October, 2018
জাতীয় নিরাপদ সড়ক দিবস
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের র্যালী
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণ্যাঢ্য র্যালী করেছে জেলা পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যসহ সূধীজনদের অংশগ্রহনে র্যালীটি কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের কাউতলীর মোড় থেকে শুরু হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবীর, সদর থানার (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মো: ইমতিয়াজ আহম্মেদ, ট্রাফিক পরিদর্শক প্রশাসন -১ মোহম্মদ নূরসহ অনেকে উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি
সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মানহানি মামলা দায়ের করেছেন এক নারী সাংবাদিক। সোমবার (২২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদের আদালতে দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি আয়েশা আহম্মদ লীজা মামলাটি দায়ের করেন।মামলাটি আমলে নিয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
নবীনগরে অস্ত্রসহ গ্রেফতার- ১
নবীনগরপ্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মো. শিপন (২৬) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দেশীয় তৈরি বন্দুক ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে বলে দাবি করেছে র্যাব-১৪ (ভৈরব)। সোমবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি ও নবীনগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র সহকারি পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাব- ১৪ এর একটি দল শনিবার রাতে নবীনগরের নূরজাহানপুর গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় সৈয়দ ভূইয়ার পরিত্যক্ত বাড়ির সামনে থেকে ওই গ্রামের মাদক স¤্রাট মনেক মিয়ার ছেলে শিপনকে আটকRead More
‘রাজাকারের উত্তরসূরীরা মুক্তিযোদ্ধা ও সরকার ধ্বংসের ষড়যন্ত্র করছে’
সরাইল প্রতিনিধি ॥ এখানে রাজাকারের উত্তরসূরীরা মুক্তিযোদ্ধার ভূয়া সনদ নিয়ে সরকারের বড় চাকুরি করেছে। আবার এরাই লক্ষ্যপূরণ না হলে অত্যন্ত কৌশলে মুক্তিযোদ্ধা ও বর্তমান সরকারকে ধ্বংসের হীন ষড়যন্ত্র করছে। এদের কোন দল নেই। সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাংবাদিক সম্মেলনে উপরোল্লেখিত কথা বলেছেন মুক্তিযোদ্ধারা। যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সরাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য যতীন্দ্র মোহন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও সরাইল উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আবদুল হালিম। লিখিত বক্তব্য পাঠ করেন কমান্ডার মো. ইসমত আলী। পরিচালনা করেন – ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা এ আইRead More
কসবায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সোমবার দুপুর ১১টা থেকে স্ব স্ব বিদ্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেন। কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়কর দাবীতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন। মানবন্ধনে কসবা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ফাতা মো: নিহালসহ প্রমুথ বক্তব্য রাখেন। এই সময় বিদ্যালয়ের শিক্ষক মো: সফিকুল ইসলাম,আ:হান্নান,মো:ইকবাল হোসেন পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।
কসবায় নিবন্ধিত জেলেদের আয় বর্ধনমূল তিন দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মৎস্য দপ্তরের কার্যালয়ে বৃহওর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প আয় বর্ধনমূল কার্যক্রম বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ সমাপনি হয়েছে। সোমবার দুপুরে এই তিন দিনের প্রশিক্ষণে মোট ৬০জন পৃথক পৃথক ভাবে ২০জন করে নিবন্ধিত জেলে অংশ গ্রহণ করেছেন। কসবা উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন ফেরদৌসী রাখী প্রশিক্ষণ প্রদান করেন। সমাপনি পশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,সহকারী মৎস্য কর্মকর্তা দেওয়ান মো: নজরুল ইসলাম প্রমুখ।
তিন ঘণ্টা বন্ধ থাকার পর আশুগঞ্জে ৯ ইউনিটে উৎপাদন শুরু
যান্ত্রিক ক্রটির কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের নয়টি ইউনিট উৎপাদনে ফিরেছে; বন্ধ রয়েছে পাঁচটি ইউনিট। রবিবার সকাল সাড়ে ৮টা থেকে বিদ্যুৎ কেন্দ্রের ১৪টি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি সারিয়ে বেলা সাড়ে ১১টার দিকে নয়টি ইউনিট উৎপাদনে ফেরানো হয় বলে কর্তৃপক্ষ জানায়। আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো.শাহ আলম খান বলেন, সকালে হঠাৎ করে আশুগঞ্জ-কিশোরগঞ্জ জাতীয় সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দিলে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে কারখানার আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। “কারখানার প্রকৌশলীরা ত্রুটি মেরামতRead More
সংস্কৃতির ক্ষেত্রে নতুন নতুন সৃষ্টির জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাকিয়ে থাকবো::জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান
আশা করি ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির ক্ষেত্রে আরও গৌরবের পথে অগ্রসর হবে এবং যে শক্তি আমাদের পেছনে টেনে রাখতে যেতে চায় সে শক্তির বিরুদ্ধে বিজয় লাভ করবে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ ও আয়াত আলী খাঁ’র মতো গুণীজনরা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। সংস্কৃতির ক্ষেত্রে নতুন নতুন সৃষ্টির জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাকিয়ে থাকবো। ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির গৌরবদীপ্ত পীঠস্থান। এ এলাকা বিশ্ববিখ্যাত মানুষদের জন্ম দিয়েছে। তিনি রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি আয়োজিত গুণীজন সম্মাননা ও শিক্ষা বৃত্তিRead More
হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে গত শুক্রবার শহরের মেড্ডাস্থ ইপিআই ভবনের সভা কক্ষে জেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আরশাদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাঈনুদ্দিনের পরিচালনায় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ৯ উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্বাস্থ্য সহকারী মোঃ আবদুল্লাহ। গীত পাঠ করেন স্বাস্থ্য সহকারী রাজিব চন্দ্র দাস। সভার শুরুতেই জেলা সভাপতি কেন্দ্রীয় সকল কর্মকান্ড এবং আগামীতে কী করণীয় তা নিয়ে বক্তব্য রাখার পর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আইন সম্পাদক কেন্দ্রীয় নির্দেশনাRead More
১৫ দিন ব্যাপী ঐতিহাসিক সুহিলপুর কোরআন তাফসীর মাহফিল শুরু।
রঈসুল মোফাচ্ছিরীন, বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম (রঃ) এর স্মৃতিবিজড়িত সুহিলপুর তাফসীর মাঠে ১৫ দিন ব্যাপী ৩৭ তম ঐতিহাসিক সুহিলপুর কোরআন তাফসীর মাহফিল শুরু হয়েছে গত ১৯ শে অক্টোবর রোজ শুক্রবার। উক্ত তাফসীরে সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া, ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার স্বনামধন্য শায়খুল হাদিস আল্লামা আশেকে এলাহী সাহেব। সহ সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী মালিহাতা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আলী সাহেব। প্রতি পাঁচ দিন করে তাফসির পেশ করবেন – ❐ বড় হুজুরের সুযোগ্য সাহেবজাদা ও জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসার মুহতামীম আল্লামা মনিরুজ্জামান সিরাজী সাহেব (দাঃবাঃ)। ❐ দারুল আরকাম আলRead More



















