July, 2018
মিয়ানমারের ওপর আরও বল প্রয়োগ করতে হবে: জাতিসংঘের মহাসচিব
রোহিঙ্গা ইস্যুর যৌক্তিক সমাধানে মিয়ানমারের ওপর আরও বল প্রয়োগের কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। ১ জুলাই, রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে জাতিসংঘের মহাসচিব এ মন্তব্য করেন। সে সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম উপস্থিত ছিলেন। জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেন, ‘তাদের (মিয়ানমার) ওপর আরও বল প্রয়োগ করতে হবে, যাতে তারা রোহিঙ্গা ইস্যুতে কী করতে হবে, তা বুঝতে পারে।’ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে বিস্তারিত জানান। ইহসানুল হক জানান, বৈঠককালে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংক রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থেকে সহায়তা অব্যাহত রাখার কথা দিয়েছে।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলানিউজের বর্ষপূর্তি উদযাপন
সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলানিউজ তার নিজের অবস্থান সৃষ্টি করে নিয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় শোভাযাত্রা, আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলানিউজের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (০১ জুলাই) সকাল ১১টার দিকে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব হলরুমে বিটিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আরজু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার মেয়র নায়ার কবির। এ সময় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামাল মোহাম্মদ রাশেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন,Read More
সীমান্ত হাট সৃষ্টিতে আগ্রহী রাজ্য সরকার
আগরতলা ২৭ জুন (এ.এন.ই ): সীমান্ত হাট ভারত ও বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নিদর্শন। দুই দেশের সীমান্তে দুর্গম অঞ্চলে ঐতিহ্যপূর্ণ ব্যবসাকে স্থানীয়ভাবে উৎসাহ প্রদানের লক্ষ্যে মেঘালয়ে ২০১১ সালে প্রথম সীমান্ত হাটটি স্থাপিত হয়। প্রথাগত আমদানি রপ্তানি ব্যবসার জটিলতা না থাকার দরুন দুই দেশের পণ্য সামগ্রীর ব্যবসায় স্থানীয় বাসিন্দারা বিশেষভাবে উৎসাহিত হন। বিধানসভায় এক দৃষ্টি আকর্ষণীয় নোটিশের ভিত্তিতে মুখ্যমন্ত্রী তথা রাজ্যে শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বর্তমানে ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে ২টি সীমান্ত হাট ব্যাপক জনপ্রিয়। এই সীমান্ত ‘হাটের বাণিজ্য শুধুমাত্র স্থানীয় অর্থ নীতির উন্নয়নই করে না, দুই দেশের মানুষের মধ্যেRead More
নবীনগরে ড্রেনে নবজাতকের মরদেহ
নবীনগর সংবাদদাতাঃ ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলায় ড্রেন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের হাসপাতাল পাড়ার একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বিকেলে হাসপাতাল পাড়া এলাকার একটি ড্রেনের পানিতে ওই নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক সেলিম পারভেজের পিতার মৃত্যুতে সরাইল প্রেসক্লাবের শোক
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ দীপ্ত টিভির জেলা প্রতিনিধি, দৈনিক ইত্তেফাকের আশুগঞ্জ সংবাদদাতা, দৈনিক ২১শে আলো’র সম্পাদক ও আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম পারভেজের পিতা বিশিষ্ঠ ঠিকাদার মো. সিরাজুল ইসলাম (৭৫) গত শনিবার গভীর রাতে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—–রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক সেলিম পারভেজের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সরাইল প্রেসক্লাব। গতকাল রোববার বাদ যোহর চরচারতলা আলীয়া মাদরাসা মাঠে জানাযা শেষে হলাপাড়া তাদের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। বিকালেRead More
সরাইলে মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হুমকি
