Main Menu

July, 2018

 

নবীনগরে যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক কর্মশালা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়ে উপজেলার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত শিক্ষার হার বাড়ানোর লক্ষে যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (০৩/০৭)নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,এসএমসি কমিটির সভাপতি ও সাংবাদিকসহ ৪০জন অংশগ্রহন করে। কর্মশালায় ছাত্রদের বিদ্যালয়ের ১০০% উপস্থিতি,ঝড়ে পড়া রোধ,বিদ্যালয়ে সুস্থ পরিবেশ ও সার্বিক উন্নয়ন কার্যকর করতে শিক্ষক ছাত্র অভিভাবকদের মধ্যে যোগাযোগ বাস্তবায়ন ও মনিটরিং এর উপর গুরুত্ব দেওয়া হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রামRead More


ওমানে সড়ক দুর্ঘটনায় নবীনগরের এক প্রবাসি নিহত

নবীনগর প্রতিনিধি:  ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে আনুমানিক দুইটার দিকে ওই দেশের নাখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জালাল মিয়া (৫০) নামে নিহত ওই ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের কাজলিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মন্সুর আলী বাড়ির মকবুল মিয়ার ছেলে। সূত্র জানায়, জালাল ওই দেশে রাজমিস্ত্রির কাজ করতেন। ঘটনার সময় সে কর্মস্থলে যাবার পথে বেপরোয়া এক প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের পারিবারিক সূত্র জানা যায়, চার ভাই তিন বোনের মাঝে সে তৃতীয় সন্তান। দীর্ঘ দুই যোগেরও বেশি সময় ধরেRead More


সরাইলে ২ গাঁজা পাচারকরী গ্রেপ্তার। ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ।।

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥  সরাইলে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে গ্রেপ্তার হয়েছে ২ ব্যক্তি। গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া মোড় এলাকা থেকে গ্রেপ্তারের পর সোয়া কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে ২ মাদক পাচারকারীকে ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন। সূত্র জানায়, সীমান্ত এলাকা বিজয়নগর থেকে যাত্রীবাহী লোকাল বাসে অভিনব কায়দায় ঢেওয়া ফলের নিচে পলিথিন মোড়িয়ে লোক চক্ষুকে ফাঁকি দিয়ে সোয়া কেজি গাঁজা নিয়ে ভৈরবের উদ্যেশ্যে রওনা দেয় ইদ্রিস মিয়া (৫৫) ও হানিফ মিয়া (৩৫) নামের দুই মাদক পাচারকারী। গোপন সংবাদেরRead More


সরাইলে পরীক্ষার ফি-এর জন্য পরীক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষক!

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥  পরীক্ষার ফি বকেয়া থাকায় সাজিদুর রহমান নামের এক পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বের করে দিলেন শিক্ষক। গতকাল সোমবার উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা আলহাজ্জ্ব নূরুর রহমান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। কেন্দ্র থেকে বেরিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় সপ্তম শ্রেণির ছাত্র সাজিদ। সাজিদ উপবৃত্তিও পেয়ে আসছে। ছাত্র ও তার পারিবারিক সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ে চলছে দ্বিতীয় সাময়িক পরীক্ষা। গতকাল ছিল অভিভাবক প্রতিনিধি মো. মশিউর রহমানের ছেলে সাজিদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। পরীক্ষার ফি বকেয়া থাকার দায়ে বেলা সাড়ে ১২টার দিকে কেন্দ্র থেকে দায়িত্বে নিয়োজিত শিক্ষক সাজিদকে বের করে দেন।Read More


প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৩জুন বিভিন্ন স্থানীয়, জাতীয় ও অনলাইন পত্রিকায় প্রকাশিত “সরাইলে চুন্টা এ, সি, একাডেমীতে বিদ্যুৎসাহী নির্বাচনে ১৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ । গত ১২জুন একই শিরোনামে জেলা প্রশাসক বরাবর অভিযোগকারীর আবেদন গত ১ জুলাই একই পত্রিকায় বঙ্গবন্ধুর বই গ্রহণ না করায় । চুন্টা এ,সি, হাই স্কুলের প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ। শিরোনামে প্রকাশিত সংবাদে আমার নামে যে অভিযোগ করা হয়েছে তা আমার দৃষ্টি গোচর হয়েছে। অভিযোগে ১৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সহ ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মোঃ হাবিবুর রহমান যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের অভিযুক্ত পাক বাহিনীর সহযোগী স্থানীয়Read More


