May, 2018
ব্রাহ্মণবাড়িয়া দঃ জেলার ৩ থানার সোনাকান্দার মুরিদানদের কসবায় ইফতার মাহফিল
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া দঃজেলা,কসবা,নবীনগর ও বাঞ্জারামপুর উপজেলার উদ্যোগে মুরিদানদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে ইবত্র মাহে রমজান শ্যীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে কসবায় উপজেলা অডিটরিয়ামে।শনিবার অডিটরিয়ামে অনুষ্ঠিত ইফতারে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের মুরিদান ও অতিথিদের উপস্থিতি ছিল উৎসবমুখর পরিবেশ। সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের ব্রাহ্মণবাড়িয়া দঃ জেলার সভাপতি মাওলানা ছফিউল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন; সোনাকান্দা দরবার শরীফের পীর ও সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মাহদুদুর রহমান। প্রধান বক্তা ও বিশেষ বক্তা ছিলেন যথাক্রমে মাওলা:মুফতি মোতালিব হোসাইন ছালেহী,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,মাওলা:Read More
নবীনগরে ভালোবেসে পালিয়ে ফেঁসে গেলেন যুবক, অপহরনের অভিযোগে গ্রেপ্তার
নবীনগরের দুই ছাত্রী চট্টগ্রাম ও কুমিল্লায় উদ্ধার, দুই অপহরণকারি গ্রেপ্তার মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: পৃথক ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে অপহরণের শিকার দুই ছাত্রী চট্টগ্রাম ও কুমিল্লা থেকে উদ্ধার হয়েছে। গতকাল শনিবার ভোরে ও গত শুক্রবার বিকেলে নবীনগর থানা পুলিশের পৃথক অভিযানে তারা উদ্ধার হয়। এ ঘটনায় দুই অপহরকারিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে নবীনগর উপজেলার কাইতলা গ্রামের বাছির মিয়ার ছেলে রবিউল মিয়া ও চট্টগ্রামের পাঁচলাইশ থেকে নবীনগরের আলীয়বাদ গ্রামের ফুরকান মিয়ার ছেলে এমদাদুল হক নাদিম গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতদেরকে গতকাল শনিবার আদালতে পাঠানো হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল)Read More
অবশেষে নরক যন্ত্রনার অবসান
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিমাঞ্চলের অন্যতম জনগুরুত্বপূর্ণ সলিমগঞ্জ-শ্যামগ্রাম সড়ককের পুনঃ সংস্কারের কাজ শুরু হয়েছে। সলিমগঞ্জ বাজারের সদও রোড আকানগর ব্রীজ থেকে বাড়াইল তিনরাস্তার মোড় হয়ে থোল্লাকান্দি তালতলা পর্যন্ত মাত্র ২ কিলোমিটার রাস্তায় দূর্ভোগ এলাকাবাসীর ছিলো নরক যন্ত্রনা । অবশেষে টনক নড়ে কর্তৃপক্ষের । সংস্কার কাজ গত সোমবার (২১/০৫) সকাল থেকে শুরু হয়। এ রাস্তাটি সংস্কারের দাবি ছিলো অঞ্চলের সকল মানুষের। রাস্তাটি অল্পসময়ের ব্যবধানে সংস্কার করে দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসি।
নবীনগরে ইউপি চেয়ারম্যান হাজী কবির আহমেদ নেতাজী সুভাষ চন্দ্র বসু স্বর্ণপদকে ভুষিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী কবির আহামেদ নেতাজী সুভাষ চন্দ্র বসু স্বর্ণপদক ২০১৮ ভুষিত হলেন। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বাংলঅদেশ মানবধিকার সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির পক্ষে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।গত ১৫ মে উক্ত সোসাইটির উপদেষ্টা এড.সাইদুল হক সাঈদের স্বাক্ষরিত একটি সম্মাননা চেয়ারম্যান হাজী কবির আহামেদেও হাতে তোলে দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়,সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় জেলার সফল এবং শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে তাকে এ সন্মানে ভুষিত করা হয়।
কসবায় বায়েক কলেজের শিক্ষার্থীদের সাথে মাদক প্রতিরোধে মতবিনিময় সভা
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বায়েক আলহাজ্ব শাহ্ আলম ডিগ্রী কলেজে ২৬ মে শনিবার দুপুরে মাদকমুক্ত সমাজ গঠনকল্পে শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুৃষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো: মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাব ও মাদক মুক্ত কসবা চাই সংগঠনের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী। বক্তব্য রাখেন কলেজেলর প্রভাষক নাছির উদ্দিন,বাবু উওম কুমার রায়, শিক্ষার্থী সোরাইয়া আক্তার,মালিহা তাবাসুম ও আলাউদ্দিন প্রমুখ। বক্তারা বলেন , কসবা উপজেলা ও শিক্ষাঙ্গন থেকে মাদক মুক্ত করতে হলে আমাদেরকে আগে নিজেরা সচেতন হয়ে অপরকে সচেতন করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। সমাজের প্রতিটিRead More
কসবায় মাদক প্রতিরোধে মুসল্লিদের সাথে মতবিনিময়
কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বায়েক ইউনিয়নের চাঁন্দখলা জামে মসজিদে কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ২৫ মে শুক্রবার জুম্মা নামাজের পূর্বে মসজিদের মুসল্লিদের সাথে মাদক প্রতিরোধ কল্পে এক মতবিনিময় করেন। খ.ম.হারুনুর রশীদ ঢালী বলেন ,দেশের প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অভিযান নেমেছে পুলিশ। তাই কসবা উপজেলাকে মাদক মুক্ত করতে হলে আগে নিজেরা সচেতন হয়ে অপরকে সচেতন করে মাদক প্রতিরোধে এগিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে মুসল্লিদের প্রতি অনুরোধ করেন। এই সময় অধ্যক্ষ মো: মাজহারুল ইসলাম,এড.মফিজুল ইসলাম ও চান্দখলা মসজিদের প্রেশ ইমাম আবু জামাল বক্তব্যRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ছাদ থেকে পড়া সেই নৈশপ্রহরীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভবনের ছাদ থেকে পড়ে যাওয়া সেই নৈশপ্রহরী রাসেল মিয়া (১৯) অবশেষে মারা গেলেন। আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাসেলের মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। তারা জানান, গত মঙ্গলবার রাত থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাসেল। আজ ভোররাতে তিনি মারা গেছেন। রাসেল জেলা শহরের মধ্যপাড়া মহল্লার রবি মিয়ার ছেলে ও শাহজালাল ইসলামী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার এটিএম বুথের নৈশপ্রহরী ছিলেন। প্রসঙ্গত, গত সোমবার শহরের কোর্ট রোডস্থ সিটি সেন্টারের ‘স্বপ্নলোকে ফ্যাশন হাউস’ নামে একটি কাপড়ের দোকানে চুরির ঘটনায় সদর মডেল থানায় মামলাRead More
আখাউড়ায় বন্দুকযুদ্ধে মাদক ও হত্যা মামলার আসামি নিহত
আখাউড়ায় বন্দুকযুদ্ধে মাদক ও হত্যা মামলার এক আসামি নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত ২টার দিকে উপেজলার ধরখার ইউনিয়নের বনগজ স্টিল ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার মোড়ে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত আমির উপজেলার চানপুর এলাকার মৃত সুরুজ খাঁর ছেলে। এ সময় আখাউড়া থানা পুলিশের এএসআই ও দুজন কনস্টেবল আহত হয়েছে। তাদের আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, একটি কাতুর্জ, একটি রামদা, ১০ কেজি গাঁজাসহ আটটি স্কফ সিরাপ উদ্ধার করেছে । আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, রাতে পুলিশের একটি দল বনগজ স্টিল ব্রিজ সংলগ্ন পাকাRead More
ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার ব্রাদার্স ইউনিয়ন ক্লাব জেলার ঐতিহ্য বিকাশে ভ’মিকা রাখছে ———–জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন , ব্রাহ্মণবাড়িয়ার ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ক্রীড়াঙ্গন সহ সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে জেলার ঐতিহ্য বিকাশে ভ’মিকা রাখছে। তিনি বলেন ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির সদস্যদের মধ্যে সৌহার্দ সম্প্রীতি উন্নয়ন ঐক্য আছে বলেই ক্লাবটি দিন দিন অগ্রসর এবং স্থায়িত্ব লাভ করেছে। নিজস্ব ভবন, অবকাঠামো, বিপুল সদস্য সহ এই ক্লাব জেলার সংগঠন সমুহে অগ্রসরতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে ক্লাব কর্মকান্ডে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের উদ্যোগে স্থানীয় সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে দোয়া ও ইফতারRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে, জরুরী বিভাগে যথাযথ দায়িত্বপালন ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিস্টদের নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যকালীন সময়ে চিকিৎসক সহ কর্তব্যরতদের যথাযথ দায়িত্বপালন ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে পত্র দেয়া হয়েছে। সদর হাপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন স্বাক্ষরিত পত্রে জানান হয়েছে , সদর হাসপাতালে আগত রোগী এবং লোকজনের সাথে সংশ্লিস্টদের সৌজন্যমূলক আচরণ করতে হবে, কর্তব্যকালীন সময়ে অবশ্যই জরুরী রুমে অবস্থান করতে হবে শুধুমাত্র রাত্রিকালীন সময়ে নির্ধারিত ১০৭ নং রুমে বিশ্রামের প্রয়োজনে অবস্থান করা যাবে,কর্তব্যকালীন সময়ে অবশ্যই নির্ধারিত পোষাক (এ্যাপ্রোণ) পরিধান করতে হবে। ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সাথে দুপুর ১ টার পূর্বে সাক্ষাৎ দেয়া যাবে না। জরুরী বিভাগে সরকারী মোবাইল সেট সার্বক্ষণিকRead More



















