Main Menu

নবীনগরে প্রধানমন্ত্রী’র’ছবি ব্যঙ্গ করে ফেসবুকে পোষ্ট দেওয়ায় তথ্য প্রযুক্তি আইনে মামলা,গ্রেপ্তার-১

[Web-Dorado_Zoom]

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রধানমন্ত্রী’র’ছবি ব্যঙ্গ করে ফেসবুকে পোষ্ট দেওয়ায় তথ্য প্রযুক্তি আইনে মামলা সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুর রহিমের নেতৃত্বে শুক্রবার রাতে শ্যামগ্রাম ইউপি সদস্য আব্দুল লতিফ শাহ আলম কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত আব্দুল লতিফ শাহ আলম উপজেলার নোয়াগ্রাম সাবেক ইউপি সদস্য মৃত সাফিজ উদ্দিনের ছেলে।

জানা যায়,উপজেলার শ্যামগ্রাম ইউপি,সদস্য আব্দুল লতিফ শাহ আলম তার ব্যাক্তিগত ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র’ছবি ব্যঙ্গ করে গত মে মাসের পাচ তারিখে পোষ্ট দিলে মুহুর্তেই স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের নজরে আসলে শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু মেম্বার বাদী হয়ে গত ৫ই মে নবীনগর থানায় সাধারণ ডায়রী(জিডি)করেন। তারই পরিপ্রেক্ষিতে থানা পুলিশ তদন্ত করে সত্যতা পাওয়ায় ২৯শে জুন মামলা রেকর্ড করে মামলার আসামী আব্দুল লতিফ শাহ আলম কে গ্রেফতার করে শনিবার(৩০/০৬)বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares