March, 2018
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর স্থাপন
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। রবিবার সকালে শহরের পুরাতন জেল রোডে প্রধান অতিথি হিসাবে কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন স্থানীয় সাংসদ র, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফজলে হাবিব,সদর উপজেলা চেয়াম্যান জাহাঙ্গীর আলম, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধার কমান্ডার আবু হুরায়রা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু প্যানেল মেয়র ও মুক্তিযোদ্ধা মুরাদ খান প্রমুখ।
দিল্লির জিম ইনস্ট্রাক্টর থেকে ত্রিপুরার সম্ভাব্য ভাবী মুখ্যমন্ত্রী, এক নজরে বিপ্লব দেবের সফর
এবিপি আনন্দ::২৫ বছরের বাম শাসনকে সরিয়ে ত্রিপুরায় বিপুল জয়ের পথে বিজেপি। শনিবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর, একপ্রকার নিশ্চিত রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি-ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা(আইপিটিএফ) জোট। আর এই প্রেক্ষিতে ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব কুমার দেবের নাম ঘোরাফেরা করছে। প্রসঙ্গত, ভোটগ্রহণের আগে জনমত সমীক্ষায় মানিক সরকারের থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন বিপ্লব। কিন্তু, কে এই বিপ্লব? ৪৮ বছরের বিপ্লব কুমার দেবের জন্ম দক্ষিণ ত্রিপুরার গোমোতি জেলার উয়দপুরে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক হওয়ার পর উচ্চশিক্ষার জন্য তিনি দিল্লি চলে যান। সেখানে তিনি উচ্চশিক্ষার পাশাপাশি স্থানীয়Read More
ত্রিপুরায় পালাবদল, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিজেপি
এবারের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েছিল গোটা ভারত। কারণ একটাই ভারতবর্ষের কোনো নির্বাচনে সরাসরি এই প্রথম বামেদের সঙ্গে মুখোমুখি লড়াই ছিল ভারতীয় জনতা পার্টির। দেশীয় রাজনীতিতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বামেদের জন্য ত্রিপুরার নির্বাচন মূলত ছিল অস্তিত্ব টিকিয়ে রাখার কঠিন চ্যালেঞ্জ। দীর্ঘ পঁচিশ বছর বিনা যুদ্ধে ক্ষমতায় আসীন বামফ্রন্টের ভোট পরবর্তী বডি ল্যাঙ্গুয়েজ থেকেই আঁচ পেয়েছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রত্যাবর্তনের অংকে ভুল করে ফেলেছে বামফ্রন্ট, যদিও হ্রীত্কম্প চেপে শেষের কয়েকটা দিন অতিবাহিত করেছে বামফ্রন্ট। ভোট মানেই বামেদের জয় আকাশজুড়ে লাল নিশান সেই দৃশ্য এই প্রথম দেখা যায়নি ৩রা মার্চ ২০১৮ তে,Read More
নারীদের ঘরে বদ্ধ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় :: মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন অসহায় মানুষকে কর্মসংস্থান করার জন্যে রিকসা ও সেলাই মেশিন বিতরন করছে বর্তমান সরকার। মানুষ যদি তা মনে রাখে তাহলে এর প্রতিদান নির্বাচনে দিবে। তিনি শনিবার বিকালে শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজের হল রুমে জেলা পরিষদের ৫নং ওয়ার্ডের সদর উপজেলা অংশের আওতাধীন দরিদ্র ও অসহায় মানুষকে আত্মকর্মসংস্থান প্রকল্পের আওতায় রিক্সা ও সেলাই মেশিন বিতরন ও আলোচনাRead More
৭১’র মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান
৩ মার্চ শনিবার শরীফপুর ও তারুয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরীফপুর ইউনিয়নের সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন কমান্ডার ডাঃ ফায়েজ আহম্মেদ ফুল মিয়া। তারুয়া ইউনিয়নের সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন কমান্ডার রশিদ মিয়া। কোরআন তেলওয়াত করেন মাওঃ জাফর উল্লাহ্। সম্মেলনদ্বয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব হারুন অর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী তাজুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা কমান্ডোর সাবেক কমান্ডার মোঃ ইকবাল হোসাইন, হাবিবুর রহমান,Read More
