July, 2018
আইনমন্ত্রীর বড় বোন সায়মা ইসলামের দাফন সম্পন্ন
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বড় বোন সায়মা ইসলাম-কে রবিবার বিকেলে রাজধানীর বনানী কবর স্থানে দাফন করা হয়েছে। দাফন শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার গুলশান আজাদ মসজিদে সায়মা ইসলামের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক সহ মরহুমার আত্মীয় স্বজন, সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি তারিক উল হাকিম সহ অন্যান্য বিচারপতিবৃন্দ, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়Read More
শিক্ষকরা মানুষ গড়ার কারিগর- সাংসদ বিএম ফরহাদ হোসেন
এমডি. মুরাদ,নাসিরগনর থেকে:: নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নবাগত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরগনর) বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম বলেছেন, ‘শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন আদর্শ শিক্ষকই পারেন একজন মানুষকে পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। গতকাল রোববার দুপুরে শিক্ষার গুণগত মান উন্নয়নে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। সাংসদ আরও বলেন, শিক্ষকরা যে শিক্ষাই দিবেন শিক্ষার্থীও সেই শিক্ষা গ্রহন করবে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে। অবকাঠামোসহ সকল ধরনের উন্নয়ন করেছে এবং করছে। বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনেRead More
নবীনগরে আওয়ামীলীগ নেতার মাতৃবিয়োগ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলামের মাতা ও হাজ্বি মো. হাকিম মোল্লা সাহেবের সহধর্মিনী মোছাঃ আনোয়ারা বেগম (৮০) গতকাল রবিবার দুপুর সারে ১২টার দিকে পৌরএলাকার আলমনগর তার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি …রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণুগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার বাদ আছর আলমনগর গ্রামে মরহুমের নামাজের জানাজা শেষে আলমনগর কবস্থানে লাশ দফন করা হয়। আওয়ামীলীগ নেতার শফিকুল ইসলামের মাতৃবিয়োগে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ও সাধারণ সম্পাদক এম এ হালিম সহ জেলা সকলRead More
নাসিরনগরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে সাম্প্রদায়িক হামলার প্রায় দেড় বছর পর এই প্রথম ব্যাপক পরিসরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ফান্দাউক পাগল শংকর জিউর মন্দির অঙ্গন থেকে রথযাত্রা শুরু হয়। এসময় সহস্রাধিক নারী-পুরুষ ভক্ত রথের রশি টেনে নেন। রথযাত্রাটি স্থানীয় বলভদ্র নদী পেরিয়ে ওপারের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকড়ি গোপাল জিউ মন্দির আঙিনায় গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ রথযাত্রার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ অাসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম। এ উপলক্ষ্যে অনু্ষ্ঠিতRead More
ভৈরবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র নিখোজ
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ঘোড়াকান্দা গ্রামের আবদুর রউফের ছেলে মোঃ নুরুল্লাহ সবুজ (২৮) নামে এক যুবক নিখোঁজ। সে গত ১০ জুলাই ২০১৮, মঙ্গলবার সকাল ১০ টার সময় কম্পিউটার শিক্ষার জন্য নিজ বাসা থেকে বের হয়ে ভৈরব দুর্জয় মোড়ের উদ্দেশে বেরিয়ে গেলে আর ফিরে আসেনি। পরে আত্মীয়-স্বজনের বাসাসহ বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও তাঁর কোন সন্ধান পাওয়া যায় নি। পরিবার সূত্রে জানা যায়, সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁর গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাঁর কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে (০১৭৩৯-০৫১৫১৬) নম্বরেRead More
আশুগঞ্জে মেঘনা নদীতে নটরডেমের দুই শিক্ষার্থী নিখোঁজ॥ নৌবাহিনীর ডুবুরি দলের উদ্ধার কাজ শুরু