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ জায়গা জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই বৃদ্ধসহ হাসপাতালে এক পরিবারের ৫ জন। রেহাই পায়নি মহিলারাও। মাথা ফাটিয়েছে। ভেঙে দিয়েছে হাত। এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন বৃদ্ধ মুরজান ঠাকুর (৬০)। এব্যাপারে সরাইল থানা মামলা হয়েছে । উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল ঠাকুর বাড়িতে ঘটেছে এ তান্ডব। সরাইল থানা পুলিশ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার কুদরত আলী (৪০) একজন মাদক ব্যবসায়ী। অন্য আসামিরা বুক ফুলিয়ে প্রকাশ্যে ঘুরছে। আর মামলা প্রত্যাহার করতে হুমকি দিচ্ছে বাদী ও তার স্বজনদের। রাস্তাঘাটে ওঁৎ পেতে বসে থাকে বাদীRead More
অতিথি আরজুর সম্মিলিত পরিকল্পনায় ৫১টি গানের কাজ চলছে
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌর সভার কৃতি সন্তান অতিথি আরজু। ছোট বেলা থেকে ডান পিঠে ছিলেন। ঐতিয্যবাহি রাজা বীর বিক্রম চানিক্য বাহাদুরের স্থাপিত কল্যাণ সাগর পাড়েই তার জন্ম । ছোট বেলা থেকে বেড়ে উঠার শুরু থেকেই সঙ্গীতের প্রতি তাঁর সাধনা ছিল। তবে তিনি শিল্পী না হয়ে সৃষ্টিতে বিশ্বাসী ছিলেন। তাই তিনি বহু গান রচনা করে বাংলাদেশে বাংলা গানের জগতে বেশ আলোচিত । সুরকার ও গীতিকার হিসেবে পরিচিতি,জনপ্রিয়তা ও সমাদৃতি ইতোমধ্যেই মুঠোবদ্ধ করেছেন হালের আলোচিত তরুণ ও মেধাবী এ গীতিকার। তার কথায় দেশের সনামধন্য বেশ ক‘জন সঙ্গীত শিল্পী গেয়েছেন।Read More
নবীনগরে প্রধানমন্ত্রী’র’ছবি ব্যঙ্গ করে ফেসবুকে পোষ্ট দেওয়ায় তথ্য প্রযুক্তি আইনে মামলা,গ্রেপ্তার-১
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রধানমন্ত্রী’র’ছবি ব্যঙ্গ করে ফেসবুকে পোষ্ট দেওয়ায় তথ্য প্রযুক্তি আইনে মামলা সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুর রহিমের নেতৃত্বে শুক্রবার রাতে শ্যামগ্রাম ইউপি সদস্য আব্দুল লতিফ শাহ আলম কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত আব্দুল লতিফ শাহ আলম উপজেলার নোয়াগ্রাম সাবেক ইউপি সদস্য মৃত সাফিজ উদ্দিনের ছেলে। জানা যায়,উপজেলার শ্যামগ্রাম ইউপি,সদস্য আব্দুল লতিফ শাহ আলম তার ব্যাক্তিগত ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র’ছবি ব্যঙ্গ করে গত মে মাসের পাচ তারিখে পোষ্ট দিলে মুহুর্তেই স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের নজরে আসলে শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু মেম্বার বাদী হয়ে গতRead More
দুই এমপি’র সংবর্ধনাকে কেন্দ্র করে নবীনগর আ’লীগের দ্বন্দ্ব, নেতা/কর্মীদের ক্ষোভ এলাকায় উত্তেজনা
নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার স্থানীয় দুই এমপিকে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে নবীনগর উপজেলার বড়িকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের তৃনমূল নেতা/কর্মীদের মাঝে দ্বন্ধ ,ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংসদীয় নির্বাচনী এলাকা সীমানা নির্ধারনে সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়ন দুইটি নবীনগর উপজেলার সাথে পুনরায় অন্তভূক্ত হয়েছে। এ অন্তভূক্ত হওয়ার পিছনে দুই উপজেলার স্থানীয় সংসদ ফয়জুর রহমান বাদল ও ক্যাপটেন এবি তাজুল ইসলামের অবদানের জন্য ওই দুই ইউনিয়নবাসী সম্মিলিতভাবে তাদের সংবর্ধনা দেওযার আয়োজন করে। এ নিয়ে ঢাকাস্থ এলাকার নেতাদের সমন্বয়ে উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী এম হালিমের অফিসে অনুষ্টিত এক বৈঠকে সকলের সার্বিকRead More
নবীনগরে ব্যক্তিগত পুকুর করতে সরকারি গাছ কাটার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ উঠেছে এক প্রভাবাশালীর বিরুদ্ধে। ব্যক্তি মালিকানাধীন পুকুর করতে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওয়ার্ড কাউন্সিলরসহ সংশ্লিষ্টরা এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাছে গতকাল রবিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, পৌর এলাকার আলমনগর দক্ষিণপাড়ায় যাতায়তের সড়কের দুই পাশে সরকারি জায়গায় এলাকাবাসীর সহযোগিতায় বন বিভাগ কিছু গাছ লাগায়। ওই সড়কের পাশেই রয়েছে এলাকার প্রভাবশালী ব্যক্তি মো. তাজুল ইসলাম। একই ফসলি জমি কেটে তিনি পুকুর করছেন। ওই পুকুর করতে গিয়ে রাস্তার পাশের তিনটি গাছ কেটে নিচ্ছেন। এলাকার লোকজন এ বিষয়েRead More



















