October, 2018
কসবায় ভোক্তা অধিকার সেমিনার অনুষ্ঠিত
কসবা প্রতিনিধি:: সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন করার লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহম্পতিবার দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া,উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্্র এর টিএইচ আই ডাক্তার একে এম হুমায়ন কবীর,কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তসলিম দিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার প্রমুখ। সেমিনারে ব্যবসায়ী,শিক্ষক,সাংবাদিক,ইমাম ও জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
রবিবার নবীনগরে আসছেন এরশাদ
আগামী আগমী ২৮ অক্টোবর আগামী রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় যোগ দিবেন। গত ২৩ অক্টোবর বুধবার রাতে জাতীয় পার্টি চেয়ারম্যান এর একান্ত সচিব মেজর মো. খালেদ আখতার (অব:) স্বাক্ষরিত এক পত্রে সফরসূচি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। তার আগমনকে কেন্দ্র করে বেশ উৎফুল্ল এখানকার জাতীয় পার্টি নেতাকর্মীরা। এরশাদ এর আগমনকে কেন্দ্র করে নবীনগর উপজেলা জাতীয় পার্টি ও সহযোগি সংগঠন গুলো ব্যাপক প্রস্তুতি গ্রহন করছে। স্থানীয় নবীনগর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়Read More
নবীনগরে জাতীয় স্যানিটেশন মাস-২০১৮ পালিত
নবীনগর প্রতিনিধি:“টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পালিত হলো জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর- ২০১৮। এই উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও নবীনগর পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলাম, পৌর মেয়র মাঈনুদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকাররম হোসেন, পৌর সচিব বেলজুর রহমান, ব্র্যাক কর্মকর্তা মো. সুলতানRead More
সরাইলে ইউএনও উম্মে ইসরাতকে বিদায়ী সংবর্ধণা সদ্যযোগদানকৃত ইউএনও এ এস এম মোসাকে বরণ করা হয়েছে
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ একজন ইউএনও উম্মে ইসরাত। সরাইলে কাজ করেছেন মাত্র দেড় বছর। বদলিজনিত কারনে তিনি চলে যাচ্ছেন অন্যত্র। গত মঙ্গলবার রাত ৭টা থেকে ১০ টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে তার বিদায়ী ফুলেল সংবর্ধণা সভা পরিণত হয়েছিল মানুষের মিলন মেলায়। সকলের ভালবাসায় সিক্ত হয়েছেন তিনি। কর্মকালীন সময়ে এখানকার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, উপজেলা পরিষদ,সাংবাদিক, সুশিল সমাজের লোকজনের ও সরাইল প্রেসক্লাবের সহযোগীতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। বরণ করা হয়েছে সদ্যযোগদানকৃত ইউএনও এ এস এম মোসাকেও। সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানেরRead More
সন্তানকে ছাদ থেকে ছুড়ে ফেলে মায়ের আত্মহত্যা::তদন্ত কমিটি
একটি বেসরকারি ক্লিনিকের ছাদ থেকে নিজের শিশুসন্তানকে নিচে ছুড়ে ফেলে হত্যার পর গৃহবধূ সীমা আক্তারের (২৫) আত্মহত্যার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ঘটনার চার দিন পর মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুম ইফতেখারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সিভিল সার্জন ডা. নিশীত নন্দী মজুমদার কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে গত ১৯ শে অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে শহরের পুরাতন জেল রোডস্থ পাঁচতলা বিশিষ্ট বেসরকারিRead More
নবীনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
নবীনগর প্রতিনিধি: নবীনগরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবাগত জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন নবীনগর উপজেলা প্রশাসন ও নবীনগর সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলাম, পৌর মেয়র মাইন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, সহাকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান , ওসি মো.আসলাম সিকদার, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট শিব শংকর দাস , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান সহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসকRead More
কসবার কায়েমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের ভোট কেন্দ্র কমিটি গঠন
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আসন্ন একাদশ জাতীয় সংসদকে সামনে রেখে আইনমন্ত্রী আনিসুল হককে বিজয় করার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আওয়ামী লীগ ভোট কেন্দ্র কমিটি গঠন করেছেন। উক্ত ইউনিয়নে ভোট কেন্দ্র কমিটির পাশাপাশি বিনাউটি ইউনিয়নে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন কায়েমপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মো: জাকির হোসেন। এই সময় আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,কায়েমপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ভুইয়া,ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এমদাদ,কসবা উপজেলা ছাত্রলীগের সাপতি মনির হোসেনRead More
আখাউড়ায় নির্মানাধীন ভবনে মাচা ছিড়ে নিচে পড়ে রং মিস্ত্রি নিহত
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর এ মিলন মিয়ার বাড়িতে রং এর কাজ করতে যান রং মিস্ত্রি রাসেল মিয়া(২৩)।তখন নির্মানাধীন ভবনের ৩য় তলা থেকে মাচা ছিড়ে নিচে পড়ে গুরুতর আহত হন এই শ্রমিক।তখন সাথে সাথে তাকে আখাউড়া উপজেলা হসপিটালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। শ্রমিক ও মালিক পহ্ম পরে তার লাশ রেখে ভয়ে পলায়ন করেন।নিহত শ্রমিক রাসেল খলাপাড়া গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে। আখাউড়া থানায় খবর নিয়ে জানা গেছে, হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
সনাক ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাসেবার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে ২৩ অক্টোবর ২০১৮ তারিখ মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সেবার মান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন আহম্মেদ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সনাক সভাপতি জেসমিন খানম, সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা লিটন দাস, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোঃ জহিরুল ইসলাম, নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবRead More
আখাউড়ায় ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মৌসুমী আটক
জেলার আখাউড়া উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ মৌসুমী আক্তার (২৫) নামে এক শীর্ষ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে ।গতকাল সোমবার সন্ধ্যায় আখাউড়া থানা পুলিশ তাকে আখাউড়া সড়ক বাজার এলাকা থেকে আটক করে।জানা যায় আটককৃত মৌসুমী আখাউড়ার দহ্মিণ ইউনিয়নের নূরপুর গ্রামের আমিন মিয়ার স্ত্রী।আখাউড়া থানার তদন্ত অসি আরিফুল আমিন জানান,তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।



















