September, 2018
আদর্শ বাংলাদেশ, পরামর্শ ইমরানকে
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বাংলাদেশের অর্থনৈতিক মডেল অনুসরণ করার পরামর্শ দিলেন সে দেশের বিশেষজ্ঞরা। সে কথা মেনে ইসলামাবাদ ঢাকার পথে কতটা এগোবে, সে বিষয়ে অবশ্য এখনও মুখ খোলেনি পাক সরকার। কিন্তু চিরবৈরী দেশকে অনুসরণ করার এই পরামর্শটুকুই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একাত্তরে পাকিস্তান ভেঙে বেরিয়ে আসার পর রাজনৈতিক পর্যবেক্ষকেরা যথেষ্ট দ্বিধায় ছিলেন, বাংলাদেশ স্বাধীন ভাবে বেঁচে থাকতে পারবে কি না। এই নিয়ে তখন তির্যক মন্তব্য করতে ছাড়েননি পাকিস্তানের বিশেষজ্ঞরাও। কিন্তু ৪৭ বছর পর সম্পূর্ণ উল্টো কথা উঠছে। সূত্রের খবর, এই মুহূর্তে পাকিস্তানের নতুন সরকার সুইডেনের আর্থিক মডেল অনুসরণRead More
বিদায় পাকিস্তান, ফাইনালে বাংলার বাঘেরা
শর্ট মিডউইকেট অঞ্চলে দাঁড়িয়ে মাশরফি মর্তুজা যখন ‘সুপারম্যান’ হয়ে শরীরটা ডান দিকে ছুড়ে শোয়েব মালিকের ক্যাচটা নিলেন, তখনই মোটামুটি ছবিটা পরিষ্কার হযে গিয়েছিল। এর পর ইমাম উল হক একা লড়াইটা চালাচ্ছিলেন ঠিকই, কিন্তু ম্যাচের রাশটা নিজের হাতে নিতে পারেননি। মুশফিকুর রহিমের জায়গায় কিপিং করা লিটন দাস যখন চোখের পলকে বেলটা ফেলে দিলেন, ইমাম ক্রিজের বাইরে। গ্যালারিতে বেজে উঠল, ‘‘যাও এগিয়ে, আমার বাংলাদেশ।’’ সরকারি ভাবে না হোক, বেসরকারি ভাবে তখনই ঠিক হয়ে গেল এ বারের এশিয়া কাপ ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী দলের নাম। বাংলাদেশ। যারা বুধবার ফাইনালে ওঠার সরকারি সিলমোহর পেল পাকিস্তানকেRead More
আওয়ামীলীগের লক্ষ্য উন্নত সমৃদ্ধ দেশ গড়া:: মোকতাদির চৌধুরী এমপি
দেশের উন্নয়ন-সমৃদ্ধি অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও জয়ী করার আহ্বান জানিয়ে,বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য,পাবর্ত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরি এমপি বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ অনুসরণ করে বাংলার দুখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার। তিনি বুধবার বিকালে চিলিকুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন,চিলিকুট উচ্চ বিদ্যালয় ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন ও সাদেকপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় প্রধানRead More
সচিব হলেন মোশারফ হোসেন
বিজয়নগর ব্রাক্ষনবাড়িয়া প্রতিনিধি :ব্রাক্ষনবাড়িয়ার কৃতি সন্তান বাংলাদেশ বিসিএস প্রশাসন একাডেমীর রেক্টর মো: মোশারফ হোসেন পূর্ন সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন। তিনি ব্রাক্ষনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর ইসলামপুর গ্রামের কৃতি সন্তান মো: মোশারফ হোসেন ২৫.১২.১৯৫৯ ইং তারিখে মরহুম মো: জমশেদ মিয়া ও আছিয়া বেগমের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন,তিনি পারিবারিক জীবনে ২ কন্যা সন্তান ও ১ ছেলের জনক।গ্রেজুয়েশন কমপ্লিট করে ৭ ম বিসিএস ক্যাডার প্রশাসন হিসাবে যোগদান করেন।এর আগে তিনি উপজলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, কৃষি মন্ত্রনালয়ের উপসচিব, যুগ্ন সচিব , অতিরিক্ত সচিব এবং বিভিন্ন দফতর এ কর্মকর্তা হিসাবে দায়ীত্ত পালন করেছেন।
সরাইলে বজ্রপাতে আহত-১, নিখোঁজ -১
মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইল উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে আহত ও এক জেলে নিখোঁজ রয়েছে। আজ বুধবার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলার আরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামের মৃৎ ছায়েব আলী ছেলে নিখোঁজ আবু কাওসার (২০) একই গ্রামের নিধান দাসের ছেলে নবদ্বীপ দাস (৫০) নবদ্বীপ কোন রকমে সাঁতরিয়ে নৌকায় উঠে বাড়িতে আসে। কিন্তু কাওসার এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। পরিবারের বরাত দিয়ে সরাইল থানাধীন অরুয়াইল ক্যাম্প ইনচার্জ জাকির হোসেন খন্দকার জানান, মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বৃষ্টির মধ্যে অবস্থানকালে হঠাৎ বজ্রপাত নৌকাতে আঘাত আনলে আবু কাওসার ও নবদ্বীপRead More
