July, 2018
ব্রাহ্মণবাড়িয়াতে বৃক্ষরোপন কর্মসূচী পালিত
৩০ লক্ষ শহীদের স্মরণে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় ব্রাহ্মণবাড়িয়াতে জেলার ১ হাজার ৫শ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসন ও বনবিভাগ এর আয়োজনে স্থানীয় বিয়াম ল্যাবরেটরী স্কুলে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামাল মোহাম্মদ রাশেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু নাছের, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিকসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা এবং বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলার ৯ টি উপজেলায় ১ হাজার ৫শ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬০ হাজার গাছের চারাRead More
আশুগঞ্জে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ
আশুগঞ্জে মুক্তিযোদ্ধাদের তালিকা অনলাইনে ডাটা এন্ট্রি করার নামে অর্থ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আশুগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ রাফি উদ্দিনের বিরুদ্ধে এই অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন বিষয়টিকে খতিয়ে দেখবেন বলে জানান। পাশাপাশি জেলা সমাজ সেবা বিভাগ বলছে এই বিষয়ে কোন ভ’ক্তভোগী অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজ সেবা বিভাগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মুক্তিযোদ্ধা তালিকা অনলাইনে নেওয়ার জন্য ৫ পাতার ডাটা ব্যাজে কাজ চলছে। গত মে মাস থেকে থেকে এই ডাটা এন্ট্রির কাজ শুরু হয়েছে। চলতি জুলাই মাসে ৪তারিখ শেষ হওয়ার কথা ছিল।Read More
তৃণমূলের জীবনমান উন্নত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য -মোকতাদির চৌধুরী এমপি
তৃণমূলের জীবনমান উন্নত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়ে ব্রাহ্মনবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রুপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যাতে খেলতে না পারে সেজন্য কাজ করে যাচ্ছে সরকার। তিনি গতকাল বুধবার বিভিন্ন উন্নয়ন কর্মকার্ন্ডের উদ্বোধন ও সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে গৃহহারা মানুষের বসবাসের জায়গা করে দিয়েছে সরকার। ২০০৯Read More
কসবায় জাতীয় বৃক্ষরোপন অভিযান
কসবা প্রতিনিধি:: জাতীয় বৃক্ষরোপন অভিযান ২০১৮ইং উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ২৩৭টি প্রতিষ্ঠানে ৫০টি করে মোট ১১হাজার ৮৫০টি চারা বিতরন রোপান করা হয়েছে। ১৮ জুলাই বুধবার সকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম চারা রোপন উদ্বোধন করেন। এই সময় কসবা সহকারী কমিশনার ভূমি জোবাইদা আক্তার,কসবা মহিলা কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া, বদিউল আলম সায়েন্স টেকনোলজি কলেজের অধ্যম মো:নজির আহাম্মদ, কসবা মাধ্যমিক কর্মকর্তা আবু জাফর আহাম্মেদ, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢাল,িকসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউছুব ভুইয়া, কসবা উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা রৌন আরা ও উপজেলা বনকর্মকর্তা বলাই চন্দ্রRead More
আইনমন্ত্রী আনিসুল হকের বড় বোন মরহুমা সায়মা ইসলাম মিনার স্বরণে কসবায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
কসবা প্রতিনিধি: আইন,বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক এমপির বড় বোন মরহুমা সায়মা ইসলাম মিনার স্বরণে কসবা পৌর কাউন্সিলর রগু মিয়ার উদ্যেগে তেতৈইয়া খেলার মাঠ পশ্চিম পাশে দোকান চত্বরে মঙ্গলবার ১৭ জুলাই সন্ধ্যায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় কসবা পৌর মেয়র মো:এমরান উদ্দিন জুয়েল,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন, আলী আজ্জম,পৌর কাউন্সলির সজবি,হলোল উদ্দনি,সাবকে কাউন্সলির আবু তাহরে,কসবা পৌর সচ্ছোসবেক লীগরে আহবায়ক আল আমনি সরকার,কসবা উপজলো ছাত্রলীগরে সহ সভাপতি ইব্রাহমি,পৌর ছাত্রলীগরে সভাপতি সতৈক আলী,পৌর যুবলীগরে সাধারণ সম্পাদকRead More
ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালউদ্দিন টুকু এবং সংগঠনিক সম্পাদক মামুন হাসান এর মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা যুবদলের উদ্যোগে শহরের মেড্ডা শ্মশান ঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা যুবদলের সভাপতি মোঃ শামীম মোল্লার সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, গোলাম সারোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও জেলা যুবদলের নেৃতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশেRead More
বিজয়নগরে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষ পুলিশ। সহ ২০ জন আহত ।।
বিজয়নগরে সোমবার সন্ধায় তুচ্ছ ঘটনায় দুপক্ষের হামলায় পুলিশ সহ ২০ জন আহত হয়েছে,আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে,পরিস্তিতি নিয়ন্ত্রনে পুলিশ ৫০ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। পুলিশ জানায়,গতকাল উপজেরলার চম্পকনগর বাজারে পেয়ারা কিনা নিয়ে২ ছেলের মধ্যে মারামারি হয় আজ বিকালে স্থানীয়রা মিমাংসা করতে গেলে উভয় পক্ষের সংঘর্ষ বাধলে পুলিশ সহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়,এব্যপারে বিজয় নগর থানার ওসি আলী আরশাদ জানান,পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এস আই সাইফুল সহ ৪ পুলিশ আহত হয়েছে এবং ৫০ রাউন্ড টিয়ারগ্যাস গ্যাস নিক্ষেব করা হয়েছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে তবে কারা মারামারি করছিল তা জানাRead More
আখাউড়া – সুলতানপুর মহাসড়কে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে।বহু হতাহতের আশঙ্কা
আখাউড়া – সুলতানপুর মহাসড়কের জারুলতলা নামক স্থানে দিগন্ত বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে, বহু হতাহতের আশঙ্কা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে।
উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান
ব্রাহ্মণবাড়িয়া- ০২ নির্বাচনী এলাকার (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু সরাইল ও আশুগঞ্জ উপজেলায় বিভিন্ন অঞ্চলে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি হাট বাজার ও প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগের পাশাপাশি বিভিন্ন উঠান বৈঠক, পথ সভা, হাট সভা, মত বিনিময় ও বিভিন্ন জনসভায় বক্তব্য রাখেন। এ সব সভা সমাবেশে তিনি বলেন উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকা। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধিRead More
আখাউড়ায় উত্তর ইউপিতে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে
আজ মঙ্গলবার সকালে আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে ঝিনুক ওরফে শ্রাবন্তি (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর ইউনিয়নের করুয়াতলী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু শ্রাবন্তি আখাউড়া উত্তর ইউনিয়নের করুয়াতলী গ্রামের স্বপনের ঋষির কন্যা। স্থানীয়রা জানান, শ্রাবন্তি সকালে অনুমান ৭টায় নিখোজ হয়। পরে তাদের বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভেসে উঠে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার গোলাম মোস্তফা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



















