January, 2018
আখাউড়া স্হলবন্দর দিয়ে ইজতেমা উপলক্ষে ভারতের মুসল্লীদের আগমন শুরু। জেলা পুলিশের আপ্যায়ন
টঙ্গীর বিশ্ব ইজতেমা উপলক্ষে ভারতের মুসল্লীদের বাংলাদেশে আগমন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার আখাউড়া-আগরতলা স্থল বন্দর দিয়ে ভারতের আসাম রাজ্যের তাবলীগ জামাতের ২৬ জনের একটি দল বাংলাদেশে প্রবেশ করে। এসময় ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা ও স্বাগত জানানো হয়। পরে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মুসল্লীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়। আপ্যায়ন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। ভারত থেকে আসা তাবলীগ জমাতের দলনেতা আলহাজ্ব মোহাম্মদ আলী জানান, বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসাম থেকে তারা এসেছেন। আরও বহু লোক আগমনের পথে রয়েছেন। ইমিগ্রেশনে সহযোগিতা ও আপ্যায়নের ব্যবস্থা করায় তিনি পুলিশকেRead More
আখাউড়া থানা পুলিশের অভিযান: মহিলাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।। বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার
আখাউড়া থানার অফিসার ইনচার্জের নিদের্শক্রমে আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে আখাউড়া রেলওয়ে কলোনী হইতে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা, ৪ লিটার স্কফ সিরাপ, ২০ বোতল ফেন্সিডিল, ৫ বোতল MC DOWELL’S NO-1 মদসহ আখাউড়া পৌর এলাকার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী পারভীন ও আখাউড়া উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আলী আফছার কে গ্রেপ্তার করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ায় সিজিএম আদালতে জব্দকৃত প্রায় কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস
ব্রাহ্মণবাড়িয়ায় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জব্দকৃত ৮৭ লক্ষাধিক টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল ০৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে কুরুলিয়া খালের পাড় সংলগ্ন খালি জায়গায় বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট,গাঁজা ও বিদেশী মদ। এসব মাদকদ্রব্য গত তিন মাস ধরে আদালতের মালখানায় জমা রাখা হয়েছিল। যার আনুমানিক মূল্য ৮৭ লাখ টাকার বেশি। মাদকদ্রব্য ধ্বংসকালে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মনির কামাল, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শরাফ উদ্দিন, ফারজানা আহম্মেদ,Read More
সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি রোধে– ঝোঁপঝাঁড় পরিস্কার কাজ পরিদর্শনে ডিসি
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া ও ইসলামাবাদ এলাকায় পরিবহনে ডাকাতি রোধে জেলা প্রশাসকের নির্দেশে সড়কের দু’পাশে চলছে ঝোঁপঝাঁড় পরিস্কার পরিচ্ছন্নের কাজ। কাজের অগ্রগতি স্বচোক্ষে পরিদর্শন করতে গতকাল মঙ্গলবার সকালে এসেছিলেন ব্র্হ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। কাজের অগ্রগতি দেখে সন্তোষ্টি প্রকাশ করেছেন ডিসি। এরপর তিনি সরাইল উপজেলার ২/৩টি কর্মসৃজন প্রকল্পের কাজও পরিদর্শন করেছেন। কথা বলেছেন শ্রমিকদের সাথে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরে সরাইলে শুরু হয়েছে অতিদরিতদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর (১ম পর্যায়) কাজ। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া ও ইসলামাদ এলাকায় মহাসড়কের দু’পাশে বিভিন্ন ধরনেরRead More
সুলতানপুর ইউনিয়নে বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের শিলাউড় গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগদান সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা০৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমানুল হক দানার সভাপতিত্ত্বেএবং ইউনিয়ন যুব দল নেতা এনায়েত-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, জেলা বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ¦ এবিএম মমিনুলRead More
নবীনগর মাঈনউদ্দিন আহাম্মেদ পৌর উচ্চ বিদ্যালয়ে বই বিতরন
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর এলাকার ১নং ওয়ার্ড আলমনগর গ্রামের নবনির্মিত মাঈনউদ্দিন আহাম্মেদ পৌর উচ্চ বিদ্যালয়টিতে গতকাল মঙ্গলবার সকালে স্থানিয় সারে তিনশ ছাত্র-ছাত্রিদের মাঝে বই বিতরন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়টির প্রতিষ্ঠতা মো: জালাল উদ্দিন আহাম্মেদ,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা: মো: আহাম্মেদ হোসেন ফুল মিয়া,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মোকারম হোসেন, নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু মোছা,মো: মমিনুল হক,ইচ্ছাময়ি পাইলচ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কাউছার বেগম,স্থানিয় কাউন্সিলর মো: আবু হানিফ,ছাত্র নেতা মো: অমর ফারুক প্রমুখ।
বাঞ্ছারামপুরে পরীক্ষা ছাড়াই পিইসি পাস তিন শিক্ষার্থী!
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় সবগুলো বিষয়ে অংশ না নিয়েই তিন শিক্ষার্থী পাস করেছে। গত বছরের ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭-র ফলাফল প্রকাশিত হয়। এতে দেখা যায় উপজেলার জয়কালিপুর সরকারি আনন্দ স্কুলের শিহাব উদ্দিন জিপিএ-১.৫৮, একই স্কুলের ছাত্রী সাথি আক্তার জিপিএ-১.৬৬ ও কদমতুলী সরকারি আনন্দ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মোশাররফ হোসেন জিপিএ-২.৩৩ পেয়ে পাস করে। তারা সমাপনী পরীক্ষায় দুটি বিষয়ে অংশ নিয়ে বাকি বিষয়গুলোতে অংশ নেয়নি। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট স্কুল দুটির প্রধান শিক্ষকসহ বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নৌসাদ মাহমুদ। শিক্ষাRead More
এসএসসির ৩ দিন আগে থেকে বন্ধ থাকবে সব কোচিং সেন্টার
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর ৩ দিন আগে থেকে শুরু করে সকল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। সোমবার ৮ জানুয়ারি সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মনিটরিং কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করে নিজ নিজ আসনে বসতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবে না এবং এর অন্যথা পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কোনো পরীক্ষার্থীর হাতে কোনো মোবাইল ফোন পাওয়াRead More
মায়ের পা ধুয়ে দোয়া চাইল ঘাটিয়ারা মাদ্রসার পরীক্ষার্থীরা
মাদ্রাসা শিক্ষার্থীরা আসন্ন দাখিল পরীক্ষায় অংশ নেবে। এ উপলক্ষে মা সমাবেশ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে মায়েদের পা ধুয়ে সালাম করে দোয়া চাইল পরীক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ার ঘাটিয়ারা আলিম মাদ্রসায় সোমবার (৮ জানুয়ারি) দুপুরে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে। ৬৫ জন পরীক্ষার্থী যার যার মায়ের পা ধুয়ে দেওয়ার সময় মাদ্রাসা মাঠে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। ঘাটিয়ারা আলিম মাদ্রাসার সহকারী মৌলভী জালাল উদ্দিন জানান, মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দাখিল পরীক্ষার্থীদের মায়েরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরীক্ষার্থীরা তাদের মায়েদের পা ধুয়ে দেয়। এরপর তারা মায়েদের পা ছুঁয়েRead More
নবীনগরে ছাত্রী অপহরনের চেষ্টা, ভ্রাম্যমান আদালতে ৫ মাসের সাজা
নবীনগর প্রতিনিধি: নবীনগর উপজেলার শ্যামগ্রাম বাজার থেকে গতকাল এক তরুনীকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অপহরনের চেষ্টা কালে জনতার প্রতিরোধে আটক হয় অপহরন কারী সিএনজি চালক। অপহরণকারি সিএনজি চালক উপজেলা মাঝিকাড়া গ্রামের খুরশিদ মিয়ার ছেলে মো: নূরুল ইসলাম(৩০)। জানা যায়,উপজেলার শ্যামগ্রাম বাজার থেকে কুদ্দুস মিয়ার মেয়ে আঁখি বেগম (১৮) কে টেনে হিঁচড়ে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যাবার সময় মেয়েটির চিৎকারে আসে-পাসের লোকজন ধাওয়া করলে রসুল্লাবাদ সিএনজি স্টেশনের লোকজনের সহযোগীতায় তাকে আটক করা হয়। পরে রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবরের সহায়তায় থানায় খবর দিলে নবীনগর থানা পুলিশ ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট.সহকারি কমিশনারRead More



















