July, 2018
বেগম খালেদা জিয়ার জামিনের আদেশ স্থগিতের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তি এবং ও সু-চিকিৎসার দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জাল নথির উপর ভিত্তি করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দিয়ে কারাবন্দী রেখে মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ বেগম খালেদা জিয়ার জামিনের আদেশ স্থগিতের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্দ্যোগে গতকাল বৃহস্পতিবার শহরের কুমারশীল মোড় হইতে মেড্ডা বাসষ্ট্যান্ড ব্রীজ পর্যন্ত প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি সংক্ষিপ্ত পথ সভায় রূপান্তিত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এর সঞ্চালনায় উক্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমানRead More
নবীনগরে সাবেক ইউ পি সদস্য সহ দুই জনকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের জেল
নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সরকারি গাছ কাটার দায়ে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও আওয়ামীলীগের নেত্রী জাহানারা বেগম ও মোবাইলে প্রেমের মাধ্যামে টাকা হাতিয়ে নেওয়ায় রুবেল নামের এক যুবককে ছয় মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার সহকারী কমিশানর (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান এ কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্ত জাহানারা উপজেলা ইব্রাহিমপুর গ্রামের সুজন মিয়ার স্ত্রী ও পৌর এলাকার আলমনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে রুবেল মিয়া। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশানর (ভূমি) জেপি দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহানারার বিরুদ্ধে ইব্রাহিমপুর গ্রামের সড়কের পাশে নবীনগর সড়ক ও জনপথRead More
আখাউড়ায় সাজাপ্রাপ্ত আসামী আটক
সাদ্দাম হোসাইন,আখাউড়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া উপজেলায় সাজা প্রাপ্ত এক আসামীকে আটক করেছে পুলিশ। সূএে জানা যায়, গত বৃহ¯প্রতিবার (৪ জুলাই) সন্ধ্যার সময় গোপন সংবাদের ভিত্তিতে তার বসতবাড়ী হইতে তাকে গ্রেফতার করা হয়। থানা ও মামলা সুত্রে জানা গেছে, আটক উসমান মিয়া উপজেলার লোনাসার গ্রামের মৃত মোঃ আব্দু মিয়ার পুত্র। ২০১৭ সালে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা এক মামলায় এ সাজা প্রদান করে আদালত। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোশারফ হোসেন তরফদার বলেন , তাকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বৃহ¯পতিবার আদালতে প্রেরণRead More
বিজয়নগর থানা পুলিশের মাদক বিরোধী ব্লক রেইড:: চিহ্নিত ২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার
অদ্য ০৪/০৭/২০১৮ইং তারিখ বিকাল ০৩.০০ ঘটিকা হতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ এর নেতৃত্বে বিজয়নগর থানার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর ও নলগড়িয়া গ্রামে মাদক বিরোধী ব্লক রেইড পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ লাইন্স ব্রাহ্মণবাড়িয়া হতে আগত দাঙ্গা পুুলিশসহ থানার অফিসার ও ফোর্স মিলে প্রায় ৩০ (ত্রিশ) জন অংশ গ্রহণ করে। অভিযানে অংশ নেওয়া অফিসার ও ফোর্স ৫ (পাঁচ) টি টিমে বিভক্ত হয়ে উক্ত ২ (দুই)টি গ্রামের সকল প্রবেশ পথ বন্ধ করে দিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে সর্বাত্মক অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে চিহ্নিত কিছু মাদক ব্যবসায়ী গ্রাম ছেড়ে কাশিনগর গ্রামRead More
কসবায় রোদ-বৃষ্টিতে ট্রাক,প্রাইভেট কার ও মোটর সাইকেল
খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা:: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর হাতে বিভিন্ন সময় জব্দ করা মোটর সাইকেল,মাইক্রোবাস,প্রাইভেট কার,ট্রাক,সিএনজি,অটোরিক্শা নষ্ট হতে চলেছে। এসব যানবাহনের মূল্য প্রায় দেড় থেকে দুই কোটি টাকা। যানবাহন গুলো রাখা হয়েছে খোলা আকাশের নিচে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে এসব যানবাহন। ১০টি ইউনিয়ন আর একটি পৌরসভা নিয়ে কসবা উপজেলা। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর হাতে আটক গাড়ি গুলো কিংবা অন্য কোনো ধরনের যানবাহন আটক করা হলে থানায় চত্বরে রাখা হয়। দীর্ঘ ৫/৬ বছর আগে থেকে জব্দ করা যানবাহনও এভাবে পড়ে রয়েছে থানা চত্বরে।। আদালতের নির্দেশ নাRead More
