January, 2018
নবীনগরে উন্নয়ন মেলার শুরু
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল বৃহসপতিবার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৫০টি স্টল নিয়ে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারের বিভিন্ন উন্ন্য়ন চিত্রের ব্যানার ফেস্টুন নিয়ে সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে এক বনাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। মেলা মাঠে আগত দর্শনার্থীরা মেলা মঞ্চে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ভাষন শুনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী’র সভাপতিত্বে মেলার স্টল পরিদর্শন শেষে উন্নয়ন আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, মেয়র মো: মাঈন উদ্দিন মাইনু,জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহম্মদ, ভাইসRead More
আপনারা ভোট দেয়ার ক্ষেত্রে নিজেদের ঈমানকে ঠিক রেখে ভোট দিবেন_ মোকতাদির চৌধুরী এমপি
মাননীয় প্রধানমন্ত্রী সবার কাছে ভোট চান কিন্তু আমি চাইনা। ভোট আপনাদের ইচ্ছে হলে দেবেন না হলে দেবেন না। কিন্তু একটা কথা আপনাদের খেয়াল রাখতে হবে, আপনারা ভোট দেয়ার ক্ষেত্রে নিজেদের ঈমানকে ঠিক রেখে ভোট দিবেন। আমরা ভাল কাজ করে থাকলে আমাদের ভোট দিবেন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি, কেন্দ্রীয় নেতা, বীর মুক্তিযোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়া ও বিজনগরের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে পরিষদ প্রাঙ্গনে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আরো বলেন,Read More
রোহিঙ্গাদের হত্যায় জড়িত থাকার অভিযোগ স্বীকার করলো মিয়ানমারের সেনাবাহিনী
বিবিসি::মিয়ানমারের সেনাবাহিনী এই প্রথমবারের মত স্বীকার করেছে যে, রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতায় রোহিঙ্গা মুসলিমদের হত্যায় জড়িত ছিল দেশটির সেনা সদস্যরা। সেনাবাহিনী বলছে, এক তদন্তে উঠে এসেছে, নিরাপত্তা বাহিনীর চারজন সদস্য মংডুর কাছে ডিন গ্রামে দশজন মানুষকে হত্যার সাথে জড়িত রয়েছে। রিপোর্টে বলা হয়, ওই সেনা সদস্যরা রোহিঙ্গাদেরকে ‘বাঙ্গালি সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের ওপরে হিংসাত্মক হামলা চালাতে স্থানীয় গ্রামবাসীদের সহায়তা করেছিল। গত মাসে মিয়ানমার সেনাবাহিনী ডিন গ্রামে একটি গণকবরের ভেতর থকে ১০টি মাথার খুলি পাওয়ার পর সে বিষয়ে তদন্তের ঘোষণা দিয়েছিল। ওই তদন্ত শেষে উঠে আসা ফলাফল দেশটির সেনা কমান্ডার ইনRead More
কসবায় পূর্ব বিরোধে একজনকে হত্যা। ঘাতক আটক
কসবা প্রতিনিধি:: কসবা উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়াকুব রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার খাড়েরা ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব ওই গ্রামের মিজান ভাণ্ডারির ছেলে। ঘাতক ইব্রাহিমকে (৩২) আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের আবদুর রহমানের ছেলে। কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে পূর্ব বিরোধের জের ধরে ইব্রাহিম রাধানগর গ্রামে ইয়াকুবের বাড়িতে গিয়ে তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কি নিয়ে ইয়াকুব ও ইব্রাহিমের বিরোধ ছিল সেটি এখনও জানা যায়নি। ঘাতক ইব্রাহিমকেRead More
নবীনগরে পরীক্ষায় ফেল করায় সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে ভাঙচুর করেছে এইচএসসি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীরা। বোর্ডের নির্ধারিত ফরম পূরণ করতে না দেয়ায় শিক্ষার্থীরা ভাঙচুর চালায়। এ সময় কলেজের শিক্ষকদের হল রুমে তালা ঝুলিয়ে দেয়া হয়। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে নবীনগরের শিবপুর এলাকার ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি পুলিশ ও শিক্ষকগনের সহযোগিতায় মীমাংসা হয়, দুপুরে পুনরায় ওই শিক্ষার্থীরা কলেজে ভাঙচুর চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা জানায়, আমাদের চেয়েও বেশি ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ করা হয়েছে। তাই আমরাও দাবি জানিয়েছিলাম যেন আমাদেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মত জনসমুক্ষে পাচঁ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি কর্তৃক উদ্ধারকৃত পাচঁ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার সকাল ১১টায় জব্দকৃত আলামত শহরের নিয়াজ মুহাম্মদ স্কুল মাঠে ধ্বংস করা হয়। ২৫ ও ৬০ বর্ডারগার্ড ব্যাটালিন গত একবছরে সীমান্ত এলাকা থেকে এসব মাদকদ্রব্য আটক করে। ধ্বংসকৃত মালামালের মূল্য প্রায় ৫ কোটি ১৪ লক্ষ ৯৬ হাজার ২৪৫ টাকা। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া ৩ আসনের সাংসদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোঃ আহসানুজ্জামান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, ২৫বর্ডারগার্ড ব্যাটালিয়ন অধিনায়কRead More
পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরি নাম
পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরি নাম” কলিযুগ পাবনাবতার শ্রীগৌর সুন্দরের এই বানীর স্বার্থকতার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটে চলেছেন শ্রীগৌর সুন্দরের অন্যতম পার্ষদ প্রেমাবতার শ্রীমন্নিত্যানন্দ প্রভুর চতুর্দশ বংশবিভূষন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৈষ্ণব দার্শনিক,ভাগবতরত্ন প্রভুপাদ শ্রীল প্রেমগোপাল গোস্বামী মহারাজ। সেই নামপ্রেম প্রচারে কলিযুগের পতিতদের উদ্ধার নিমিত্তে বাংলাদেশ পরিক্রমায় ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা জেলায় শুভপদার্পন করেছেন প্রভুপাদ শ্রীল প্রেমগোপাল গোস্বামী মহারাজ। গত ৮/১ তারিখে বর্নাঢ্য মটরসাইকেল শুভাযাত্রা ও শত শত লোকের নগর পরিক্রমার মাধ্যমে স্বাগতম জানানো হয় প্রভুপাদ কে। প্রভুপাদের আগমন নবীনগর এখন শুধুRead More
বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আজ বিশ্বের একটি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল-উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি,কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন আওয়ামীলীগ সুশৃঙ্খল ও সুসংগঠিত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে,সংগঠনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। যারাই আওয়ামীলীগে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন ও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যুগে যুগে এ সংগঠনে কিছু সুযোগ সন্ধানী,বেঈমান,ষড়যন্ত্রকারী অনুপ্রবেশ করে দলের ক্ষতি করার অপচেষ্টা করেছে কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। ষড়যন্ত্রকারীরা জাতির পিতা বঙ্গবন্ধুকেও বারবা বিব্রত করবার,ক্ষতিগ্রস্থ করবার চেষ্টা করেছে। সেই ষড়যন্ত্রকারীরা অবশেষে ৭৫ এ তাকে সপরিবারে হত্যা করে আওয়ামীরলীগকে শেষ করে দেয়ার চেষ্টা করেছে কিন্তু জাতির পিতার আদর্শে আওয়ামীলীগRead More
আখাউড়ায় দেয়াল ধ্বসে স্কুল ছাত্রের মৃত্যু
আখাউড়ায় দেয়াল ধ্বসে সোহান মিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বড় লৌহঘর গ্রামে এ ঘটনা ঘটে। সোহান বড় লৌহঘরের মোঃ আলম মিয়ার পুত্র এবং তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় আহত হয়েছে তার পিতা নির্মাণ শ্রমিক মো.আলম মিয়া। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আলম মিয়া বড় লৌহঘর গ্রামের শাহীন ভূইয়ার একটি পুরাতন বিল্ডিং ভাঙ্গার সময় একটি দেয়াল ধ্বসে দুজনের উপর পড়ে। এতে পিতা-পুত্র দুজনেই গুরতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতRead More
কসবা থানার ওসি পিপিএম পদক পেলেন
কসবা প্রতিনিধি : অসীম সাহসিকতা,বীরত্ব ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি সরুপ কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রধান মন্ত্রীর নিকট থেকে ৮ জানুয়ারি ২০১৮ইং পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম পেয়েছেন। পিপিএম পদক পাওয়ায় কসবা সার্কেল এ এসপি আবদুল করিম,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ও কসবা থানার সকল অফিসার এবং ফোর্সদের পক্ষ থেকে গত ১০ জানুয়ারি বিকালে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।



















