Main Menu

December, 2017

 

নাসিরনগরে ৪র্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে: নাসিরনগরে ৪র্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কুন্ডা ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই ছাত্রী উপজেলার বিটুই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ধর্ষীতার মা ও স্থানীয়রা জানায়, বুধবার বিকালে কুন্ডা গ্রামের মৃত কুদরত আলীর ছেলে ইব্রাহীমপুর মসজিদের বাচ্চু মিয়া (৩৫)পার্শ্ববর্তী বাড়ির ৪র্থ শ্রেণির এক ছাত্রী (০৮) ধর্ষণ করে। পরে বিষয়টি ওই ছাত্রীর মা ও প্রতিবেশিরা জানতে পেরে স্কুল ছাত্রীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা ও মেডিকেল চেকআপের জন্য ওই স্কুলছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করেন। রাতেইRead More


আশুগঞ্জে তিন ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে দ্রুত ভিক্ষুক মুক্ত করার কাজ চলছে …. জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

নিজস্ব প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলাকে দ্রুত ভিক্ষুক মুক্ত করার কাজ চলছে। তিনি আরও বলেন বর্তমানে পর্যায় ক্রমে প্রতিটি উপজেলার ইউনিয়নে ইউনিয়নে এখন ভিক্ষুক মুক্ত করা হচ্ছে। এসময় তিনি ভিক্ষুকদের পূর্ণাবাসনের দায়িত্ব সবাইকে নিতে আহবান জানান। এসময় তিনি আরও জানান ভিক্ষুকরা আমাদের সমাজেরই অংশ। তিনি বুধবার বিকালে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আশুগঞ্জে তিনটি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত করা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তবে এই কথা বলেন। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিরুল কায়ছার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, সহকারি কমিশনারRead More


নাসিরনগরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সমবায় অফিসারে মৃত্যু

এম.ডি.মুরাদ মৃধা: নাসিরনগরের সমবায় অফিসার মোঃ বেলাল হোসেন মজুমদার  ( ৫৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার  ( ২৬ ডিসেম্বর ) সন্ধ্যার দিকে বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে নাসিরনগর স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী জানান, মঙ্গলবার সন্ধ্যা আমরা সবাই ব্যাডমিন্টন খেলার জন্য উপজেলা প্রশানস চত্বরে প্রতিদিনের ন্যায় উপস্থিত হই। হঠাৎ করে বেলাল হোসেন মজুমদার আমার পাশে একটি চেয়ার এনে বসেন। বসার পরই তিনি বলতে থাকেন স্যার গত বন্যায়ে গুতমা গ্রামের আশ্রয়ন প্রকল্পের অনেক ক্ষতিRead More


পানিশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন

পানিশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি করা হয়েছে। আহবায়ক মোঃ আওয়াল, যুগ্ম আহবায়ক গাজী মোঃ মুজিবুল হক দুলু, এস এম মাসুম সরকার, মোঃ জহির মিয়া, মোঃ সোহেল, মোঃ সোহাগ মিয়াকে নির্বাচিত করা হয়েছে। গত ২৫ ডিসেম্বর সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আমিন খান, যুগ্ম আহবায়ক মোঃ হোসেন মিয়াসহ অন্যান্য যুগ্ম আহবায়কদের স্বাক্ষরে এই আংশিক কমিটি অনুমোদন করা হয়।


নবীনগরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

নবীনগরপ্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর সদর আদালত পুকুরে পড়ে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৫/১২) ৪.৩০ মিনিটে স্থানীয়রা পুকুর থেকে ছেলেটিকে তুলে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরাত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ছেলেটি নাম আসাদুজ্জামান আদনাল(১০)সে তৃষা তুলীর কিন্ডার গার্টেনের ৩য় শ্রেনী ছাত্র বাবা মো: আলমীর হোসেন বাড়ি ঢাকা মানিকগঞ্জ। শিশুটি নবীনগর তার নানা মনসুর আলী’র বাড়িতে থেকে লেখা পড়া করত। নিহতের নানী রেনুয়ারা বেগম জানান, সে সাতার জানত না দুপুর ৩টার দিকে খেলা ধুলা করতে বাসা থেকে বের হয় ।