নাসিরনগরে সামান্য বৃষ্টি হলেই হাটু জল, শিক্ষার্থীদের ভোগান্তি চরমে

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে।।  ৫-১০ মিনিটের হালকা বৃষ্টিতেই জল থইথই। সামান্য বৃষ্টি! আর তাতেই রাস্তায় জল জমে গেছে । নাসিরনগরে প্রবেশের প্রধান রাস্তা এটি। সাধারণ মানুষের প্রশ্ন সামান্য ৫-১০ মিনিটের বৃষ্টিতেই যদি এই অবস্থা হয় তাহলে বর্ষায় ভরা মৌসুমের ভারী বৃষ্টিতে কতটা সমস্যায় পড়তে হবে। ২ জুলাই সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নাসিরনগর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় ৫-১০ মিনিটের বৃষ্টিতে পানি জমে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী সহ স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী চলাচল করেন। বেশ কিছুদিন ধরে সামান্যRead More


কসবায় মা’কে হত্যার ঘটনায় ছেলে আটক।

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লাঠি দিয়ে আঘাত করে সৎ মা’কে হত্যার দায়ে নোয়াব মিয়া (২০) নামের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ৭টায় উপজেলা কুটি ইউনিয়নের দক্ষিনখাড় বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। নোয়াব ওই গ্রামের স্থানীয় পল্লী চিকিৎসক সেলিম মিয়ার তৃতীয় স্ত্রীর সন্তান। পুলিশ জানায় দক্ষিনখাড় গ্রামের গ্রাম্য ডাক্তার হাজী সেলিম চার বিয়ে করেছিলেন। চার স্ত্রীর ঘরে তার ১৪ সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন ঝামেলা নিয়ে তৃতীয় স্ত্রীর ছেলে নোয়াবের সাথে চতুর্থ স্ত্রী ফাতেমার কথা কাটাকাটি হয়। এর জের ধরে রবিবার সকালে মা ফাতেমাকে সৎ ছেলে নোয়াব লাঠি দিয়েRead More


আগামী ৫ জুলাই বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের শিল্পী সম্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের উদ্যোগে আগামী ৫ জুলাই ২০১৮ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার সন্ধ্যা ৬-৩০ মিনিটে শিল্পী সম্মিলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মিসেস নায়ার কবীর। বিশেষ অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সমপাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। লায়ন্সের সাবেক জেলা গভর্নর, স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর উদ্যোক্তা পরিচালক লায়ন ফিরোজুর রহমান ওলিও,ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা, মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানে শিল্পী সংসদের শিল্পীদের সঙ্গীত,মাদকবিরোধী র্কাযক্রমে একাত্মতায় গণসঙ্গীত, রুহুল আমীন সেলিম যাদুকরের যাদু, শেখ মাহবুবুরRead More


বিজয়নগরে জমি থেকে নবজাতক উদ্বার

10.health-logo

বিজয়নগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি থেকে এক জীবিত নবজাতককে উদ্বার করা হয়েছে । পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, রবিবার বিকালে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুরে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের পূর্ব পাশের জমিতে নবজাতকের চিৎকার শুনে লোকজন এগিয়ে গেলে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় এক ছেলে নবজাতককে উদ্বার করে। এব্যপারে ইসলামপুর পুলিশ ফাড়ির উপপরিদর্শক সুদিপ বিশ্বাস জানান, নবজাতকটিকে শেকুল মিয়া নামের এক লোক জমি থেকে উদ্বার করে তার হেফাজতে রেখেছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে শিশুটির সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে ।


একটু আদর করবেন? একটু আদর? _সহকর্মীর স্ত্রীকে গ্যাসফিল্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ ভাদুরী

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসফিল্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের নারী কেলেংকারীর ঘটনা টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। রবিবার বিদ্যালয়ের গভর্নিং কমটিরি সভায় অধ্যক্ষের নারী কেলেংকারির বিষয়টি প্রমাণিত হলে বিশ্বজিৎ ভাদুরী নামের ওই অধ্যক্ষ অপরাধ স্বীকার করে পদত্যাগ করেন। এঘটনাকে ন্যক্কারজনক বলে মনে করছে বাংলাদেশ গ্যাসফিল্ড কর্তৃপক্ষ। এদিকে অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মনিরুজ্জামান পলাশের প্রতিবেদনে পড়ুন বিস্তারিত। মোবাইল ফোনের কথোকপথন। “প্রশ্ন : ইহসাক সাহেব কোথায়? উত্তর আসলো, ইহসাক সাহেব বাইরে আছেন, আবারো প্রশ্ন : এখনও বাইরে আছেন? উত্তর আসলো, হুম মার্কেটে গেছেন বাচ্চাদের নিয়ে। প্রশ্নRead More


This site is protected by wp-copyrightpro.com