Main Menu

July, 2018

 

কসবা থানা পুলিশের অভিযানে কোল্লাপাথর এলাকা থেকে গাঁজাসহ এক যুবক আটক।

কসবা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ সাগর মিয়া (৩০) নামে এক যুবক কে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছে থেকে ট্রাভেল ব্যাগে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করে। আটক সাগর মিয়া চাঁদপুর জেলা সদরের বিশনন্দী এলাকার মোঃ ইলিয়াছ মিয়ার ছেলে। থানা সুত্রে জানা যায়, আজ মঙ্গল বার দুপুরে অত্র উপজেলার কোল্লা পাথর নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। কসবা থানার ওসি (তদন্ত) জনাব মৃনাল দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামী সাগরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক আদালতে প্রেরন করার প্রস্ততি চলছে আর আমাদের মাদকবিরোধী বিশেষRead More


২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল কর্র্তৃপক্ষের সাথে সেবা গ্রহীতাদের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত

সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়া এবং ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে ১৭ জুলাই’ ২০১৮ তারিখ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ডাঃ মিলন সভা কক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবা গ্রহীতাদের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সনাক সদস্য জনাব মোহাম্মদ আরজু এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব ডাঃ শওকত হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক জনাব জয়দুল হোসেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন হাসপাতালের সমস্যা, সীমাবদ্ধতা ও সুপারিশসমূহ উপস্থাপনের মাধ্যমে যৌক্তিক সমাধানের ভিত্তিতে সেবাদানকারী কর্তৃপক্ষ ও সেবাগ্রহীতাদের মাঝে সেতুবন্ধন তৈরী করাই হচ্ছে মুখোমুখি অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। মুখোমুখিRead More


সরাইলে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

সরাইল প্রতিনিধি: সরাইলের চুন্টা এসি একাডেমি উচ্চ বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য মনোনিত করার ঘটনায় সভাপতি ও সদস্য সচিবের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলাকে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মহল বিশেষের ষড়যন্ত্র আখ্যায়িত করে সাংবাদিক সম্মেলন করেন সভাপতি শেখ মো. হাবিবুর রহমান ও প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান নান্নু। গতকাল সোমবার সকালে সরাইল প্রেসক্লাবে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি বলেন, গত ৭ জুন ২০১৮ খ্রি. স্কুল ব্যবস্থাপনা পরিষদের প্রথম সভায় অধিকাংশ সদস্যের মতামতে মো. মর্তুজ আলীকে বিদ্যোৎসাহী সদস্য মনোনিত করা হয়। এর ২দিন পর চুন্টা গ্রামের বাসিন্ধা মাসুদুর রহমানের ছোট ভাইRead More


কসবায় ভারতীয় গাঁজাসহ ২ নারী ব্যবসায়ী গ্রেফতার

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পাচারকালে গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ১৬ জুলাই সোমবার বিকালে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ব্যাগে থাকা ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক কৃত মহিলা কসবা পৌর এলাকা আকাবপুর গ্রামের সাওার মিয়ার হোসনা বেগম (৩০) অপর জন বগুড়া জেলার শিবগঞ্জ থানার বিজার হাট গ্রামের সায়মন উদ্দিন সমুনের স্ত্রী তাসলিমা আক্তার সুমি (২৬)। কসবা থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল মালেক জানান, বিশেষ অভিযান চলাকালে এ এস আই আনোয়ার জাহিদ ও এ এস আই মাসুদ পারভেজ কসবা থানার পূর্ব পাশে পৌরRead More


নবীনগরে ২৬ জুলাই জাসদ আয়োজিত জনসভা বর্জনের ডাক দিলেন সাংসদ ফয়জুর রহমান।

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: আগামি ২৬ জুলাই অনুষ্ঠেয় মহাজোটের অন্তর্ভূক্ত জাসদ আয়োজিত ‘রাজনৈতিক জনসভা’ অবশেষে বর্জনের ডাক দিয়েছেন স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল। জনসভায় মহাজোটের অংশীদার জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ‘প্রধান অতিথি’ হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। তবে ওই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে নবীনগরের বিভিন্ন স্থানে লাগানো শতশত পোস্টারে “নবীনগরের সাধারণ মানুষের মান, সম্মান, মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হোন” এমন উস্কানীমূলক লেখার প্রতিবাদ জানাতে গিয়ে সাংসদ বাদল ওই জনসভা বর্জনের এ উদাত্ত আহবান জানান। গতকাল সোমবার দুপুরে স্থানীয় ডাক বাংলোর ভিআইপি কক্ষে জনাকীর্ণRead More