সেলফি তুলতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীতে ঢাকার নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজের ১৫ ঘন্টা পরও খোঁজ মেলেনি তাদের। তবে ঘটনার ১৫ ঘন্টা পর নৌবাহিনীর ও ফায়ার সার্ভিসের দুটি ডুবরি ইউনিট রবিবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু করেছে। নৌবাহীনির ১২ সদস্যের ও ফায়ার সার্ভিসের ৯ সদস্যের দুটি ইউনিটে সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধার কাজ শুরু করে। ডুবরি দল গুলো শনিবার রাতে ঘটনাস্থলে পৌছলে বৈরী আবহাওয়া ও প্রবল স্রোতের কারণে উদ্ধার কার শুরু করতে পারেনি। উল্ল্যেখ্য, শনিবার সকালে ঢাকা থেকে নটরডেম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও বিবিএ বিভাগের তৃতীয় বর্ষের সাতRead More
ভারত-বাংলাদেশ সম্পর্কের সোনালি অধ্যায়: রাজনাথ সিংহ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক বর্তমানে অনন্য উচ্চতায় রয়েছে। বন্ধুপ্রতিম প্রতিবেশী দুই দেশের এই সম্পর্ককে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোনালি অধ্যায় বলে অ্যাখ্যায়িত করেছেন। আগামীতে ভারত-বাংলাদেশের পারস্পরিক সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হবে বলে তিনি গভীর আশাবাদ করেন। শনিবার বিকেলে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ভারতের আর্থিক অনুদানে নির্মিত ‘মৈত্রী ভবনের’ উদ্বোধন শেষে চেমনি হলে আয়োজিত অনুষ্ঠানে অতিথি বক্তব্যে রাজনাথ সিংহ এসব কথা বলেন। বাংলাদেশ-ভারতের সম্পর্ককে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে বক্তব্যে বলেন, সন্ত্রাস দমন ও পরস্পরের নিরাপত্তা ইস্যুতে ভারত-বাংলাদেশের চলমান সম্পর্ক সহযোগিতামূলক ও আস্থা এবং গভীর বিশ্বাসের ওপরRead More
ভারতীয় ভিসার নতুন নিয়ম
এখন থেকে ই-টোকেন আর সাক্ষাতকার ছাড়াই মিলবে ভারতীয় ভিসা। যেকোনো সময় অনলাইনে আবেদন করা যাবে। আর অনলাইনে আবেদনের প্রিন্ট কপি, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র ভিসা আবেদন কেন্দ্রে জমা দেওয়া যাবে যেকোনো কর্মদিবসে। এরপর মোবাইলে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে ভিসা প্রদানের তারিখ। রাজধানীর সব ভিসাপ্রার্থীর জন্য থাকবে একটিই আবেদন কেন্দ্র। রাজধানীর যমুনা ফিউচার পার্কে সমন্বিত ও অত্যাধুনিক ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে শুক্রবার (১৪ জুলাই)।সুবিশাল এই ভিসা আবেদন কেন্দ্রে সর্বাধিক সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থাও রাখা হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের অ্যাটাশে কর্মকর্তা রঞ্জন মণ্ডল বাংলা ট্রিবিউনকে বলেন,‘ই-টোকেন সংগ্রহRead More
আশুগঞ্জে নৌকা ভ্রমণের সময় সেলফি তুলতে গিয়ে নটরডেম কলেজের দুই শিক্ষার্থী নিখোঁজ
আশুগঞ্জ এবং ভৈরবের মধ্যবর্তী চরসোনারামপুরে মেঘনা নদীতে নেমে রাজধানীর নটরডেম কলেজের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার (১৪ জুলাই) বিকাল ৫টায় তারা নিখোঁজ হয়। ঘটনার খবর পেয়ে তাদের সন্ধানে কাজ করছে আশুগঞ্জ-ভৈরব ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। আশগঞ্জ থানার ওসি বদরুল আলম তরফদার জানান, শনিবার বিকালে নটরডেম কলেজের সাত শিক্ষার্থী মেঘনা নদীতে নৌকাসহ ঘুরতে নামে। তাদের মধ্যে পাঁচ জন ছেলে ও দুই জন মেয়ে। তারা সবাই নটরডেম কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে সানজিদা এলাই প্রাপ্তী ও মেহেরাব নামে দুই শিক্ষার্থী মেঘনা নদীতে নেমে হাঁটু পানিতে সেলফি তুলছিলেন। এসময় পা-পিছলে দুইRead More
কারাগারে যেমন আছেন নওয়াজ
সাধারণ কয়েদিদের মতো কষ্টে থাকতে না হলেও কারাগারে খুব একটা আরামদায়ক অবস্থায় নেই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শীতাতপ নিয়ন্ত্রিক কোনও কক্ষ পাননি তিনি, পেয়েছেন একটি টেলিভিশন-বিছানা আর ফ্যান। ‘বেটার ক্লাস’ বন্দি হিসেবে এইসব সুযোগ সুবিধা পেয়েছেন তিনি। নওয়াজই প্রথম নন, এর আগেও একজন সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী একই প্রকোষ্ঠে ছিলেন। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘বেটার ক্লাস’ ক্যাটাগরির বন্দি হিসেবে নওয়াজ তার ঘরে একটি সাধারণ ফ্যান পেয়েছেন। সঙ্গে পেয়েছেন বিছানা আর ২১ ইঞ্চি টেলিভিশন। কয়েক বছর আগে পরিবর্তিত পাঞ্জাবের নতুন কারাবিধি অনুসরণ করে নওয়াজকে এসব সুবিধা দেওয়া হয়েছে বলে জানাRead More



















