Main Menu

September, 2018

 

নবীনগরে জাপা’র কর্মী সমাবেশ

রাজনীতির ঘনকুয়াশায় জাতি আজ এরশাদ’র দিকে তাকিয়ে আছে ::এ্যাড. জিয়াউল হক মৃধা, এমপি

জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাড. জিয়াউল হক মৃধা, এমপি বলেছেন রাজনীতির ঘনকুয়াশায় জাতি আজ সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ’র দিকে তাকিয়ে আছে। এসময় তিনি আরও বলেন দেশে জাতীয় ঐক্য নামে রাজনীতি নতুন মেরুকরণ করা হচ্ছে। আর আ.লীগকে আগামী একাদশ সংসদ নির্বাচনে পাড়ি দিতে হলে জাতীয় পার্টিকে ছাড়া কোন ভাবেই সম্ভব না। তিনি শুক্রবার সন্ধ্যায় নবীনগর উপজেলার জিনদপুরে বাঙ্গরা বাজারে এক কর্মী সমাবেশে এই বক্তব্য রাখেন। স্থানীয় ওয়ার্ড জাতীয় পার্টি সভাপতি মো. মিজানুর রহমানে সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর উপদেষ্টা কাজী মামুনুর রশিদ। এসময়Read More


শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষ্যে

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটি এর পক্ষ থেকে কেক কাটা ও কম্বল বিতরণ

ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার,মাদার অব হিউমিনিটি,প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উদযাপনে কেককাটা ও কম্বল বিতরণ আয়োজন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিট । শুক্রবার রাত ৮ টায় রেড ক্রিসেন্ট , ব্রাহ্মণবাড়িয়া ইউনিট ভবনে কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট , ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ জায়েদুল হক, সেক্রেটারী এড. এমদাদুল হক চৌধুরী, কার্যকরী সদস্য আশিকুর রহমান পাঠান, মাসুকুল কবীর, মিসেস রীনা আক্তার, বিদায়ী ইউনিট পরিচালক (ইউএলও) মোঃ আতিকুর রহমান, যুব রেড ক্রিসেন্ট এর সদস্য মাজহারুল করিম অভি, প্রসন্ন দাসসহ যুব রেড ক্রিসেন্টের আরো সদস্যবৃন্দ। কেককাটা শেষRead More


দেশের উন্নয়ন-সমৃদ্ধি অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও জয়ী করুন –আওয়ামীলীগ নেতা এবাদুল করিম বুলবুল

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:দেশের উন্নয়ন-সমৃদ্ধি কে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও জয়ী করার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ থেকে মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা মো.এবাদুল করিম বুলবুল। তিনি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ অনুসরণ করে বাংলার দুখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার। গতকাল শুক্রবার সকাল থেকে সারাদিন ব্যাপী বাহ্মণবাড়িয়া-৫ নবীনগর উপজেলার শ্যামগ্রাম,রছুল্লাবাদ ও রতনপুর ইউনিয়নের গ্রাম গুলিতে গণ-সংযোগ করার সময় বিভিন্ন পথ সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতা নেতৃবৃন্দ।Read More


আখাউড়াতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্দন ও লিফলেট বিতরণ

মোহাম্মদ জুয়েল : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরশহরের বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের কয়েকশত কোমলমতি ছাত্র- ছাত্রীবৃন্দ, শিহ্মকবৃন্দ,সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে আজ এক বিশাল মানববন্ধন ও লিফলেট বিতরণ করেন। বৃহষ্পতিবার দুপুর ১২ টার সময় ঘন্টাব্যাপী এ কর্মসূচী চলে। রেলস্কুলের সামনের রাস্তার দুপাশে দাড়িয়ে থেকে শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষ করা হয়।এ সময় ছাত্র- ছাত্রীরা বিভিন্ন গাড়ি থামিয়ে ড্রাইভারদের হাতে লিফলেট তুলে দেন।এ বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা সাংবাদিকদের বলেন, ” চালকরা যেন সুন্দরভাবে এবং নিয়ম মেনে সঠিকভাবে গাড়ি চালায় এজন্য সচেতনা সৃষ্টির লহ্মে আমাদের আজকের এ মানববন্ধন ও লিফলেট বিতরণ।আমরা নিরাপদে ও নিশ্চিন্তে সড়ক পথেRead More


