May, 2018
নবীনগরে মানসিক ভারসম্যহীন যুবকের আত্মহত্যা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গলায় ফাঁস লাগিয়ে লোকমান হোসেন (২৫)নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার মহেশপুর পুর্ব পাড়ার রাজু মিয়ার ছেলে। গতকাল ( ২৩ মে)বুধবার সকাল আনুমানিক সাতটার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গ্রামের পাশের কবরস্থানে ঝুলন্ত অবস্থায় লোকমানের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে শিবপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। নিহতের পারিবারিক সুত্র জানায়, লোকমান মানসিক ভারসম্যহীন। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তারা এর রহস্য খুজে পাচ্ছেন না তারা। শিবপুর ফাড়ির ইনচার্জ ইহসানুল হাসান জানান,Read More
আখাউড়া স্থলবন্দরে ইন্টিগ্রেটেড চেকপোষ্ট নির্মান হবে ::চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: আব্দুল মান্নান
খ.ম.হারুনুর রশীদ ঢালী : ২৩মে বুধবার সকাল সাড়ে ১১টায় আখাউড়া স্থলবন্দর পরির্দশন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: আব্দুল মান্নান। তিনি ইমিগ্রেশন, কাষ্টমস, বিজিবি, নোম্যান্সল্যান্ড ও স্থলবন্দর এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট থেকে বিভিন্ন সুবিধা-অসুবিধা, সমস্যা-সম্ভাবনা ও প্রতিবন্ধিকতা সম্পর্কে অবহিত হন। এসময় বিভাগীয় কমিশনার সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, এডিএম তাজিনা সারোয়ার, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, বিজিবি ২৫ ব্যাটালিয়ন অধিনায়ক ল্যাফ: কর্নেল মো: শাহ আলী, আখাউড়া উপজেলা চেয়ারম্যান মোসলিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার মো: আবু সাইদ, কাষ্টমসের ডেপুটি কমিশনার কাজী ইরাজ ইসতিয়াক, আখাউড়া উপজেলার সহকারীRead More
নাসিরনগরে ৫ দিনেও নিখোঁজ মেলেনি সাদিয়ার
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে: নিখোঁজের ৫ দিন পরও খোজ মেলেনি কলেজ ছাত্রী সাদিয়া আক্তারের(১৯)। গত ১৫ মে সাদিয়া তার খালার বাড়ি কুমিল্লা বেড়াতে যায়। তার পর হতে সে আর বাড়িতে ফেরেনি। নিখোঁজ সাদিয়ার বাবা বাদী হয়ে ২০ মে নাসিরনগর থানায় একটি নিখোঁজের জিডি করেন। থানার জিডি নং ১০৭৯। পারিবারিক সূত্রে জানা যায় নিখোঁজ সাদিয়া আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের মোঃ জহির মোল্লার মেয়ে। সে এবছর চট্টগ্রাম আছমা খাতুন সিটি মডেল কলেজ হতে এইচ,এস,সি পরীক্ষা দিয়েছে। নিখোঁজ ছাত্রীর বাবা জহির মোল্লা বলেন,সাদিয়া এইচ,এস,সি পরীক্ষা শেষে ১৫ মেRead More
ব্রাহ্মণবাড়িয়া কসবায় মাদক প্রতিরোধে গ্রাম পুলিশের সাথে থানার ওসি আব্দুল মালেকের মতবিনিময়
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি ;; ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় নবাগত ওসি মো: আব্দুল মালেক ২৩ মে বুধবার দুপুরে থানা চত্বরে গ্রাম পুলিশের সাথে মাদক প্রতিরোধ কল্পে এক মতবিনিময় করেন। ওসি মো: আব্দুল মালেক বলেন ,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অভিযান নেমেছে পুলিশ। তাই কসবা উপজেলাকে মাদক মুক্ত করতে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের পাশাপািশ গ্রাম পুলিশের সহযোগীতা চেয়েছেন। এই অভিযান চলাকালে যদি মাদকের সাথে গ্রাম পুলিশ ও থানা পুলিশ জড়িত পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ মাদক নিমূল করতে পুলিশ সব ধরণের পদক্ষেপ গ্রহণ করবেRead More
বাঞ্ছারামপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা নিহত
বাঞ্ছারামপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও অস্ত্র জব্দ করা হয়। নাহত শীর্ষ মাদক বিক্রেতার নাম ধন মিয়া (৩৫)। ধন মিয়া উপজেলার মরিচাকান্দি গ্রামের হোসেন মিয়ার ছেলে। আজ মঙ্গলবার ভোরে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় চারটি মাদক মামলা রয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর এডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরের দিকে ধন মিয়া ও তার স্ত্রী মাদকের চালান নিয়ে সোনারামপুর এলাকা হয়ে কোথাও যাবেন-এমন খবর পেয়ে র্যাবেরRead More
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাংবাদিক এইচএম সিরাজ গুরুতর আহত ॥ মালামাল লুট
ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দৈনিক প্রজাবন্ধু পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক ঢাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার এইচ এম সিরাজ গুরুতর আহত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে শহরের শেরপুর এলকায় ছিনতাইকারীরা এইচএম সিরাজকে ধাড়ালো টাকশাল ছুড়ি দিয়ে কুপিয়ে আহত করে নগদ ৫ হাজার টাকা ২ টি মোবাইল ফোন সহ মালামাল নিয়ে যায়। গুরুতর আহত সিরাজকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা করা হয়। জানা গেছে সোমবার দিবাগত রাত ৩ টায় অফিস থেকে সেহেরী খাবার জন্য বাড়ি যাবার পথে শেরপুর এলকায় দুই মোখশধারী ছিনতাইকারী সিরাজকে আটক করে এবং উপর্যপুরী ধাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে ক্ষতRead More
নবীনগরের তরুন উদ্যোক্তা রৌশান আলী’র ইন্তেকাল
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের হুরুয়া গ্রামের কৃতিসন্তান,মেহেদী টেকনিক্যাল ইন্সটিডিউট ও নবীনগর ওয়াই.ডি পলিটেকনিকেলের প্রতিষ্ঠাতা তরুন উদ্যোক্তা মোঃ রৌশন আলী (৪২) গতকাল মঙ্গলবার দুপুরে ১টায় কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন,সেখানে তার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা নেওয়ার পথি মধ্যে তিনি শেষ নি:শ্বাষ ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে,১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাযা গতকাল মঙ্গলবার ইফতারের পর তার নিজ গ্রাম হুরুয় পূর্ব পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্টিত হওয়ার কথা রয়েছে। এইRead More
নবীনগরে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম বাজারের পরিমল কর্মকার(৪৫) নামে এলাকার প্রতিষ্ঠিত এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার শ্যামগ্রাম বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বাজারের “মা শিল্পালয়” এর মালিক পরিমল কর্মকার তাঁর ছোটভাই প্রবীর কর্মকারকে সঙ্গে নিয়ে গতকাল সোমবার রাত আনুমানিক নয়টার দিকে দোকান বন্ধ করে এলাকার দক্ষিণ পাড়ায় অবস্থিত নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসীরা পরিমল কর্মকারের উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা পরিমলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে লোকজন এসে আহত পরিমলকে উদ্ধার করে। পরেRead More
আশুগঞ্জে বিকল্প সড়কের মেরামত কাজ একদিনের মধ্যে শেষ করার নির্দেশ ইউএনও’র
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-তালশহর-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কের আশুগঞ্জ উপজেলার ফিরোজ মিয়া কলেজ সংলগ্ন ব্রীজের নির্মাণ কাজের পাশের বিকল্প সড়ক পরিদর্শন করেছেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসূমী বাইন হীরা। এসময় তিনি উপজেলা এলজিইডি প্রকৌশলী ও ব্রীজের নির্মাণ কাজের ঠিকাদারকে একদিনের মধ্যে কাজ শেষ করার জন্য নির্দেশ দেন। মঙ্গলবার দুপুর ১২টায় আশুগঞ্জ উপজেলার আলমনগরে নির্মাণাধীন ব্রীজটির পাশের বিকল্প সড়কের বেহাল অবস্থা পরির্দশন করেন। এর আগে রোববার ব্রীজটির বেহাল অবস্থার বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় ও এলজিইডির নির্বার্হী প্রকৌশলীকেও বিষয়টি অবহিত করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসূমী বাইন হীরা। ব্রীজটি পরিদর্শনের সময় উপজেলা প্রকৌশলীRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পুলিশ হেফাজতে থাকা যুবক ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ হেফাজতে থাকা এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশের দাবী রাসেল নামের ঐ যুবক পুলিশ হেফাজত থেকে পালানোর সময় ছাদ থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হয়। তবে পরিবারের দাবী পুলিশ নির্যাতন করে তাকে ছাদ থেকে ফেলে দেয়। পুলিশ জানিয়েছে, শহরের সিটি সেন্টার মার্কেটের স্বপ্নলোক ফ্যাশন হাউজ নামের একটি বিপণি বিতানে রোববার রাতে চুরি হয়। ক্যাশবাক্স থেকে প্রায় দুই লাখ টাকা খোয়া যায় বলে দাবি করে কর্তৃপক্ষ। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে মার্কেটে অবস্থিত একটি বেসরকারী ব্যাংক বুথের নিরাপত্তা প্রহরী রাসেলসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্যRead More



















