July, 2018
স্বাধীনতার ৪৭ বছর পর বিদ্যুৎ পেল হাওর বেষ্টিত দুই গ্রামের ৪৪৮ পরিবার
এম.ডি.মোরাদ মৃধা, নাসিরনগর হতে। স্বাধীনতার ৪৭ বছর পর বিদ্যুৎ পেল হাওর বেষ্টিত গোয়ালনগর ও ভলাকুট ইউনিয়নের দুটি গ্রামের ৪৪৮ টি পরিবার। এক কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে ৪৪৮ গ্রাহকের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এই দুই ইউনিয়নে প্রায় ৯ কিলোমিটার নতুন লাইন টানা হয়েছে। শুক্রবার (২০ জুলাই) বিকেলে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী ও ভলাকুট ইউনিয়নের মাইজখোলা গ্রামে বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। বিদ্যুৎ সংযোগ কার্যক্রম উপলক্ষে আয়োজিত সভায় গোয়ালনগর ইউনিয়ন আওয়ামীRead More
নবীনগরে জাতীয় মৎস সাপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ‘‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এ শ্লোগান কন্ঠে তোলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজো মৎস অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এক র্বণাঢ্য র্যালী শহরের সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের পুরাতন অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়িার শফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম,উপজেলা সিনিয়র মৎস্য র্কমর্তা মোহাম্মদ আবু মাসুদ প্রমুখ।
নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে আরিশা(২) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মো. হোসেন মিয়ার মেয়ে। জানা যায়, বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরে খেলা করার সময় শিশুটি পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
নবীনগরে একটি কলেজ থেকে পাস করেনি কেউ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বর স্কুল এন্ড কলেজ থেকে ২০১৮ উচ্চ মাধ্যমিক পরিক্ষায় কেউ পাস করেনি। ওই কলেজ থেকে এবার ১৩ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অংশগ্রহণ করে ১৩ জনই ফেল করে।এ ছাড়া তোফায়ে আলী কারিগরি স্কুল এন্ড কলেজ ৮১.৮২/, আলিম উদ্দিন জোবেদা ডিগ্রি কলেজ ৭৪.৮৯/, লাউর ফতেহপুর ব্যারিষ্টার জাকির আহমেদ কলেজ ৬৯.৬২/,সুর সম্রাটট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ ৬৬.১৯/,সলিমগঞ্জ ডিগ্রি কলেজ ৫২.৪২/,মহিলা ডিগ্রি কলেজ ৪৫.৪৯/সরকারি কলেজ ৩৪.১২/,জিনদপুর স্কুল এন্ড কলেজ ১২.৭৩/,বীরগাঁও স্কুল এন্ড কলেজ ১০.৭১/। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন জানান,কৃষ্ণনগর আব্দুল জব্বর স্কুল এন্ডRead More
কাতারে বাংলাদেশ স্কুল এন্ড কলেজে এইচএসসি পাসের হার ৯২.৫৯ শতাংশ
আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ বাংলাদেশের সাথে মিল রেখে কাতারেও প্রকাশিত হয়েছে এইচএসসি পরীক্ষার ফলাফল। বাংলাদেশি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এম.এইচ.এম স্কুল এন্ড কলেজে ২০১৮ সালে এইচএসসি পাসের হার ৯২.৫৯ শতাংশ। পরীক্ষার্থী ৫৪ থাকলেও মোট পাস ৫০,জিপিএ-৫ পেয়েছে ২জন।গড় পাসের হার ৯২.৫৯ শতাংশ।বাংলাদেশে পাসের হার ৬৬.৬৪ শতাংশ হলেও কাতারে পাসের হার ৯২.৫৯ শতাংশ। অংশগ্রহণকারী বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ জসিম উদ্দীন আহমদ। দেশে তুলনায় প্রবাসে এমন ঈর্ষণীয় ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীকে অভিনন্দন জানিয়েছেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও রাষ্ট্রদূত আসুদ আহমদ এবং বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের পরিচালক লেফটেন্যান্ট কমান্ডারRead More
কসবায় আইনমন্ত্রীর বড় বোনের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত
কসবা প্রতিনিধি:: আইন,বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপি’র বড় বোন সায়মা ইসলাম মিনার স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শুক্রবার ২০ জুলাই সকালে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কসবা জেলা পরিষদ অডিটরিয়ামে সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আইনমন্ত্রীর বড় বোন সায়মা ইসলাম মিনার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকসভায় আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন,উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,কাজী আজহারুল ইসলাম,কসবা পৌর মেয়র মো:এমরান উদ্দিন জুয়েল,উপজেলা ভাইসচেয়ারম্যান শাহিন সুলতানা, কসবা থানা অফিসার ইনচার্জ মো:আব্দুল মালেক, জেলা পরিষদ সদস্য আইয়ুব আলী ভুইয়া,সফিকুল ইসলামRead More
জয়ন্তিকা ট্রেনের চালককে মারধর, ৩ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়া ছাড়লো
চালককে মারধর করার অভিযোগে ঢাকা থেকে সিলেটগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তিন ঘণ্টা থামিয়ে রাখার পর আবার ছেড়ে গেছে। ট্রেনের চালক আলিম হোসেনকে মারধর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। বেলা আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর ছেড়ে যায় ট্রেনটি। তবে এসময় অন্যান্য ট্রেন চলাচল করেছে বলে স্টেশন কর্মকর্তা জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী মাস্টার মঈনুল হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থামার পর একদল যাত্রী ইঞ্জিন বগিতে ওঠার চেষ্টা করে। বাধা দেওয়ায় ট্রেনের সহকারী চালক আলিম হোসেনকেRead More
নরসিংসার আলহাজ্ব বেগম নূরুন্নাহার কলেজের চারতলা ভবন উদ্বোধন
সরাইলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ পালিত
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ : স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে সরাইলে বন্যাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এতে প্রধান অথিতি হিসেবে উপস্তিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা । এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি সরাইল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। পরেRead More
কসবায় মাদক সচেতনায় পুলিশ
খ,ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি মাদকের কুফল সর্ম্পকে সচেতনতা সৃষ্টি করতে ব্যতিক্রম উদ্যোগ হাতে নিয়েছে কসবা থানা অফিসার ইনচার্জ মো:আব্দুল মালেক।সেই সচেতনতাকে অব্যাহক রাখার জন্য ১৯ জুলাই বৃহম্পতিবার সকালে কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় সচেতনতা করতে উপস্থিত হয়েছেন কসবা থানা উপ পুলিশ পরিদর্শক মো: বেলাল হোসেন। এই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আবউ ইউসুফ ভুইয়া ও সহকারী প্রধান শিক্ষক আবু কাউছার উপস্থিত ছিলেন। উপস্থিত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মাদককে না বলুন অঙ্গিকার করেছেন।
বিজয়নগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুস্ঠিত
আজ বুধবার সকালে বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অফিসের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুস্ঠিত হয়েছে,।উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ, মৎস্য কর্মকর্তা মোঃ আবু ছালেহ,প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু,যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হুসেন,নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল,সাংবাদিক সারুয়ার হাজারী প্রমুখ। এসময় বিভিন্ন অফিসার ও সাংবাদিকবৃন্দ উপস্তিত ছিল



















