Main Menu

May, 2018

 

নাসিরনগরে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনে বাধা নেই

এম.ডি.মুরাদ মৃধা,  নাসিরনগর হতেঃ  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় গ্রেপ্তার অন্যতম প্রধান সন্দেহভাজন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ১৫ জানুয়ারী ৩৮ নং স্মারকে ১২ নং হরিপুর ইউনিয়নের দেওয়ান আতিকুর রহমান আখিকে সাময়িক ভাবে বরখাস্তের আদেশকে চ্যালেঞ্জ করে সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং ৩১২৫/২০১৭ দায়ের করেন। গত ২৮ ফেব্রুয়ারি হাইকোর্ট কতৃর্ক প্রদত্ত আদেশ মোতাবেক ইউনিয়ন পরিষদ এর সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিকে স্বীয় পদে দায়িত্ব পালন করতে অনুমতি প্রদান করা হয়। স্থানীয় সরকার, পল্লীRead More


নৈশ প্রহরী রেখেই সরাইল হাসপাতালে চুরি!

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ দুইজন নৈশ প্রহরী রেখেই সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় পরিবার পরিকল্পনা বিভাগে চুরি হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শনিবার যে কোন সময় হাসপাতালের পরিবার পরিকল্পনা বিভাগের একটি কক্ষে এ চুরির ঘটনা ঘটেছে। চারিদিকের ক্লাক্সিবল গেইটের তালা ঠিক রেখে কিভাবে ভেতরে প্রবেশ করে শুধু ওই কক্ষের তালা কেটে ফেলল চুরেরা ? এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মধ্যে। হাসপাতাল সূত্রে জানা যায়, পরিবার পরিকল্পনা বিভাগের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন দুইজন প্রহরী। গত বৃহস্পতিবার কাজ শেষে সকলেই অন্যান্য দিনের মত তালা দিয়ে চলে যায়। গতকাল রোববার অফিসে প্রবেশ করেRead More


নবীনগরে গা ঢাকা দিয়েছে মাদক ব্যবসায়ীরা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: : আইনশৃঙ্খলা বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সংশ্লিষ্ট অনেক মাদক ব্যবসায়ী গাঢাকা দিয়েছেন। যার কারনে মাদক বেচা কেনার পয়েন্ট গুলিতে অভিযান চালিয়েও পুলিশ কোনো মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে পারছেনা। মাঝে-মধ্যে দু-একটা ছিচকে মাদক বিক্রেতা ২০-৫০ পিছ ইয়াবা টেবলেট সহ ধরা পরলেও প্রকৃত মাদক ব্যবসায়ীরা থকেন ধরা ছোয়ার বাইরে। খোঁজ নিয়ে জানা যায়, যেসব ছিচকে মাদক ব্যবসায়ী মাদক সহ আটক হয় তাদের অধিকাংশই মাদক সেবি। তারা নিজেদের নেশার উপাদান যোগার করতেই ছোটখাট মাদক ব্যবসার সাথে জরিত হয়। দেখা যায়, গত দু বছরে মাদকের যে সকলRead More


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ০২ নং বুধল ইউনিয়ন পরিষদে ২০১৮ -১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ০২ নং বুধল ইউনিয়ন পরিষদের ২০১৮ – ২০১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। ইউপি সচিব জনাব ফরিদুল আলম ২০১৮ – ২০১৯ অর্থবছরের বুধল ইউনিয়ন পরিষদের জন্য ৯৮,২৮,৪৮২.০০ ( আটানব্বই লক্ষ আটাশ হাজার চারশত বিরাশি টাকা) বাজেট ঘোষণা করেন। সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার সনাক সদস্য জনাব মোহাম্মদ আরজু এর সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল হক। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এরRead More


আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী

আগামী ৩০ মে বুধবার মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী। ঐদিন সকালে জেলা, থানা, পৌর এবং ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত করন, দলের নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করার কর্মসূচী গ্রহণ করা হয়। পাশাপাশি ঐ দিন জেলা বিএনপি তার সকল অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে টেংকেরপাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভাকাঙ্খী ও সমর্থকদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবানRead More


