Main Menu

January, 2018

 

কসবায় উন্নয়ন মেলা আইনমন্ত্রী আনিসুল হক এমপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে তুলাবিহীন ঝুড়ি থেকে একটা মর্যাদার আসনে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিত করেছেন

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহিলা ডিগ্রী কলেজ মাঠে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দিনে ১২ জানুয়ারি শুক্রবার নামাজের পূর্বে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি মেলার ৩৭টি স্টল পরিদর্শন শেষে এক আলোচনা সভায় মিলত হন। কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রথান অতিথি হিসেবে আইনমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে তুলাবিহীন ঝুড়ি থেকে একটা মর্যাদার আসনে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিত করেছেন। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ারRead More


ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের আওয়ামীলীগে মনোনয়ন প্রত্যাশী একমাত্র নারী নেতৃত্ব অধ্যাপক নুরুন্নাহার বেগম

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর,প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর উপজেলায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের নবীনগর উপজেলা শাখার আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম। তিনি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে ব্যাপকভাবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তিনি নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন ধরাভাংগা গ্রামে জন্মগ্রহন করেন। ক্লিন ইমেজধারী উচ্চ শিক্ষিত এই নারী নেতৃ ইতিমধ্যে এলাকার মানুষের মধ্যে নিজস্ব ভাবমূতি তৈরী করতে সক্ষম হয়েছেন। কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন এলাকায়। নারী সমাজের মধ্যে তার রয়েছে ব্যাপক প্রভাব। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে (নারী) সদস্য জয়ীRead More


নবীনগর প্রেসক্লাবের একটি আলোচিত মামলা: অত:পর পুলিশের ফাইনাল রিপোর্ট

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর,প্রতিনিধি: এক বছরেরও বেশী সময় আগে খোদ্ নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাদী হয়ে একটি ফেসবুক আইডির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছিলেন (মামলা নং-০৭, তারিখ ০৮/১২/২০১৬)। কিন্তু গত এক বছরেও অপরাধীকে গ্রেপ্তার করাতো দূরে থাক, পুলিশ ওই মামলার অপরাধীকে চিহ্নিত-ই করতে না পেরে সম্প্রতি আদালতে মামলার ফাইনাল রিপোর্ট জমা দিয়েছেন। মামলার বিবরণ, বাদী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত ফেসবুকে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসের দিকে ‘Khaka Babu’ নামের একটি আইডি খোলা হয় (যা আগে SamratRead More


ব্রাহ্মণবাড়িয়ায় তক্ষকসহ চারজন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় লাখ টাকার বিরল প্রজাতির তক্ষকসহ চারজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে শহরতলির ঘাটুরা এলাকা থেকে তাদের আটক করা হলেন বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নবীর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ফজলুল হকের ছেলে জহিরুল হক, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের ইছা সরকারের ছেলে দিলীপ সরকার, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার আবুল হোসেনের ছেলে মোখলেসুর রহমান এবং সদর উপজেলার চান্দিয়ারা গ্রামের দেওয়ান আলীর ছেলে নাসিম। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান,Read More


সভাপতি সম্রাট, সেক্রেটারি সোহাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নতুন কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল ৪টায়  বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সমিতির সাবেক ও বর্তমান কমিটির সদস্য ও নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় ৩৬ সদস্য বিশিষ্ট নতুন এই নতুন কমিটি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী রিয়াজউদ্দিন সম্রাটকে সভাপতি এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪৩তম আবর্তনের শিক্ষার্থী মাহমুদুল হক সোহাগকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। ২০১৮–১৯ সালের জন্য নবগঠিত এই কমিটি এক বছর মেয়াদের জন্য কার্যকর থাকবে। কমিটিRead More


নবীনগরের আলোচিত এই এক লাখ ত্রিশ হাজার টাকা কিসের?

ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক অন্তঃসত্বা গৃহবধূর মৃত্যুর পর একলাখ ত্রিশ হাজার টাকা নিয়েছে গৃহবধূর পরিবার। এ টাকা কিসের ? সংবাদকর্মীদের এমন প্রশ্ন ছিল বড়িকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার পারভেজ হারুদের কাছে। উত্তর দিলেন, বিয়ের সময় স্বর্নলংকার ও নগদ ত্রিশ হাজার টাকা দিয়ে ছিল গৃহবধূর পরিবার, সেই টাকাই ফেরত দেয়া হয়েছে সালিশী বৈঠকের রায়ে। এখন প্রশ্ন হল, স্বাভাবিক মৃত্যু হলে সালিশ হল কেন? তখন তিনি জানালেন, তাদের মধ্যে টাকা পয়সার লেনদেন ছিল, সেটাই ফেরত দেয়া হয়েছে। দু পক্ষ মিলে বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছে, আমি শেষ পর্যায়ে বৈঠকে গিয়েছিলাম। তবে এলাকাবাসীRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করলেন মোকতাদির চৌধুরী এমপি

সরকারের গৃহিত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে তুলে ধরা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগনকে অধিকতর সম্পৃক্ত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় নিয়াজ মুহম্মদ স্কুল মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিয়াজ মুহম্মদ স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেলা ১১ টা নাগাদ মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রীয়ভাবে মেলার উদ্বাধন করেন। এরপর ব্রাহ্মণবাড়িয়ায় মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া সদর -৩ আসনের সাংসদ র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী। এসময় তিনি বলেন, মানুষেরRead More


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অভিযান: অস্ত্র-গাজাঁসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ায় একটি লোহার তৈরি দেশীয় পাইপগান ও ২০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জানুয়ারি) রাত ও বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে জেলার পৃথক দুটি স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারা হলেন- জেলা শহরের মধ্যপাড়া এলাকার আহাম্মক মিয়ার ছেলে রুবেল ও নরসিংদী জেলার নারায়ণপুর এলাকার কাউছার মিয়ার ছেলে সাইফুল ইসলাম। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী ছিনতাইকারী রুবেলকে ১৪ ইঞ্চি লোহার দেশীয় তৈরি পাইপগানসহ পৌর শহরের কান্দিপাড়া মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়। অস্ত্র (পাইপগান)Read More


আখাউড়ায় উন্নয়ন মেলা শুরু

উন্নয়ন মেলা উপলক্ষে আখাউড়ায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশ মানুষ অংশ নেয়।  র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি), জেসমিন সুলতানা, পল্লী বিদ্যুৎ ডিজিএম আহমদ শাহ আলRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উঠান বৈঠক

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ যথাঃ একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়নের কার্যক্রম সমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগের বিকাশ ও পরিবেশ সুরক্ষা কার্যক্রম, বিষয়ের উপর গতকাল রোজ বুধবার বিকাল ৪.০০ ঘটিকায় আড়াইসিধা নারী উন্নয়ন কেন্দ্র,আশুগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়াতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উঠান বৈঠকের আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস এর সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ বাহাউদ্দিন ,সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বাহ্মণবাড়িয়া উপস্থিতRead More


This site is protected by wp-copyrightpro.com