শোক সংবাদ

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশকাল এর প্রতিনিধি মো: মনির হোসেনের ভাই বেঞ্জু মিয়া(৫৫) গতকাল সোমবার (২৫/১২) সকাল ০৯.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার উপজেলার জিনদপুর গ্রামের মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে নবীনগর প্রেসক্লাব,বিভিন্ন সামাজিক সংগঠন শোকাহত পরিবারের পতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।


বিপ্লবীদের বইয়ে কেন সু চিকে নিয়ে কথা, সরানোর দাবি

গত বছর খুবই জনপ্রিয় হয়েছিল বইটি। মেরি কুরি থেকে হিলারি ক্লিন্টন বা সেরেনা উইলিয়ামস— ১০০ জন বিপ্লবী-সাহসিনী মহিলাদের নিয়ে লেখা বইয়ে ছিলেন তিনিও। কিন্তু মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপরে সেনার অকথ্য নির্যাতন নিয়ে বিশ্ব জুড়ে সমালোচনা হলেও তাঁকে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। তাই ‘গুড নাইট স্টোরিজ ফর রেবেল গালর্স’ নামে ওই বই থেকে মায়ানমারের এক সময়ে গণনেত্রী ও বর্তমান সরকারের পরামর্শদাতা আউং সান সু চি-কে বাদ দেওয়ার দাবি উঠল। বড়দিনে অনেকেরই মোজার ভেতরে উপহারে এ বারও ঢুকতে পারে বইটি। কিন্তু এ বছরের শেষে এ বইয়ে সু চি-র কাহিনি নিয়ে তৈরিRead More


ভারতে তালাক বিল নারী-বিরোধী, বহু পরিবার ধ্বংস হবে, বলছে মুসলিম ল বোর্ড

তিন তালাক বিতর্কে ফের আসরে নামল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। তাৎক্ষণিক তালাক রুখতে কেন্দ্রীয় সরকার যে বিল আনছে, সে বিল নারী-বিরোধী এবং এই বিল আইনে রূপান্তরিত হলে বহু পরিবার ধ্বংস হয়ে যাবে— রবিবার এমনই মন্তব্য করা হয়েছে এআইএমপিএলবি-র তরফে। ‘‘বিলের খসড়া তৈরির সময় যে পদ্ধতি অনুসরণ করা উচিত ছিল, তা করা হয়নি। এই বিলের সঙ্গে যাঁরা সংশ্লিষ্ট, সেই সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়নি। এআইএমপিএলবি-র সভাপতি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং বিলটি প্রত্যাহার করার জন্য তাঁকে অনুরোধ জানাবেন।’’ বোর্ডের তরফে সাজ্জাদ নোমানি এ দিন এRead More


হালদারপাড়ায় অধ্যক্ষের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া শহরে অাব্দুল মতিন অাশরাফি (৩০) নামে এক অধ্যক্ষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টায় শহরের হালদারপাড়ার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অাব্দুল মতিন অাশরাফি নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের অাশরাফপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি শহরের পুরাতন জেল রোডে অবস্থিত লাইফ মেকার ইসলামিক কিডস ইসলামিক ইউনিভার্সিটির অধ্যক্ষ ছিলেন। নিহতের বড় ভাই অাল-অামিন জানান, অাশরাফি মাদরাসায় পড়া শেষ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে স্নাতক পাস করেন। প্রথমে তিনি সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব মাদ্রাসায় চাকরি করতেন। এরপর শহরের পুরাতন জেল রোডে অবস্থিত লাইফ মেকার ইসলামিক কিডসRead More


ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ৫ গুণীকে সম্মাননা

ব্রাহ্মণবাড়িয়ায় শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি। রোববার সন্ধ্যায় সুর সম্ম্রাট ওস্তাত আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মানা দেয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, অধ্যাপক আব্দুর নূর, সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, কবি জয়দুল হোসেন, নরেশ চন্দ্র বণিক, সাধন চন্দ্র ভৌমিক। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া (সদর ও বিজয়নগর) -৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলার সাধারণ সম্পাদক ওসমান গণি সজিব। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে ও আলেয়া জাহান তৃপ্তির সঞ্চলনায় অনুষ্ঠানেRead More


This site is protected by wp-copyrightpro.com