May, 2018
নবীনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের ডাল্লা গ্রামে গত (২১/০৫) সোমবার রাতে গৃহবধু সোনিয়া আক্তার(৩৪) নামে এক গৃহবধুকে তার স্বামী হাবিবুল্লাহ নির্যাতন করে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে গত (২২/০৫) মঙ্গলবার নবীনগর থানায় মামলা দায়ের করার পর ওই দিনই নিহতের স্বামী ও শাশ্বরীকে আটক করেছে পুলিশ। জানা যায়,গত (১৯/০৫) শনিরার স্বামী হাবিবুল্লাহ ও শশুর অলিউর রহমানের মধ্যে কথা কাটাকাটির জের ধরে তুমুল ঝঘড়া হয়। সোনিয়া সেই ঝগড়া থামাতে গেলে তার স্বামী তাকে মাথায় আঘাত করে। পরে আহত অবস্থায়Read More
সরাইলে মাদক বিরোধী ঝাঁড়ু মিছিল
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে মাদক বিরোধী ঝাঁড়– মিছিল করেছেন পুলিশ ব্যবসায়ি জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সমাজের সকল পর্যায়ের লোকজনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ ঝাঁড়– মিছিল। বৃহস্পতিবার(২৪মে) দুপুরে সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকিরের নেতৃত্বে সকাল বাজার বিএডিসি মাঠ থেকে মিছিলটি বের হয়। সরাইল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল মোড়ে পথ সভায় মিলিত হয়। পথ সভায় মাদক ব্যবসায়ি ও সেবনকারীদের বিরোদ্ধে বক্তব্য রাখেন- এএসপি মনিরুজ্জামান ফকির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.Read More
কসবায় ৫৭ ধারার মামলার আসামীকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ
খ.ম.হারুনুর রশীদ ঢালী ,কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ৫৭ (২) ধারার মামলার আসামীকে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাবাদ শেষে বৃহম্পতিবার বিকালে আদালতে থেকে জেলাকারাগারে প্রেরণ করেন বলে পুলিশ জানান। জেলার কসবা উপজেলা কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ছাইদুর রহমান স্বপনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার দায়ের করা মামলার আসামী একই দলের সাধারণ সম্পাদক মো: মোখলেছুর রহমান লিটন (৫০)।এবং আটককৃত আসামী পিতা-মৃত-ইদন মেম্বার,সাং-কুটি,কসবাকে গত বুধবার ১৫ মে ভোরে কুমিল্লার বাগিচাগাও নিজ ফ্লাট থেকে আটক করেছিলেন পুলিশ। উক্ত মামলার রহস্য উদঘাটনেরRead More
বুধল ইউনিয়ন পরিষদে টিআইবির উদ্যোগে প্রাক বাজেট আলোচনা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের ০৪ নং ওয়ার্ড এর আয়োজনে ২০১৮ – ২০১৯ অর্থবছরের বাজেট প্রনয়ণকে সামনে রেখে প্রাক বাজেট আলোচনার জন্য ২৩ মে ২০১৮ তারিখ ০৪ নং ওয়ার্ডের জনগণের অংশগ্রহণে ছাতিয়ান গ্রামে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার ইয়েস সদস্য মোঃ আল আমিন এর সঞ্চালনায় ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ আব্দুল হাকিম। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর স্থানীয় সরকারRead More
কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের ইফতার মাহফিল
আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের ইফতার মাহফিল বুধবার দোহার নাজমায় স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রবাসীদের মিলনমেলায় পরিনত হয়। সংগঠনের সভাপতি জসিম উদ্দীন দুলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃনজরুল ইসলাম ভূঁইয়া। ফকরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক নুরে আলম,উপদেষ্টা মাহাবুল হক সরকার, অনুষ্ঠানের আহবায়ক মোঃদুলাল মিয়া (আফনান),নবীনগর প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি নাজমুল হোসেন,ব্রাহ্মণবাড়িয়া সদর প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের আহবায়ক শওকত হোসেন,আখাউড়া প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মাহমুদুল্লাহ,সাধারণ সম্পাদক ইয়াছিন পাশা,সরাইল প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি আশরাফ আলী স্বাধীন,সাইফুল ইসলাম রতন,কসবা প্রবাসী কল্যাণRead More
