Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাসিমের নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান

[Web-Dorado_Zoom]
পৌর যুবদলের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো নাসিম উদ্দিনের নেতৃত্বে অর্ধশত
যুবদল নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
গতকাল শুত্রুবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের ৩নং ওয়ার্ড আয়োজিত নিবার্চনী জনসভায় ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর বিজয়নগর আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী,ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
এসময় মোকতাদির চৌধুরী তাদের বরণ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। আর এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আগামী ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে স্বাধীনতার প্রতিক নৌকা মার্কাকে পুনরায় নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares