Main Menu

July, 2018

 

কাতারে নোয়াখালী ক্লাবকে পরাজিত করে ব্রাহ্মণবাড়িয়ার টিম ঝিঝিপুকা চ্যাম্পিয়ন

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ সিলেট ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে সিজন ৩ ক্রিকেট টুনার্মেন্ট ২০১৮ শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।২ মাস মাসব্যাপী চলা ৮টি দলের অংশগ্রহনে চলে এই খেলা। নোয়াখালী রংধনু স্পোটিং ক্লাব ও ব্রাহ্মণবাড়িয়া জেলা টিম ঝিঝিপুকা স্পোটিং ক্লাব এর মধ্যে ফাইনাল অনুষ্টিত হয়,শুক্রবার বিকাল ৪টায় কাতারের মদিনা খলিফার খেলার খেলার মাঠে টসে জিতে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া  স্পোটিং ক্লাব বেটিং করে, ১২ ওভারের খেলায় ১৩৫ রান করে অল আউট হয়ে যায়, জবাবে নোয়াখালী রংধনু  স্পোটিং ক্লাব জয়ের জন্য পোরা ওভার খেলে ৮ উইকেটে ১২২ রান করে পরাজিত হয়।খেলায় ম্যান অফদ্যা ম্যাচ পুরুস্কার পানRead More


নবীনগরে অভাবের তাড়নায় শশুর বাড়িতে এসে জামাইয়ের আত্মহত্যা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে হতদরিদ্র দিনমজুর শশুর বাড়িতে এসে গতকাল শনিবার বিকেলে (কেরির বড়ি) বিষ পান করে আত্মহত্যা করেছে বাবুল দেব (২৮) নামে এক জামাই। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্বপাড়ার হতদরিদ্র দিনমজুর সুরেশ দাস। শ্যামগ্রাম বাজারে বোঁঝা টেনে কোনোমতে দিনাতিপাত করতেন বৌ, ছেলে-মেয়ে নিয়ে। অসচ্ছল পিতার সংসারে মরার উপর খাঁরার ঘাঁ হয়ে কয়েক মাস আগে চেপে বসে মেয়ে ও মেয়ের জামাই তিন সন্তানের জনক বাবুল দেব (২৮)। কাজকর্ম না করে সারাদিন শুয়ে-বসে দীনদরিদ্র শশুর বাড়িতে অবস্থান করাটাকে কোনো মতেই মেনে নিতেRead More


সমান তালে এগিয়ে দু’বোন,এইচএসসিতে জিপি-৫।

এম.ডি.মোরাদ মৃধা,নাসিরনগর হতেঃ এইচএসসি পরিক্ষায় জিপিএ-৫ পেয়েছে দু-বোন তাহ‌সিন চৌধুরী জে‌রিন ও মাহজা‌বিন আলম নও‌রিন। তারা দুজন খালাতো বোন। তাহসান চৌধুরী হল মানবজমিন পত্রিকার নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোঃ আ‌জিজুর রহমান চৌধুরীর বড় মেয়ে। মাহজা‌বিন আলম নও‌রিন হল নাসিরনগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলম‌গির মিঞার মেয়ে । ঢাকার হামদর্দ পাব‌লিক ক‌লেজ হতে বিজ্ঞান বিভাগ থেকে দুইজনই জিপি-এ ৫ পে‌য়ে‌ছে। সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী ও শিক্ষক আলমগির মিঞা সবার কাছে দোয়া চেয়েছেন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নে। উল্লেখ্য নিওরিন ও জেরিন এসএসসি পরিক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল। এইচএসসিতে ওRead More


কসবায় ঘূর্নিঝড়ে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি, ৪জন আহত।।

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঘূর্নিঝড়ে ঘরবাড়ি গাছপালা সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় ৪জন আহত হয়। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কসবার কুটি ইউনিয়নের মাইজখার ও দক্ষিণখার গ্রামে দক্ষিণ থেকে ঘূর্নিঝড় এসে দুই গ্রামের প্রায় ১০-১২টি ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। ঘরের মালামাল, ফসলি জমি,গাছপালার সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা এবং ক্ষতিগ্রস্থ নুরুজাহান জানান। স্থানীয় ইউপি মেম্বার রফিকুল ইসলাম ভুইয়া জানান ৪জন আহত হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে রয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এবিষয়ে জেলা প্রশাসক রেজুওয়ানুর রহমান জানান, উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থাRead More


ফেইস বুকে মিথ্যা মারা যাওয়ার খবর প্রচার

বিজয়নগরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে,ঢাকা সিলেট মহাসড়কে ১ঘন্টা যানচলাচল বন্ধ