নাসিরনগরে বিদ্যুৎপিষ্টে স্কুল ছাত্রের মৃত্যু।
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে : নাসিরনগরে বিদ্যুৎপিষ্টে স্কুল ছাত্রের মৃত্যু খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের ৬ নং ওয়ার্ডে। জানা যায় সে ধরমন্ডল ইউনিয়নের রজব অালীর ছেলে । সে ধরমন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির ছাত্র। তার নাম মোঃ সেলিম মিয়া(৯)। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে বিদ্যুতের মেইন তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকলে তার সাথে শর্ট খেয়ে ২৩ মে বুধবার দুপুরে মারা যায়। জানা গেছে পল্লী বিদ্যুতের তার ছিড়ে বিচ্ছিন্ন হয়ে মাঠিতে পড়ে থাকলে সেই তারের সাথে লেগে ওই ছাত্রেররRead More
পথের মাঝে রক্তাক্ত সাংবাদিক ॥ আবারো শহরে ছুরিকাঘাতের ভয় -আল আমীন শাহীন
বেশ কয়েক বছর আগের কথা। রাতের ট্রেনে ফিরেছি প্রিয় শহর ব্রাহ্মণবাড়িয়ায়। রিক্সা নিয়ে বাড়ি দিকে,হঠাৎ করে বাম হাতে চিমটি কাটার মতো অনুভব করলাম, পাশে দেখি সাদা চকচকে ছুরি।“দে মোবাইল দে” বলে আবারো আঘাতে উদ্যত দুজন। ব্যাপার কি বুঝে উঠার আগেই, আবারো আঘাত, হাত দিয়ে ফেরানোর চেষ্টা করতেই ছুরি বিঁধেছে হাতে। রিক্সা থেকে লাফিয়ে পড়লাম পথে। সঙ্গে ছিল অপর সাংবাদিক তিনি দেখি মাটিতে শুয়ে আছেন। পাঁচ জনের আক্রমণ। একের পর এক আঘাত ,ছুরির ধাড়ালো ডগা এবার আঘাত করলো আমার ঠিক কপালে, হামলাকারীরা বলছে, দে যা আছে দিয়ে দে। নতুন কেনা ডিজির্ট্যালRead More
কসবায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
খ.ম.হারুনুর রশীদ ঢালী ,কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকা শাহপুর দক্ষিণ পাড়ার এক সৌদি প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জনক পরকিয়া প্রেমে ব্যর্থ হয়ে ফ্রেমোগ্রেসন ফসফেট নামক টেবলেট পান করে আত্মহত্যা করার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কসবা পৌর এলাকার দক্ষিণ শাহপুর গ্রামে। প্রবাস থেকে আগত স্বামী রজব আলী বাড়িতে থাকা অবস্থায় স্ত্রী শিমু আক্তারের পর কিয়া ঘটনাটি টের পেলে অবশেষে বুধবার বিকালে টেবলেট পান করে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানান। পুলিশ সংবাদ পেয়ে শিমু আক্তারের লাশ পুলিশ উদ্ধার করে থানায় আনেন বলে কসবা থানার ওসি মো: আব্দুল মালেক জানান।
নবীনগরে ব্যবসায়ীর উপর হামলা ও চুরি প্রতিরোধে পুলিশের আইনশৃংখলা সভা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম বাজারে ব্যবসায়ীর পরিমল কর্মকারের উপর হামলা ও চুরি প্রতিরোধে গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশের বিশেষ আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল,শ্যামগ্রাম বাজারের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.আমির হোসেন বাবুল প্রমুখ।সভায় সন্ত্রসীদের হামলা ও বাজারে চুরি প্রতিরোধে সবাইকে পুলিশকে সহযোগীতা করার জন্য আহবান করা হয়।
নবীনগরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে অভিযান, ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে উপজেলা সহকারী ভূমি কমিশনার জেপি দেওয়ানের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নবীনগরে বিভিন্ন হোটেলসহ কাপড়ের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান। এসময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় বন্ধন বস্ত্রালয়কে দশ হাজার, বাবুল মিয়া তিন হাজার, নাছির মিয়া পাঁচ হাজার, নুরজাহান হোটেল দুই হাজার, সৈনিকRead More



