মজুরি স্কেল বাস্তবায়িত হওয়ায় আশুগঞ্জ সার কারখানায় আনন্দ র‌্যালী ও সমাবেশ॥

মন্ত্রী পরিষদে জাতীয় মজুরি স্কেল বাস্তবায়িত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আনন্দ র‌্যালী ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারীরা। সোমাবার দুপুরে সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারি ফেডারেশন সমণ¦য় পরিষদ ও আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যেগে কারখানার প্রধাণ গেইট থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে কারখানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফরিদ উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি হাজী মোঃ তৈমুর রহমান, সহ-সাধারন সম্পাদকRead More


মেঘনায় ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

মেঘনা নদীতে অবশেষে ভেসে উঠলো নটরডেম বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী ইসরাফুল মেহরাবের লাশ। নিখোঁজের ২৬ ঘণ্টা পর সন্ধ্যায় সোনারামপুর ঘটনাস্থলের পাশে মেঘনা নদীতে ইসরাফুল মেহরাবের লাশ ভেসে উঠে। এর আগে মেঘনা নদীতে আরেক শিক্ষার্থী তানজিবা বিনতে তানভীর ওরফে প্রাপ্তি লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আর এরই মাধ্যমে উদ্ধার কাজ শেষ করেছে উদ্ধারকারী দল ও আশুগঞ্জ উপজেলা প্রশাসন। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা রোববার রাতে যুগান্তরকে বলেন, ২৬ ঘণ্টা পর সন্ধায় সোনারামপুর ঘটনাস্থলের পাশে মেঘনা নদীতে ইসরাফুল মেহরাবের লাশ ভেসে উঠে।Read More


বিজয়নগরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

বিজয়নগরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার দুপুরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার বলেন, দীর্ঘ দিন ধরে তার স্বামীর সাথে দুই দেবরের টাকা পয়সা নিয়ে বিরোধ চলে আসছিল। তারা আমার ঘরে এসে টাকার জন্য হুমকি ধামকি দিতে থাকে। পরে এক পর্যায়ে টাকা দিতে অনীহা প্রকাশ করলে তারা দুই ভাই ওসমান ও কাউসার মিলে দেশীয় অস্ত্র দিয়ে আমার স্বামীর সারা শরীরে এলোপাতাড়ি কুপাতে থাকে। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।Read More


রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিশেষ কর্মীসভায় মোকতাদির চৌধুরী এমপি

গত ৫০ বছরেও যা হয়নি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের ৮ বছরে তা হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি দেশের উন্নয়ন ও অগ্রগতি প্রসঙ্গে বলেছেন, গত ৫০ বছরেও যা হয়নি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের ৮ বছরে তা হয়েছে। তিনি বলেন, আমরা একটা অসাম্প্রদায়িক দেশ চাই। বর্তমান দেশ হলো উন্নয়নশীল বাংলাদেশ। ২০৪১ সালে আমরা উন্নত বাংলাদেশ হবো। আমরা ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হবো। ১৫ জুলাই রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন উলচাপাড়া ফুটবল খেলার মাঠে রামরাইল ইউনিয়ন শাখাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় আশা’র বিএম’দের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :বেসরকারী উন্নয়ন সংস্থা আশার ব্রাহ্মনবাড়িয়া (সদর) জেলার ব্রাঞ্চ ম্যানেজারদের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাবে আশা ব্রাহ্মনবাড়িয়া (সদর) জেলার ডিএম মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা হবিগঞ্জ বিভাগের ডিভিশনাল ম্যানেজার মোঃ সাজেদুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ রুহুল আমিন।সভায় অংশগ্রহন করেন আশা ব্রাহ্মনাবাড়িয়া (সদর) জেলার ২৭ জন বিএম, ৬ জন আরএম, অডিটর এবং এএসই। সভা পরিচালনা করেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার চন্দন কুমার দেব। সভায় অংশগ্রহনকারী বিএমগণ বিগত ৬ মাসের তাদের কর্মসূচীর অগ্রগতি, প্রতিবন্ধকতা এবং উন্নয়নেRead More


This site is protected by wp-copyrightpro.com