা আবু বকর,হাফেজ মো: মারজান আহমদ,মাওলানা জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো:নুর উল্লাহ ও তারানা পরিবেশন করেন বাইজিদ আহমদ। বক্তারা বলেন;স্কুলRead More
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সংবাদ সম্মেলন
একাদশ জাতীয় নির্বাচন সরকার দলীয় লোকজনের জন্য উৎসবের হলেও বিএনপির জন্য তা আতংক বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন। জহিরুল হক খোকন আরও বলেন, অব্যাহত হুমকি-ধামকি, হামলা, অফিস ভাংচুর, উঠান বৈঠক ও পথসভায় ১৪৪ ধারা জারি করা, সভার অনুমতি চাইলে দরখাস্ত গ্রহণ না করাসহ নানাভাবে নির্বিাচনের পরিবেশ নষ্ট করে ক্ষমতাসীন দলকেRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দুই নেতা আটক
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও প্রচার সম্পাদক আবু শামীম মো. আরিফকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে প্রচার সম্পাদক ও সন্ধ্যায় শহরের আনন্দবাজার থেকে সাংগঠনিক সম্পাদককে আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। সেই প্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়েছে।
৭১- রে নৌকা দেশের স্বাধীনতা এনে দিয়েছে, ২০১৮ সালে সেই নৌকা একটি উন্নত,সমৃদ্ধ দেশ উপহার দেবে:: মোকতাদির চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর বিজয়নগর আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী, ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, উন্নয়নের জন্য ভোট দিলে নৌকায় ভোট দিবেন। আর মিথ্যা আশ্বাস ও চুরির দায়ে জেলে যাওয়া খালেদা জিয়ার মুক্তির জন্য ভোট দিলে ধানের শীষে ভোট দিন। মানুষ এখন সচেতন, মানুষকে ধোকা দিয়ে ভোট নেওয়ার দিন শেষ। তিনি বলেন, মানুষ এখন উন্নয়নে বিশ্বাসী। বাঙালি জাতি যতবার নৌকায় ভোট দিয়েছে ততবারই তাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। ৭১- রে নৌকা দেশের স্বাধীনতা এনে দিয়েছে, ২০১৮ সালেRead More
সরাইলের প্রবীণ আলেমেদ্বীন মাওলানা মোসলেহ উদ্দিন আর নেই
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলের প্রবীণ আলেমেদ্বীন মাওলানা মোসলেহ উদ্দিন (১০০) ওরফে আবু মৌলভী আর নেই। ধর্মপ্রাণ এ ব্যক্তিটি গতকাল শনিবার ভোরে সরাইল সদরের বড় দেওয়ান পাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অত্যন্ত সাদাসিধে জীবন যাপনকারী মোসলেহ উদ্দিন দীর্ঘ ৮০ বছর সরাইল সকাল বাজার ও ৫৫ বছর কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ঈদগাহ মাঠে আন্তরিকা এবং নিষ্ঠার সাথে খতিবের দায়িত্ব পালন করেছেন। ধর্মীয় সেবার এক মূর্তপ্রতীক ছিলেন তিনি। সহীহ শুদ্ধ কোরআন তেলাওয়াতের একRead More
ব্রাহ্মণবাড়িয়ার রাধিকায় সিএনজি এবং ট্রাক সংঘর্ষে ১ জন নিহত
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় মুনির মিয়া (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকায় এই দুর্ঘটনা ঘটে। মুনির সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামের নূরু মিয়ার ছেলে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন সরকার জানান, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা জেলা সদরের দিকে আসছিল। পথিমধ্যে রাধিকায় কুমিল্লাগামী একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত হয় চালকসহ চারজন। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাসিমের নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান
পৌর যুবদলের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো নাসিম উদ্দিনের নেতৃত্বে অর্ধশত যুবদল নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল শুত্রুবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের ৩নং ওয়ার্ড আয়োজিত নিবার্চনী জনসভায় ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর বিজয়নগর আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী,ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় মোকতাদির চৌধুরী তাদের বরণ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। আর এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতেRead More
জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের খেদমত করতে চাই::মোকতাদির চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর বিজয়নগর আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী, ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার,বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন আমি রাজনীতিতে কখনো মিথ্যা কথা বলি না, রাজনীতিতে মিথ্যা আশ্বাসও কখনো দিই না। আমি সুন্দর ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলার জন্য যে সংগ্রামে হাত দিয়েছি,আমি জানি ব্রাহ্মণবাড়িয়াবাসী আমাদের পাশে আছেন।আমি যদি ভাল কাজ করে থাকি তাহলে ভোট দিয়ে আপনাদের আবার সেবা করার সুযোগ দিন। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের খেদমত করতে চাই। তিনি শুত্রুবার বিকালে নাটাই দক্ষিণ ইউনিয়ন আ.লীগ আয়োজিত নৌকা মার্কার সমর্থনে পয়াগ-নরসিংসার এRead More



















