Main Menu

March, 2018

 

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আলোচনা সভা ও কর্মকালীন সময়ে মৃত্যুবরণ করা ব্রাহ্মণবাড়িয়ার ১৮ জন পুলিশ সদস্যের পরিবাকে আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকালে জেলা পুলিশ লাইন গ্রিল সেডে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে র‌্যাব ও পুলিশের সহায়তায় আলোচনা সভা, আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান করা হয়। জেলা পুলিশ লাইন গ্রিল সেডে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন। এসশয় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল হক, পিবিআইএর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান, অতিরিক্তRead More


নবীনগরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে গতকাল বুধবার দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা মাশ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন, অধ্যক্ষ হারুনুর রশিদ, প্রধান শিক্ষক মো: আবু মোছা, একাডেমিক সুপারভাইজার ইতি বেগম,মো: ইয়াসিনুল হক,মঈনুল হোসেন চৌধুরী প্রমুখ।


নবীনগরে বেগম খালেদা জিয়ার মুত্তির দাবীতে লিফলেট বিতরন

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল বৃহস্পতিবার সারাদিন ব্যাপী কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপ্পুর নেতৃত্বে বেগম খালেদা জিয়ার মুত্তির দাবীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: মলই মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক (ভিপি) লিটন,হুমায়ুন কবির,ইলিয়াস আলী,অ: ওয়াদুদদ,শাহনূর খাঁন আলমগীর,আ: আউয়াল,হাবীবুর রহমান হেলাল,হাসিবুল হাদিস শাহীন,এম জামাল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।


“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ‌‌“_ এটি আজ আর কোন রাজনৈতিক স্লোগান নয়_মোকতাদির চৌধুরী এমপি

“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ“_ এটি এখন আর কোন রাজনৈতিক স্লোগান নয়। কারণ বর্তমানে শিক্ষার যে ধারাবাহিক উন্নয়ন তা এই স্লোগান সর্ব সাধারনের স্লোগানে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। Viyellatex Group ভাইস চেয়ারম্যান আহসান কবির খান টিপু এর পৃষ্ঠপোষকতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতি, ঢাকা এর আয়োজনে মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার সকালে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনেRead More


লুৎফুল হাই সাচ্চুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলণ

 ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কর্তৃক প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুল হাই সাচ্চুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলণ করেছে লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদ। আজ বুধবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়াম্যান শফিকুল আলম এমএসসি, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনারা আলম, জেলা যুবলীগের আহ্বায়ক শাহনুর ইসলাম প্রমূখ। এ সময় বক্তারা প্রয়াত সাংসদ লুৎফুল হাই সাচ্চুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপন করেন। মানববন্ধনে জেলা আওয়ামীলীগ ও অঙ্গRead More


নাসিরনগরে আমের মুকুলের আজ ভরা যৌবন, ফাগুনের ২০

এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর হতে। নাইওর আসবে গ্রাম্য বধু। আম-দুধ দিয়ে জামাই আদর থেকে শুরু করে সামজিক বিভিন্ন আচার-অনুষ্ঠানে আম হবে প্রদান উপাদান। এটাই গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য। আর এই ঐতিহ্যকে লালন করতে আম যেন আসছি আসছি করে আগমনী বার্তা দিয়ে রেখেছে ফাগুনের মাঝামাঝি। ফাগুনের ২০। শীতের বৃদ্ধকাল! আমের মুকুলের আজ ভরা যৌবন। পাতাঝড়া ঋতু রাজ বসন্ত। আবহমান বাংলার ঋতুর রাজা বলতে বসন্তকেই আমরা জেনে এসেছি। ফালগুন মাসে বসন্তের সঠিক আমেজ উপলব্ধি করা যায়। বসন্তের আমেজ মানেই দখিনা বাতাস, কোকিলের কুহু কুহু ডাক আর আমের মুকুলের মৃদু ঘ্রাণ। সন্ধ্যার পর মাতব্বরRead More


কসবায় সড়ক দুর্ঘটনায় আহত- ৫। ১ শিশু সন্তান নিখোঁজ

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা বায়েক ইউপির কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ডিসি সড়কের সুবিধাপুর নামক স্থানে ১মার্চ বৃহম্পতিবার দুপুরে কোকাকোলা কোম্পানির পিকআপ ভ্যানের সাথে সিএনজির ধাক্কায় ৫জন আহত দুই বছরের এক শিশু বাচ্চা নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া যায়। আহতরা হলেন জজু মিয়া (৬৫),জয়নাল আবেদীন (৬৭),শিপন মিয়া(৩৫),মোবারক হোসেন (৩৮),অজ্ঞানামা মহিলা (২৮) সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে কসবা ও কুমিল্লা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুরুত্বর আহত অজ্ঞাতনামা মহিলা যাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার দুই বছরের শিশুু সন্তান এখনো নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানান। উক্ত সড়কে উওর দিক থেকে আসা কোকাকোলাRead More


This site is protected by wp-copyrightpro.com