Main Menu

January, 2018

 

সরাইলে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মো.মাসুদ, সরাইল ॥ সরাইলে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিক্ষক সমিতি কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে ১১ দফা বাস্তবায়নের দাবীতে সরাইল প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছেন। এছাড়া তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাদের দাবী পূরণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রেরণ করেছেন। উপজেলা শিক্ষক সমিতি সূত্রে জানা যায়, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ৫ভাগ বার্ষিক প্রবৃদ্ধি পূর্ণাঙ্গ উৎসব ভাতা সহ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা প্রদান নিশ্চিতকরণ, অনুপাত প্রথা বিলুপ্ত, সরকারি শিক্ষকদের সাথে বেতন বৈষম্য দূরীকরণ,বর্তমান প্রথা বাতিল করে পূর্ণাঙ্গ পেনশন চালু, এমপিও ভুক্তিকরণ, শিক্ষাRead More


সরাইলে আবাহ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলায় আলীনগর একাদশ জয়ী

মো: মাসুদ, সরাইল::সরাইল উপজেলা সদর ইউনিয়ন আলীনগর গ্রামে আবাহ ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে । গতকাল সোমবার সন্ধ্যায় আলীনগন স্কুল মাঠে এ ফাইনাল খেলায় ছোট দেওয়ান পাড়া একাদশকে হারিয়ে আলীনগর একাদশ জয়ী হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন আলীনগর গ্রামের কৃতি সন্তান শহীদ বুদ্বিজীবি এড,সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার ছেলে এড,সৈয়দ তানবির হোসেন কাউছার বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোঃ বশিরউল্লাহ উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ বিল্লাল মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন মিল্লাত, অনুষ্টানে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার শাহ মোঃ রহিছ আলী। প্রধান অতিথি তার বক্ততায়Read More


সরাইলে ইউপি চেয়ারম্যান অপসারনের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ হোল্ডিং ট্যাক্সের টাকা ও বিভিন্ন খাতের সরকারি তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চৌধুরীর অপসারণ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুর ১২টার দিকে নোয়াগাঁও ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের বারিউড়া বাসষ্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করা হয়। নাগরিক কমিটির ব্যানারে শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়। নোয়াগাঁও ইউনিয়ন নাগরিক কমিটির আহবায়ক, সাবেক চেয়ারম্যান সাদেক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম মুন্সী, জেলা পরিষদের সদস্য পায়েল হোসেন মৃধা, সাবেক চেয়ারম্যান মনসুর আহমেদ, জাপা নেতা আলীRead More


ব্রাহ্মণবাড়িয়ায় স্বদেশ প্রত্যাবর্তনের সভায় যুবলীগ এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, আহত ১০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভায় যুবলীগ এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্তরে সমাবেশ স্থলে এ ঘটনা ঘটে। সংর্ঘষে যুবলীগ ও ছাত্রলীগের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, আজ বুধবার বিকেল ৪টার দিকে পূর্ব নির্ধারিত সময়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্তরে আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়। এর পরই বসার স্থান নির্ধারন নিয়ে যুবলীগ নেতা গোলাম মোস্তফাRead More


বাঞ্ছারামপুরে দীপিকার নামে নলকূপ স্থাপন

এবার জন্মদিনে নানা উপহার পেয়েছেন বলিউড সুপারস্টার তারকা দীপিকা পাড়ুকোন। প্রেমিক রণবীর সিংয়ের মা-বাবার কাছ থেকে পেয়েছেন দামি শাড়ি আর হীরার অলংকার। কিন্তু ভক্তদের ভালোবাসার কাছে এসব হীরা, জহরত সবই ম্লান হয়ে যায়। ৫ জানুয়ারি ছিল দীপিকার জন্মদিন। প্রিয় নায়িকার জন্মদিন উপলক্ষে তাঁর ভক্তরা একটি নতুন নলকূপ স্থাপন করেছেন। আর নলকূপটি বসানো হয়েছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে। ভারতীয় নায়িকা হলেও দীপিকার অভিনয় আর মিষ্টি হাসির ভক্ত ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। এবার তাঁর আরবের ভক্তরা রীতিমতো তহবিল গঠন করে প্রিয় নায়িকাকে বিশেষ একটি উপহার দিয়েছেন। দীপিকার সেই ফ্যানRead More


ব্রাহ্মণবাড়িয়ায় আশার পক্ষ হতে জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর

বেসরকারী উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে বিতরনের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের নিকট ৩২০ পিস কম্বল হস্তান্তর করা হয়। অনাড়ম্বর পরিবেশে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কম্বল হস্তান্তর করেন আশা সিলেট বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ গিয়াস উদ্দিন গ্রহন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জনাব রেজওয়ানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সামসুল হক, ডিএম মোঃ আব্দুল আহাদ, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী পরিচালক এস এম শাহীন, আরএম কাজী বোরহান উদ্দিন, মোঃ বাবু বকর সিদ্দিক, মোঃ সেলিম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ এনামুল হক, সিবিএম চন্দন কুমার দেব, মোঃ নুরেRead More


আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

১০ই জানুয়ারি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ৪৪ বছর আগের সেই দিনটিতে কেমন ছিল এই দেশের প্রতিটি মানুষের মনের অবস্থা? জাতির পিতাকে বরন করে নেয়ার সেই মাহেন্দ্রক্ষণকে জানতে আসুন আমরাও একটু অতীতে ফিরে যাই.. ১৯৭২ সালের ১০ জানুয়ারি- সকাল থেকেই তেজগাঁও বিমানবন্দরের রাস্তার দু’পাশে দাঁড়িয়ে সারিবদ্ধ মানুষ। বাংলাদেশ বেতার থেকে ধারাবিবরণী দেয়া হচ্ছিল। বিমানবন্দর ও রাস্তার দু’পাশে অপেক্ষমাণ জনতা। অন্যরকম উত্তেজনা সবার চোখেমুখে। বাঙালীর মহান নেতা আসছেন। লাখো মানুষের ভিড় রাজপথজুড়ে। কণ্ঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ অবশেষে অপেক্ষার পালা শেষ। বঙ্গবন্ধু এলেন। যে দেশ এবং যে স্বাধীনতার জন্য জীবনবাজি রেখেছিলেন বঙ্গবন্ধুRead More


কসবায় শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে মানববন্ধন,বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন। কসবা উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহবায়ক মো: আবু ইউসুফ ভুইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম, আহবায়ক মো: মুরাদ সরকার,মো: হেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলামসহ স্থানীয় শিক্ষক/শিক্ষিকরা । বিক্ষোভ মিছিল শেষে সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।


আখাউড়ায় দুই বৃদ্ধকে হুইল চেয়ার ও অনুদান প্রদান

প্রেস বিজ্ঞপ্তি: ০৯ জানুয়ারি ২০১৮খ্রিঃ রোজ মঙ্গলবার বেলা ১০.০০ ঘটিকায় জনাব মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, আখাউড়া আখাউড়া উপজেলার ভাটামাথা গ্রামের হতদরিদ্র ও অসহায় হিরণ মিয়াকে (৬৫) একটি হুইল চেয়ার এবং বেলা ১২.০০ ঘটিকায় হতদরিদ্র ও অসহায় বৃদ্ধা মোমেনা খাতুন (৮০), স্বামী মোক্তার হোসেন, সাং তারাগন, আখাউড়াকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার চেক বিতরণ করেন। উক্ত হুইল চেয়ার ও চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব জেসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি), আখাউড়া, অধ্যক্ষ জয়নাল আবেদীন, আহবায়ক, বাংলাদেশ আওয়ামীলীগ, আখাউড়া, জনাব সেলিম ভূঁইয়া, যুগ্মআহবায়ক, বাংলাদেশ আওয়ামীলীগ ,আখাউড়া, ডাঃ এইচ এম মামুন, জানব ছায়েদুরRead More


নবীনগরে আওয়ামী লীগ নেত্রী খুনে আটক আনোয়ারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক স্বপ্না আক্তারকে পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। একাধিক ভাড়াটে খুনি দিয়ে দলীয় লোকজনই এ হত্যাকাণ্ড ঘটায়। স্বপ্না হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে দেওয়া জবানবন্দিতে এমন তথ্যই দিয়েছেন উপজেলার বাঙ্গরা গ্রামের শামসুল হকের ছেলে আনোয়ার হোসেন। গত সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে আনোয়ার এ জবানবন্দি দেন। নবীনগর থানার ওসি মো. আসলাম সিকদার স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি নিশ্চিত করলেও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি। তবে শুরু থেকেই হত্যা মামলার তদারকিতেRead More


This site is protected by wp-copyrightpro.com