কসবায় শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

কসবা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিদ্যানগর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ২৭ মে রেববার দুপুরে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মতবিনিময় সভা অনুৃষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা প্রেসক্লাব ও মাদক মুক্ত কসবা চাই সংগঠনের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী । বক্তব্য রাখেন,বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে মো: আজাদুর রহমান,ইদ্রিছ আহাম্মদ,নূরুল ইসলাম,ফারুক আহাম্মদ,নেছার আহাম্মদ,শাহ্ আলম,রোজিনা আক্তার,শিরিনা আক্তার,বজলুর রহমান,নাজমূল এবং শিক্ষার্থী ইব্রাহিম ও তানিয়া প্রমুখ। বক্তারা বলেন , শিক্ষাঙ্গন থেকে মাদক মুক্ত করতে হলে নিজেরা সচেতন হয়ে অপরকেRead More


কাতারে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ইফতার মাহফিল

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ কাতারে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আয়োজনে পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার দোহার নাজমায় সুন্দরবন রেস্টুরায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃমনসুর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল মিয়া। যুগ্নসাধারণ সম্পাদক শিবনদেব শিবু সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক তৌফিক ই চৌধুরি,কমিউনিটি নেতা কফিল উদ্দীন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এম এ বাতেন,আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক আরিফুর রহমান জিন্নাহ ও মশিউর রহমান মিঠু,জাতীয় শ্রমিক লীগের সভাপতি তাজুল ওয়াহিদ,ময়নামতির সভাপতি বাবু মনরুন্নRead More


নজরুল সাহিত্যের কবি, বঙ্গবন্ধু রাজনীতির: প্রধানমন্ত্রী

কাজী নজরুল ইসলাম ছিলেন সাহিত্যের কবি আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতির কবি ছিলেন বলেন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ মে, শনিবার পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের (কেএনইউ) বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ‘ডি লিট’ ডিগ্রি গ্রহণের পর দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, ‘কবি কাজী নজরুল ইসলাম ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের মধ্যে অনেক মিল রয়েছে। একজন ছিলেন সাহিত্যের কবি, অন্যজন ছিলেন রাজনীতির কবি।’ ‘নজরুল ভারতে জন্ম নিয়েছিলেন। কিন্তু তিনি হলেন বাংলাদেশের জাতীয় কবি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তার কবিতা ছিলRead More


নবীনগরের বিশিষ্ট ব্যবসায়ী শান্তি রঞ্জন দেব সড়ক দূর্ঘটনায় নিহত

 মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়ীয়ার জেলার নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে অাজ (২৬/০৫) শনিবার বিকেলে সিএনজি দূর্ঘটনায় নবীনগর বড় বাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী শান্তি রঞ্জন দেব(৭০) নিহত হয়েছেন (দিব্যান লোকান স্বগচ্ছতু)। নিহতের গ্রামের বাড়ি নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। তিনি দির্ঘদিন নবীনগর পৌরএলাকার কালীবাড়ি পাড়ার বাসিন্দা ছিলেন। বর্তমানে তিনি ব্যবসায়ীক কারনে স্বপরিবারে কুমিল্লা জেলার কোম্পানিগঞ্জ এলাকায় থাকতেন। জানা যায়,অাজ শনিবার বিকেলে তিনি নবীনগর হতে কোম্পানিগঞ্জ ফেরার পথে বাঙ্গরা এলাকায় দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন।


আশুগঞ্জে পূর্বাঞ্চল কার্গো জাহাজ মালিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক॥  পূর্বাঞ্চল কার্গো জাহাজ মালিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পূর্বাঞ্চল কার্গো জাহাজ মালিক সমিতির আশুগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে পূর্বাঞ্চল কার্গো জাহাজ মালিক সমিতির সভাপতি নাজমুল হোসাইন হামদুর সভাপতিত্বে ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন আশুগঞ্জ জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী ওবায়দুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল কার্গো জাহাজ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ আবুল হোসেন, সহ-সভাপতি হাজী মোঃ রোমান মিয়া, কোষাধক্ষ্য হাজী হাবিবুর রহমান, সদস্য ইকবাল হোসেন রনি, মাহবুবুর রহমান সুমন, শ্রমিক নেতা হাবিবুল্লাহ বাহার মাষ্টার, এটিএন বাংলার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসহাক সুমন,Read More


This site is protected by wp-copyrightpro.com