সরাইল শিল্পকলা একাডেমির উদ্বোধন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ স্বাধীনতার ৪৮ বছর পর সরাইল উপজেলা শিল্পকলা একাডেমির আনুষ্ঠানিক উদ্ভোধন হয়েছে। গত (৪ জুলাই) বুধবার স্থানীয় সংসদ সদস্য কবি সাহিত্যিক ও কলামিষ্ট অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ফিতা কেটে সরকারি এ প্রতিষ্ঠানটির উদ্ভোধন করলেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাতের নেতৃত্বে সরকারি কর্মকর্তা কর্মচারি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের অংশ গ্রহনে শিল্পকলা একাডেমির একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সরাইল মহিলা কলেজেরRead More
নবীনগরে আশ্রয়ন প্রকল্পের উপকার ভোগীদের সাথে মতবিনিময়
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে গতকাল বুধবার সকালে আশ্রয়ন প্রকল্প-২ এর অধিনে যার জমি আছে ঘর নাই এর আওতায় ২১৯ টি ঘর পাওয়া উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম। এ সময় উপস্থিত ছিলেন,প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহামান,স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক (ভিপি এনাম) ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সুধি সমাজের প্রতিনিধিরা। এসময় উপকারভোগীদের বিভিন্ন সমস্যা এবং সরকারি নানা প্রাপ্য সুবিধা দিক নিয়ে মতবিনিময় করা হয়।
কসবায় ভারতীয় গাঁজাসহ ১ নারী ব্যবসায়ী গ্রেফতার
খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পাচারকালে গাঁজাসহ এক নারী ব্যবসায়ীকে ৪ জুন বুধবার দুপুরে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ব্যাগে থাকা ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক কৃত মহিলা কসবা উপজেলা গোপীনাথপুর ইউসিনয়নের কুইয়া পানিয়া গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী মর্জিনা বেগম(৪০)। কসবা থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল মালেক জানান,৬কেজি গাঁজাসহ আটক মহিলার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মেধাবী ও দরিদ্র ছাত্র আহসান উল্লাহ সবুজ ক্যাম্পাসে ফিরতে ও বাঁচতে চায়
সাদ্দাম হোসাইন,আখাউড়া প্রতিনিধিঃ শিক্ষাজীবনের প্রতিটি স্থানে মেধার স্বাক্ষর রাখা আহসান উল্লাহর বাবা-মা স্বপ্ন দেখেন তাদের ছেলে বড় হয়ে দেশ ও জাতির সেবা করবে। আজকে এই সময়ে আহসান উল্লাহ থাকার কথা ছিলো বিদ্যালয়ের সবুজ প্রাঙ্গন আমোদাবাদ হাই স্কুলে। তথা বন্ধুদের আড্ডায় । কিন্তু বাধ সেধেছে অজানা এক বিরল রোগে। নিয়তি তাকে নিয়ে যায় হাসপাতালের বেডে। ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আমোদাবাদ হাই স্কুলের ৭ম শ্রেণীর মেধাবী ছাত্র আহসান উল্লাহ (১১) এক বিরল রোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার অভাবে এখন মৃত্যুশয্যায় জীবন অতিবাহিত করছে। আহসান উল্লাহ ব্রাক্ষণবাড়িয়া জেলার,আখাউড়া উপজেলার অন্তর্গত আমোদাবাদ গ্রামে জন্মগ্রহণRead More
এনটিভি এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে :এনটিভির ১৬বছর পদার্পণ অনুষ্ঠানে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এনটিভির ১৫ বছর পূর্তি ও ১৬ বছর পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এ সময় তিনি বলেন, দু’বার আগুনে পুড়ে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্থ হওয়ার পরেও তাদের দক্ষতায় পুণরায় ঘুড়ে দাড়িয়েছে, তারা এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। চ্যানেলটি স্থানীয় সমস্যা তুলে ধরার পাশাপাশি, দেশের উন্নয়ন মূলক কর্মকান্ড সঠিক ভাবে প্রচারের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রির্পোটার শিহাব উদ্দিন বিপু। সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এএসএম শফিউল্লাহর সভাপতিত্বেRead More



