বিজয়নগর  প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুরে বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ও কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ^বিদ্যালয় কলেজের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান আলহাজ¦ কাজী মো: শফিকুল ইসলামের নামে ফেইস বুকে প্রভাষক আশরাফুল হাজারী মিথ্যা মারা যাওয়ার খবর প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে । আজ শনিবার সকাল ১০টায় এলাকাবাসী ঢাকা সিলেট মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন এসময় ঢাকা সিলেট মহাসড়ক ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকে । মানবন্ধন শেষে ইসলামপুর বাজারে প্রতিবাদ সভায় কাজী হারিছুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মো: আব্দুল কুদ্দুস ,ইয়ামিনুল হক ,আজিুর রহমান হেলাল ,নাসির উদ্দিনRead More


কসবায় মর্টার সেল ধ্বংস করেছে সেনাবাহিনী

কসবা প্রতিনিধি : কসবায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা দুটি মর্টারসেল ধ্বংস করেছে সেনাবাহিনীর সদস্যরা। ২১জুলাই শনিবার বিকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ এলাকায় একটি খোলা মাঠে মর্টারসেলগুলি ধ্বংস করা হয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল মালেক জানান, গত শুক্রবার বিকেলে উপজেলার মন্দাভাগ গ্রামের বাজারের পাশে একটি পুকুরের পানি সেচের কারনে কমতে থাকে। স্থানীয় জাকির মিয়া ও সুখন মিয়া নামে দুজন পুকুরে মর্টারসেল দুটি দেখতে পায়। তারা কসবা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই পরিত্যক্ত অবস্থায় দুটি মর্টারসেলগুলি উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখে। পরে কুমিল্লা সেনানিবাসে আর্টিলারী ইউনিটেরRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলায় ফলাফলে কসবায় সেরা বায়েক কলেজ। আনন্দ শোভা যাত্রা।।

কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মধ্যে শৃঙ্খলা ও নিবিড় পরিচর্যায়র কারণেই প্রতিবারের মতো এবারও ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে বায়েক আলহাজ্ব শাহআলম কলেজ। ২১ জুলাই শনিবার দুপুরে কলেজের অধ্যক্ষ,শিক্ষক মন্ডলি,ছাত্র-ছাত্রীরা কলেজ চত্বরে এক আনন্দ সভার আয়োজন করেন। অধ্যক্ষক মো:মাজহারুল ইসলাম কাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী।বক্তব্য রাখেন কলেজের প্রভাষক বাবু উওম কুমার রায় প্রমুখ। এবারের এইচএসসি পরীক্ষায় ২৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৫৫জন পাসসহ ২জন জিপিএ-৫ পেয়েছে। কারিগরিতে ৫৫জনের মধ্যে ৫১জনপাসসহ জিপিএ-৫- ১জন। পাসের হার ৮৭.৩৩%। কলেজের অধ্যক্ষ মো: মাজহারুল ইসলাম কাশেম বলেনRead More


নবীনগরে তুচ্ছ ঘটনায় নিহত ২

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নে গতকাল শুক্রবার সন্ধ্যায় পৃথক স্থানে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে, মো. তাইজুল ইসলাম (অরুফে অন্ধু মিয়া)(৩৮) এবং মো. মারুফ মিয়া(২২)। স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার ধরাভাঙ্গা গ্রামের প্রবাসী মো. নূরুল আমিনের বাড়ি দীর্ঘ ২০ বছর যাবত দেখা শুনা করতো পার্শ্বরর্তী বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো.তাইজুল ইসলাম (অরুফে অন্ধু মিয়া)। ঘটনার দিন শুক্রবার বিকেলে তাইজুল তার বাড়িতে হুক্কা খাচ্ছিলেন,সেটা দেখে হুক্কার নেশা পেয়ে যায় একই গ্রামের হাছান মিয়ার(৩২)। হুক্কা খেতে না দেওয়ায় হাছান বটি দা দিয়েRead More


নবীনগরে গ্লোবাল মানি ট্রান্সফার ঈদ আনন্দের পুরস্কার বিতরণ ও গ্রাহক সমাবেশ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অগ্রনী ব্যাংক ও গ্লোবাল মানি ট্রান্সফার এর যৌথ উদ্যোগে ঈদ আনন্দের ঘোষিত পুরস্কার বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহসপতিবার সন্ধ্যায় অগ্রনী ব্যাংক কার্যালয়ে এক অনারম্বর এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল প্রধান হিফজুর রহমান। অনুষ্ঠানে অগ্রনী ব্যাংকের গ্রাহক গ্লোবাল মানি ট্রান্সফার ঈদ আনন্দের এলএডি টিভি পুরস্কার বিজয়ী জান্নাত বেগমের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সার্কেল সহকারি মহাব্যবস্থাপক লক্ষণ চন্দ্র সিংহ, গ্লোবাল মানি ট্রান্সফার এর কুমিল্লা অঞ্চল প্রধান মাযাহারুল ইসলাম,প্রিন্সিপাল অফিসার রিয়াজুল ইসলাম, সার্কেল অফিসার নিজামূলRead More


বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু চিকিৎসার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু চিকিৎসার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ শুক্রবার সকালে শহরের সরকার পাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসার দাবী জানান। কর্মসূচীতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনেরRead More


This site is protected by wp-copyrightpro.com