September, 2018
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে গঠিত হয়ে গেল “শিশু বান্ধব প্ল্যাটফর্ম”
বাংলাদেশ শিশু একাডেমী’র তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশের একমাত্র জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর উদ্যোগে ২৯ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে সকাল ১১.৩০ মি: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “শিশু বান্ধব প্ল্যাটফর্ম” গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আয়েশা আক্তার, উপ-পরিচালক, স্থানীয় সরকার, আল-মামুন সরকার, সাধারন সম্পাদক, জেলা আওয়ামীলীগ, আবু সাঈদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখা পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ শিশুদের বন্ধু ও জেলার বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিগণ। সভাটি পরিচালনা করেন মাহ্ফুজা আখতার, জেলা শিশু বিষয়কRead More
সরাইলে মাদরাসার শতাধিক শিক্ষার্থীকে পাঞ্জাবী দান
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ইউকে’র ‘গরীব এন্ড এতিম ট্রাষ্ট ফান্ড’ নামক একটি সংগঠন সরাইলের জামিয়া রাহমানিয়া মাদরাসায় শিক্ষার্থীদের পাঞ্জাবী ও পায়জামা দান করেছে। গতকাল শনিবার মাদরাসার প্রতিষ্ঠাতা বিশ্বনন্দিত মুফাচ্ছিরে কোরআন হাফেজ যুবায়ের আহমেদ আনসারী শতাধিক দরিদ্র অসহায় শিক্ষার্থীর হাতে সেগুলো তুলে দেন। নতুন পাঞ্জাবী হাতে পেয়ে খুবই খুশি হয়েছে শিশু শিক্ষার্থীরা। এসময় মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নবীনগরে প্রতিপক্ষের হামলায় আহত-৫
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গৌরনগর গ্রামে শনিবার(২৯/০৯) সকালে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়েছে। তাদের মধ্যে মো. দুলাল মিয়া(৬৫),মো. জয়নাল মিয়া(৫৫) ও মো.আলাল মিয়া (৫২) নামে তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের চকবাজারে গতকাল শনিবার সকাল ৯ টার দিকে দুলাল মিয়া,জয়নাল মিয়া ও মো. আলাল মিয়া বাজার করতে গেলে,পূর্ব থেকে উৎপেতে থাকা সরকার বাড়ির লোকজন দেশিয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়াRead More
নাসিরনগরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিসের মতবিনিময় সভা
এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর প্রতিনিধিঃ নাসিরনগরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারীর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় জাতীয় পার্টির সাথে জোটগত ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় আসনে অংশ গ্রহণের ঘোষণা দেন। ২৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় রাহমানিয়া বেরতলা মাদরাসা হলরুমে এ মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আল্লামা যুবায়ের আহমেদ আনসারী বলেন, সাংবাদিকরা হল জাতির বিবেক। সাংবাদিকরাই পারে একটি সমাজকে পরিবর্তন করতে। বাংলাদেশ খেলাফত মজলিস হল একটি ইসলামিক দল। আমরা ইসলামিক দল হলেও সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী। জাতীয় পার্টিকে নিয়েRead More
বাঞ্ছারামপুরে নৌকায় চড়ে নৌকার গনসংযোগ করলেন মহি
বাঞ্ছারামপুর থেকে ফিরে এসে কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-০৬ বাঞ্ছারামপুর নির্বাচনী আসনে সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি ২৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে ২ শতাধিক নৌকা ও তার হাজার হাজার সমর্থক নিয়ে নৌকায় চড়ে নৌকা প্রতীকের গনসংযোগ করেন। এসময় উপজেলার নদীর তীরে শত শত মানুষ হাত নেড়ে মহি ও নৌকাকে সমর্থন জানাতে দেখা যায়। মহিউদ্দিন মহি ব্যতিক্রম ধর্মী প্রচারনার বিষয়ে বলেন,-‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকা,শান্তির প্রতীক নৌকা,সেজন্য নৌকায় চড়ে বাঞ্ছারামপুরবাসীর দৃষ্টি আকর্ষন করে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান’।
নাসিরনগরে স্বামীর সাথে অভিমান করে মা ছেলের আত্মহত্যা
এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর প্রতিনিধি:: জেলার নাসিরনগরে বিষপানে মা-ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায়,স্বামীর সঙ্গে অভিমান করে দু’সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করে মৃত্যুর পথ বেছে নেন ওই নারী। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের বাগি গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন-ওই এলাকার জয়ধর মল্লিকের স্ত্রী এলন মল্লিক (২৫) ও তাদের ছেলে রন্তিম মল্লিক (৫)। ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া জানান, শুক্রবার বিকেলে এলন মল্লিক তার বাবার বাড়ি বেড়াতে যেতে চেয়েছিলেন কিন্তু তার স্বামী দুই/তিনদিন পর যেতে বলেন। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর তারRead More
ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মালিহাতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের বয়স ৩০ বছর বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার ইশতিয়াক আহমেদ জানান, সকালে মালিহাতা এলাকায় মহাসড়কের পাশে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, নিহতের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছেRead More
মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ ঠেকাতে ব্যর্থ হওয়ার প্রতিক্রিয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে কানাডার পার্লামেন্ট।
বাতিল হচ্ছে সু চির কানাডার সম্মানসূচক নাগরিকত্ব
মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সু চির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল হতে যাচ্ছে। কানাডার পার্লামেন্টে তার নাগরিকত্ব বাতিলের প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হয়েছে। ২৮ সেপ্টেম্বর, শুক্রবার বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ ঠেকাতে ব্যর্থ হওয়ার প্রতিক্রিয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে কানাডার পার্লামেন্ট। সু চিকে কানাডাতে যে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে, সেটি বাতিলে পার্লামেন্টে প্রস্তাব ওঠার আগের দিন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, সু চিকে নাগরিকত্বের সম্মান জানানোর প্রয়োজন আর আছে কি না, তা পুনর্বিবেচনা করা হচ্ছে। অবশ্য সু চির নাগরিকত্ব বাতিলের পরবর্তী পদক্ষেপগুলো কীRead More
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত
শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াতে পেরেছে—জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল আলম
বাংলাদেশের উন্নয়নের অন্যতম রুপকার, বিশ্ব দরবারে সমাদৃত সফল রাষ্ট্রনায়ক, ১৬ বাঙ্গালির আশা-আকাঙ্খার প্রতীক, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্ম দিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল গতকাল অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়ন পরিষদ-ব্রাহ্মণবাড়িয়া এর অয়োজনে শুক্রবার সন্ধায় স্থানীয় রয়েল হাসপাতাল মিলনায়তন কেন্দ্রে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল আলম এম.এস.সি। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়ন পরিষদ-ব্রাহ্মণবাড়িয়া এর আহবায়ক জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা, মুক্তিযুদ্ধকালীন ব্রাহ্মণবাড়িয়াRead More
নাটাই-এ বিশাল সুধী সমাবেশে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল আলম
বর্তমান ও অতিতে বাংলাদেশের সব অর্জন আওয়ামী লীগের আমলে অর্জিত হয়েছে, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন।
ব্রাহ্মণবাড়িয়ার নাটাই (উঃ)-এ অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়গামী নবনির্মিত একটি রাস্তার উদ্বোধন ও এ উপলক্ষে এক বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ সোমবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের আয়োজনে বিদ্যালয় প্রঙ্গণে অনুষ্ঠিত এই সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল আলম এম.এস.সি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাবেক সচিব বীরমুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেসRead More



















