Main Menu

March, 2018

 

বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং জনগণকে অবহিতকরণ কার্যক্রমে জনসম্পৃক্ততার লক্ষ্যে

আশুগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় আশুগঞ্জ প্রেসক্লাবে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্র্যান্ডিং , বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্য সমূহ (এস ডি জি), ভিশনঃ ২০২১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং সন্ত্রাসও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতেই সিনিয়র সহ-সভাপতি,আশুগঞ্জ প্রেস ক্লাব মোহাম্মদ মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা তথ্য অফিসার, জনাব দীপক চন্দ্র দাস বলেন শিশু মৃত্যুর হার ও মাতৃমুত্যুর হার হ্রাসে এমডিজি পুরস্কার ২০১০ সালে প্রধানমন্ত্রী অর্জনRead More


সহিংসতায় না জড়ানোর সমঝোতা স্মারক স্বাক্ষর নাসিরনগরে

আমরা ধর্ম বর্ণ ও রাজনৈতিক মতামতের ভিত্তিতে কোনো রকম ঘৃনা ও হানাহানিতে জড়াব না-ড: বদিউল আলম মজুমদার

সহিংসতায় জড়িত হবেননা তারা আর । একে অপরকে মর্যাদা দেবেন,অদূর ভবিষৎতে যাই ঘটুক তা সকলে মিলে মোকাবেলা করবেন। এমন আরো অনেক আচরন বিধিতে স্বাক্ষর করলেন নাসিরনগরের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। আর সবাই হাত উচিয়ে সুখে শান্তিতে সম্প্রতির সঙ্গে বসবাস করবেন বলে অঙ্গীকার করলেন। তারা নির্বাচনী আচরন বিধি মেনে চলারও অঙ্গীকার করলেন। সহিংসতা প্রতিরোধ ও শান্তি -সম্প্রতির লক্ষ্যে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আচরণবিধি স্বাক্ষর অনুষ্ঠানটির আয়োজক দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় বাজার প্রাঙ্গণে এই স্বাক্ষর অনুষ্ঠানটি হয়। হরিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বীন ইসলামের সভাপতিত্বে এতেRead More


বুধবার সরাইলে আসছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ

বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আসছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ এমপি। এসময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন। সোমবার বিকালে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান’র একান্ত সচিব মেজর মোঃ খালেদ আখতার (অব:) স্বাক্ষরিত পত্রে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ এমপি কাল বুধবার সফর সূচি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার’র কাছে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি সদস্য সচিব ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ’র উপদেষ্টা কাজী মামুনুর রশিদ সোমবার সন্ধ্যায় জানানRead More


নাসিরনগরে “বীরের কন্ঠে বীরত্বগাঁথা” শীর্ষক মাস ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্ভোধন

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে::৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের স্ব-কন্ঠে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বীরের কন্ঠে বীরত্বগাঁথা” এই শ্লোগানকে সামনে রেখে মাস ব্যাপী এ আলোচনা সভার শুভ উদ্ভোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাকী। উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ মার্চ সোমবার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়। উপজেলার ২৬ শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী এ আলোচনা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন মুক্তিযোদ্ধা আলোচনায় অংশ গ্রহণ করে আগামী প্রজন্মকে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ব্যতিক্রমধর্মীRead More


নবীনগরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আত্মপ্রকাশ

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ গঠন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এক দীর্ঘ বৈঠকে অবশেষে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সভায় সভাপতিত্ব করেন খেলাঘর আসরের আহবায়ক ও ব্যতিক্রম থিয়েটারের সাধারণ সম্পাদক সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু। নবীনগরে এই প্রথম স্থানীয় ১১টি সংগঠনের উপস্থিত ২১ জন প্রতিনিধি গোপন ব্যালটের মাধ্যমে খেলাঘর আসরের গৌরাঙ্গ দেবনাথ অপুকে “আহবায়ক” ও প্রজন্ম নবীনগরের পরিচালক মো: কাওছার আলম ভূঁইয়া অপুকে “সদস্য সচিব” নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট নবীনগর উপজেলায় “সম্মিলিত সাংস্কৃতিক জোট” গঠনRead More


৫ পুলিশ আহত, পাইপগান ও গুলি সহ দেশিয় অস্ত্র উদ্ধার

নবীনগরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামের হাওর ভাঙ্গা ব্রীজের কাছে গতকাল রবিবার রাতে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে জাবেদ মিয়া (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল হতে একটি দেশীয় পাইপ গান,৬ রাউন্ড তাজা গুলি,চারটি রাম দা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়,জাবেদ উপজেলার কাইতলা গ্রামের ইদন মিয়ার ছেলে। খুন,ডাকাতি, মাদক ও অস্ত্র আইনের দশটি মামলার পলাতক আসামী সে। রবিবার রাত ৮টার দিকে কাইতলা হাসান শাহ মাজারের পুকুর পাড় থেকে জাবেদ মিয়াকে পুলিশ আটক করে শিবপুর ক্যাম্পে নিয়ে জিঙ্গাসাবাদRead More


আশুগঞ্জে জেলা তথ্য অফিসে সহযোগিতায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠান

কোন ভাবেই খন্ডিত কিংবা বিকৃত ইতিহাস উপস্থাপন করা যাবে না – অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেছেন নতুন প্রজন্মমের প্রতিটি সদস্যকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। তিনি আরও বলেন কোন ভাবেই খন্ডিত কিংবা বিকৃত ইতিহাস এই প্রজন্মমের সামনে উপস্থাপন করা যাবে না। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। তিনি রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ে আগামি ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলা তথ্য অফিসে সহযোগিতায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তবে তিনি এই কথা বলেন। আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চRead More


প্রফেসর ইকবাল হোসেনের মৃত্যুতে জেলা বিএনপির গভীর শোক প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যাপক, নম্র, ভদ্র, বিনয়ী সদালাপী ও সাদামনের মানুষ মো. ইকবাল হোসেন স্যার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন জহির। এক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।প্রেস বিজ্ঞপ্তি


কসবায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্র্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আলোকিত মানুষ সামাজিক সংগঠনের উদ্যোগে “রক্ত দাও মানবতার টানে, আলো জ্বালাও একটি প্রাণে” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার মেহারী ইউপির চৌবেপুর আল কোরআন একাডেমী চত্বরে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়। ৪ মার্চ রোববার বিকালে আলোকিত মানুষ নামের সংগঠনের উপদেষ্টা সদস্য সিরাজুলহক ইমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও অপরাধ পত্র পত্রিকার সম্পাদক খ.ম.হারুনুর রশীদ ঢালী। এই সময় উপস্থিত ছিলেন, মো: কামরুল হাসান সোহাগ,তরিকুল ইসলাম ,সংগঠনের উপদেষ্টা সদস্য মো.রামিম, সেলিম, মিশুক, মান্না, তারেক প্রমুখ। উক্ত কর্মসূচিতে ৫০জনের ফ্রি রক্তেরRead More


প্রফেসর ইকবাল হোসেন এর ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া মহল্লার বাসিন্দা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ ইকবাল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না .. রাজিউন)। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তার মৃত্যুর খবর ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌছলে শহরে শোকের ছায়া নেমে আসে। শনিবার (০৩.০৩.২০১৮) বাদ আছর পৌর এলাকার শেরপুর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযা শেষে শেরপুর কবরস্থানে তার লাশ দাফন করাRead More


This site is protected by wp-copyrightpro.com