আখাউড়ায় হেরোইনসহ এক নারী গ্রেফতার

আখাউড়ায় র‍্যাবের অভিযানে ১৪.৫ গ্রাম হেরোইন সহ আলুনি বেগম (৫০) নামে এক নারী কে গ্রেফতার করেছে র‍্যাব। আটক আলুনি বেগমের বর্তমান  বাসা অত্র পৌরশহরের কলেজ পাড়ায় সে দক্ষিণ ইউপির নুরপুর গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী। গেলরাত ১০ টার সময় আখাউড়া সড়ক বাজার হইতে তাকে গ্রেফতার করে র‍্যাব -১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটক আলুনি বেগম কে আজ আখাউড়া থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আখাউড়া থানার ওসি (তদন্ত) জনাব আরিফুল আমিন জানান, তার বিরুদ্ধে মামলার দায়ের পূর্বক আদালতে প্রেরন করা হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরের সংসদ ফয়জুর রহমান বাদলের গণ সংযোগ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল গতকাল বৃহস্পতিবার সার দিন উপজেলার তিনটি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে গণসংযোগ চলা কালে তার সাথে ছিলেন স্থানীয় জেলা আওয়ামীলীগ নেতা এড. শিব সংকর দাস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. সুজিত কুমার দেব, সাধারণ সম্পদিক এম এ হালিম,সহ সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, জসিম উদ্দিন আহাম্মেদ, মো.শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যন মোশারফ হোসেন সরকার সহ জেলা ও উপজেলা পর্যায়ের দলটির শতাধীকRead More


বিজয়নগরে এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

 বিজয়নগর প্রতিনিধি, বিজয়নগর::  উপজেলার ইসলামপুর বাজারে এবি ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ভোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জসিম খানের সভাপতিত্তে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ও আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের প্রতিস্টাতা আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম,অতিথি ছিলেন এবি ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং সৈয়দ মিজানুর রহমান, ইসলামপুর পুলিশ ফাঁড়ি উপ পরিদর্শক সুদিপ দত্ত,অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান জেলা আলীগ নেতা কাজী হারিছুর রহ মান,এবি ব্যাংক কর্মকর্তা মো: জহিরুল হক,ফিরুজ চোধুরী, শরিফুল ইসলাম, সুজ্জাত আলি,সুরাইয়া আফরিন,কাজী একরাম,হানিফ,শেখ মামুন,নিপু মিয়া,আজিম প্রমোখ


নাসিরনগরে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধিঃ নাসিরনগরে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সভায় উপজেলার আইন-শৃংখলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। থানায় দায়ার করা মামলা,মাদক,বাল্যবিয়ে,সারদীয় দূর্গাপূজাসহ এলাকার পরিবেশ শান্ত রাখতে আলোচনায় মতামত প্রদান করেন উপস্থিত সদস্যবৃন্দ। বৃহস্পতিবার(২৭ সেস্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) সংসদীয় আসনের এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। আলোচনায় বক্তারা বলেন, ২০১৬ এর ৩০ অক্টোবরের ঘটনার পর নাসিরনগর এখন পূর্বের তুলনায় বর্তমানে অনেক বেশি ঐক্যবদ্ধ। বর্তমান সরকারের আমলে সারা দেশরে ন্যায় নাসিরনগরেও আইন-শৃংখলা সন্তোষজনক।


ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে গতকাল বৃহস্পতিবার স্থানীয় পুলিশ লাইন্স ড্রিল শেডে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্রগাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএিম পিপিএম। পুলিশ সুপার মোঃআনোয়ার হোসেন খান বিপিএম পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং বিষয়ে আলোচনা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মেয়র মিসেস নায়ার কবীর,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,ব্রাহ্মণবাড়িয়ার সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ এসএম শফিকউল্লাহ, জেলা কমিউিনিটি পুলিশের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ,জেলা চেম্বারের উর্ধ্বতন সভাপতি সুভাষRead More


পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া গঠনে যার যার অবস্থানে থেকে কাজ করতে হবে:: মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন ইভটিজিং,মাদক,সন্ত্রাস মুক্ত পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া গঠনে আমাদের যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পরিষদ মিলনায়তনে,সদর উপজেলার পরিষদের আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলার মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, প্রতি শুত্রুবার সদর উপজেলার প্রত্যেক ইউনিয়নে চেয়ারম্যানগন ইমামদের সাথে আলাপRead More


This site is protected by wp-copyrightpro.com