Main Menu

October, 2018

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারন সম্পাদক-ইয়ছিন মাহমুদ”র মাতৃবিয়োগে সদর উপজেলা ছাত্রদলের গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার আহবায়ক আশিকুল ইসলাম সুমন, সদস্য সচিব মো: তানভীর রুবেল সহ কমটির সকল নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃত্তিতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক- ইয়াছিন মাহমুদ’ এর মমতাময়ী “মা-য়ের” মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহীআত্মার মাগফিরাত কামনা করেন, এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে “মাতৃবিয়োগের”শোক সইবার ক্ষমতাদানে মহান-সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন।


তিতাস সেতু নির্মাণ হলে অপর পাড়ে পরিকল্পিত উপায়ে উপশহর গড়ে তোলা হবে::মোকতাদির চৌধুরী এমপি

তিতাস সেতু নির্মাণ হলে ব্রাহ্মণবাড়িয়া শহরবাসীও ব্যাপকভাবে উপকৃত হবে,নদীর অপর পাড়ে পরিকল্পিত উপশহর গড়ে তোলা হবে,বিজয়নগরবাসীর জন্য জেলা সদরের সাথে যোগাযোগের নতুন দ্বার খুলে যাবে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য,বিশিষ্ট লেখক,বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন করাই আমার জীবনের ব্রত। সকল বাঁধা বিপত্তি উপেক্ষা করেই আমি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। বড় বড় উন্নয়নের সুবিধা পেতে হলে সাধারণ মানুষকে সাময়িক সমস্যা সহ্য করতে হবে। তিনি রোববার সকালে শহরের শিমরাইলকান্দি এলাকায় শেখ হাসিনা সড়কের তিতাস নদীর উপর সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যেRead More


এমটিবির আয়োজনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ( বিএফআইইউ) এর উদ্যোগে ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আয়োজনে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অডিটরিয়ামে দিনব্যাপি মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ট্রেনিং ইনস্টিউটের প্রিন্সিপাল কে এম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএফআইইউ এর উপ মহাব্যবস্থাপক মোঃ রোকন উজ জামান। বিশেষ অতিথি ছিলেন এমটিবির চীফ এন্টি মানিলন্ডারিং কম্প­ায়েন্স অফিসার অ্যান্টি চীফ অপারেটিং অফিসার স্বপন কুমার বিশ্বাস। প্রধান অতিথি বলেন, মানিলন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে ব্যাংকিং সেক্টরের ভূমিকা উল্লেখ করেRead More


পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন

ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তি:: নবীনগরে গ্রেপ্তার হওয়া সঞ্জিত কারাগারে

নবীনগর প্রতিনিধি: ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের সঞ্জিত বর্মন (১৮) কে রবিবার (২১/১০/১৮) আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে উদ্ভুত পরিস্থিতিতে করণীয় নির্ধারণের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান রবিবার দুপুরে নবীনগর থানা প্রাঙ্গণে স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেফাজতে ইসলাম ও হিন্দু নেতৃবৃ› কে নিয়ে দীর্ঘ এক ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে মতবিনিময় করেন। এর আগে জেলার অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আলমগীর হোসেন পিপিএম শনিবার রাতে নবীনগর থানায় এসে বিষয়টির দ্রুত সুরাহাকল্পে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, হেফাজতেRead More


যান্ত্রিক ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটে উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে। রবিবার (২১ অক্টোবর) সকাল থেকে আশুগঞ্জ-কিশোরগঞ্জ ১৩২ কেভি সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়ায় ওই পাঁচ ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে ১১৪৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ১৩২ কেভি সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়ায় ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট ৩ ও ৪, ৫০ অন্যদিকে গ্যাস ইঞ্জিন ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিপিপিসি ও ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রিসিশন ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।


বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজকে বিদায় সংবর্ধনা

বিজয়নগর প্রতিনিধি, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজকে প্রেসক্লাব বিজয়নগরের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার সন্ধায় উপজলা পরিসদের হল রোমে প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃনাল চৌধূরী লিটনের সভাপতিত্তে ও সাধারন সম্পাদক মো জিয়াদুল হক বাবুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজলা চেয়ারম্যান এড,তানভীর ভুইঞা, বিশেষ অতিথি ছিলেন ভাইসচেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি,ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল সহ বক্তব্য রাখেন ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইসহাক সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান রাজবি, যুবলিগ সভাপতি রাস্ট্র্ব মিয়া,সাংবাদিক শামছুল ইসলাম লিটন, ছারুয়ার হাজারী প্রমুখ।


ডিজিটাল আইনে মামলা

ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে নবীনগরে সঞ্জিত বর্মন গ্রেপ্তার

নবীনগর  প্রতিনিধি::  ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তি করার অভিযোগে সঞ্জিত বর্মন (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে গতকাল শনিবার (২০/১০/১৮) এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলা সদরের বর্মন পাড়ার বাসিন্দা ও স্থানীয় বাজারের এক দোকান কর্মচারী সঞ্জিত বর্মন তার Dsp Sonjit নামের ফেসবুকের ওয়ালে শুক্রবার রাতে ইসলাম ধর্ম নিয়ে একটি অবমাননাকর (কটুক্তি) পোস্ট দেয়। এতে ইসলাম ধর্মের অনুসারীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার পর সঞ্জিতকে হন্যে হয়ে খুঁজতে থাকে কয়েকজন যুবক। পরে এক পর্যায়ে শনিবার সকাল সাড়ে দশটার দিকে বাজারRead More


সরাইলে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দুজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে সরাইল উপজেলা পরিষদের সামনে এ হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইসরাত। এসময় উপস্থিত ছিলেন- সরাইল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোহাম্মদ মাসুদ ও সাংবাদিক মো. মুরাদ খান। প্রতিবন্ধীরা হলেন সরাইল উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের দুলাল মিয়ার ছেলে লাদেন মিয়া (১৪) ও আইরল গ্রামের আব্দুল আজিজ ঠাকুরের ছেলে আতিক ঠাকুর (১০) ।


নবীনগরে শিক্ষা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত শুক্রবার ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষা বৃত্তি পরিক্ষা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ, লাউর ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয় ও লাউর ফতেহপুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয় এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল সাড়ে দশটায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১৮২টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল, ১৬টি মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির মোট ২১১৯ জন মেধাবী শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ পরিচালনায়,কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জনRead More


কসবার বাড়াই হাফিজিয়া ও এতিমখানার নতুন ভবন উদ্বোধন

কসবা প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা গোপীনাথপুর ইউপির বাড়াই গ্রামে সৈয়দ কুতুবিয়া হাফিজিয়া ও এতিমখানার দুই তলা নতুন ভবন উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে এতিমখানা চত্বরে ৩০লাখ টাকা খরচে এই ভবন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কসবা উপজেলা আড়াইবাড়ি গ্রামের সন্তান ও এমকোর পরিচালক সিআইপি এ.কে,এম বদিউল আলম জামাল।আলহাজ্ব ইঞ্জিনিয়ার নুরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ.কে.এম সামসুল আলম দুলাল,আলহাজ্ব মো:ফরিদ আহাম্মদ ভুইয়া,মো:রুবায়েদ কামাল আলম। বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মুক্তা মাস্টার, মো:ইসাক মিয়া, মো:ফরিদ আহাম্মেদ, অলেক ভুইয়া প্রমুখ। পরিশেষে বাড়াইবাড়ি গ্রামবাসীর জন্য বিশেষ মোনাজাত করাRead More


This site is protected by wp-copyrightpro.com