কসবায় শিশুদের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মেহারী ইউপির চৌবেপুর আল কোরআন একাডেমীর উদ্যোগে শনিবার বিকালে একাডেমী চত্বরে কোরআন তিলাওয়াত ও বঙ্গানুবাদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চৌবেপুর আল কোরান একাডেমীর প্রধান উপদেষ্টা মো:মোর্শেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম শাহীন ক্যাডেট স্কুলের প্রধান মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম আল-কাদ্রী। বিশেষ অতিথি ছিলেন,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, মেহেদী হাসান জিলানী,মো: সাইফুল ইসলাম,মো:শাহীন আলম,মো: ফরিদ উদ্দিন,মো:কামরুল হাসান সোহাগ,তরিকুল ইসলাম প্রমুখ। পরিশেষে ১৫জন প্রতিযোগি অংশ গ্রহণকারী থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ,নিহত-১
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধ ও আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় মো: দুলাল মিয়া (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় দু’পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়েছে। এ ঘটনায় জরিত পুলিশ পাঁচ জনকে আটক করেছে। গতকাল শনিবার (৩ মার্চ) সকাল ৬টায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত দুলাল মিয়া একই এলাকার মানসুর আলীর ছেলে। এঘটনায় প্রায় পঞ্চাশ জনের বেশি লোক আহত হয়েছে, তাদের মধ্যে গুরুত্বর আহত পাঁচজনকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্ধেহে নবীনগর থানা পুলিশRead More
মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে গতকাল রোজ বৃহস্পতি বার সকাল ১১.০০ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতেই খ আ ম রশিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সামসুল হক,তিনি বলেন রাষ্ট্রের চতুর্থ উপাদান হচ্ছে জনসমষ্টি,এই জনসমষ্টি যদি মাদকাসক্ত হয়ে যায় তবে জাতি মেধাশূন্য হয়ে যাবে ফলে জাতির পিতার সুখি-সমৃদ্ধ সোনার বাঙ্গলা গড়া সম্ভব হবে না।ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে মাদকাসক্তদের সচেতন করতে হবে। বিশেষRead More
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির লিফলেট বিতরণ
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজানো মিথ্যা, বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলায় সাজা প্রদানের প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গতকাল বৃহস্পতিবার শহরের মোড়ে মোড়ে, পাড়া মহল্লায়, হাট বাজারে এবং বিভিন্ন ইউনিয়নের গ্রামে- গঞ্জে সর্বস্তরের জনগণের হাতে দিনব্যাপী লিফলেট বিতরণ করেন। গণতন্ত্রকামী ও শান্তিপ্রিয় জনতা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচীর প্রতি সাড়া দেয়। পুলিশের কঠোর নজরদারী এবং বাধাকে উপেক্ষা করে সদর উপজেলা সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলাতে উক্ত কর্মসূচী পালন করেRead More
পূর্বভাগ ইউনিয়নে লাঙ্গলের সমর্থনে জনসভায় রেজোওয়ান আহমেদ
১৩ মার্চের নির্বাচনে কেউ যাতে আপনাদের ভোটের রায় চুরি করতে না পারে সতর্ক থাকুন
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এবং আগামী ১৩ মার্চ অনুষ্ঠেয় সংসদীয় নির্বাচনী এলাকা ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ রেজোওয়ান আহমেদ দিবারাত গণসংযোগ, উঠান বৈঠক ও জনসভা অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় পূর্বভাগ ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক এবং এস ই এস ডি পি উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্বরে নির্বাচনী প্রতীক লাঙ্গল এর সমর্থনে আয়োজিত বিরাট জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রেজোওয়ান আহমেদ জাতি ধর্ম দল মত নারী পুরুষ নির্বিশেষে সকল ভোটারদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, প্রয়াত জননেতা এডঃ ছায়েদুল হকের অসমাপ্ত উন্নয়ন কাজ ও স্বপ্নRead More



