নাসিরনগর স্বামীর পরকীয়ায় স্ত্রী খুন, ঘাতক স্বামী গ্রেপ্তার
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধি॥ জেলার নাসিরনগরে পরকীয়ার জেরে রাজীয়া খাতুন(৪০) হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে এশার নামাজ পড়ারত অবস্থায় স্বামী মতিউর রহমান লোহার শাবল দিয়ে স্ত্রী রাজিয়া খাতুনকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনার পর স্ত্রী হত্যার অভিযোগে গ্রেফতার হয় স্বামী মতিউর রহমান ওরফে মতি মিয়া। নিহতের ভাই ছোয়াব মিয়া বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে। জানা যায়, ২৫ বছর পূর্বে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের মৃত মতিউরRead More
কসবায় দুটি কূপে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে
কসবা উপজেলায় দুটি অনুসন্ধানী গ্যাস কূপের খননকাজ সম্পন্ন হয়েছে। কূপ দুটিতে গ্যাসের কিছুটা উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) কর্মকর্তারা। সোমবার কথা হয় প্রকল্প পরিচালক মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানান, চলতি সপ্তাহেই শুরু হবে কূপ দুটির পরীক্ষণ কার্যক্রম। মিজানুর রহমান জানান, কসবা-১ গ্যাসক্ষেত্রের ড্রিলিংপাইপ মাটির তলদেশের দুই হাজার ৯৭৫ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। অন্যদিকে, সালদা নর্থ কূপের ড্রিলিং মাটির দুই হাজার ৮১৫ মিটার তলদেশ পর্যন্ত খনন করা হয়েছে। এর পরই কূপ দুটির খননকাজ শেষ করা হয়। বাপেক্স কর্মকর্তারা জানান, দুটি গ্যাস কূপেইRead More
নাসিরনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান
এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নাসিরনগর। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ৪৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে এ সম্মাননা দেয়া হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) সংসদীয় আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসউদ পারভেজ মজুমদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাফি উদ্দিন, জেলা পরিষদ সদস্য শাহিনা খানম রেবা, ওসি সাজেদুর রহমান, শিক্ষা অফিসার উম্মে সালমা প্রমুখ। সভায় বক্তারাRead More
নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোর্শেদ কামালের মতবিনিময়
নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মনবাড়িয়া-৫ থেকে মনোনয়ন প্রত্যাশী এড.কাজী মোর্শেদ হোসেন কামাল। মাস ব্যাপী উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে গতকাল সোমবার সন্ধ্যায় তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার,মো.তাজুল ইসলাম চৌধুরী,মো. জালাল উদ্দিন মনির,মিঠু সূত্রধর পলাশ প্রমুখ। মতবিনিময় কালে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতির প্রেক্ষাপট ও আওয়ামীলীগের সার্বিক উন্নোয়নের চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে মনোনয়ন পেলে এই আসনটিRead More
আখাউড়ার খাল দিয়ে স্বচ্ছ পানি পাঠাবে ভারত
আখাউড়া স্থলবন্দরের পাশের খাল দিয়ে স্বচ্ছ পানি পাঠাবে ভারত। এ জন্য ১৭ কোটি রুপির প্রকল্প নিয়েছে সেখানকার কেন্দ্রীয় সরকার। জমি অধিগ্রহন শেষে আগামী মাস দুয়েকের মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে সময় লাগবে প্রায় এক বছর। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে প্রকাশিত ‘দৈনিক সংবাদ’ পত্রিকা সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি পত্রিকাটির প্রথম পাতায় এ সংক্রান্ত খবর বেশ গুরুত্ব সহকারে ছাপা হয়। পত্রিকার খবরে বলা হয়, দুই দেশের সম্পর্কে যে অস্বস্থি বিরাজ করছিল এ প্রকল্পের মধ্য দিয়ে সেটি দূর হবে। পত্রিকার খবর অনুযায়ি, ভারতের কেন্দ্রীয় সরকারRead More



















